• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
২৬ নির্বাচনে অভিষেকের বিরাট প্ল্যান! সোমবার থেকে ময়দানের শুরু অ্যাকশন!

২৬ নির্বাচনে অভিষেকের বিরাট প্ল্যান! সোমবার থেকে ময়দানের শুরু অ্যাকশন!

Sumana Sarkar by Sumana Sarkar
9 months ago
in Top Story, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগেই মাঠে ময়দানে রাজনৈতিক দলগুলি। গুটি সাজাচ্ছে রাজ্যের শাসক শিবিরও। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য উত্তরবঙ্গে আরও লড়াই জোরদার করা। আরও শক্ত ঘাঁটি বাঁধতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেইমতো উত্তরবঙ্গ নিয়ে রণকৌশলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ADVERTISEMENT

জানা যাচ্ছে, নির্বাচনের প্রস্তুতিতে প্রতিটি জেলা ধরে ধরে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই বৈঠক। দলীয় সূত্রে খবর, সোমবার কোচবিহার এবং আলিপুরদুয়ার দিয়ে শুরু হবে বৈঠক। বুধবার মালদা এবং জলপাইগুড়ি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর। ১১ ই আগস্ট উত্তর দিনাজপুর। জানা যাচ্ছে, এই বৈঠকে জেলা স্তরের সমস্ত নেতৃত্ব থাকবেন। যেমন জেলা সভাপতি, যুব সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদরা। বৈঠকে অবশ্যই নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের সমস্ত প্রতিনিধিদের নিয়ে ৫ই অগাষ্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ঘাটি গেড়েছে বিজেপি। ২০১৯ এ ৮ টি লোকসভা আসনের মধ্যে ৭ টি আসন পেয়েছিল বিজেপি। যদিও ২০২১ এ বিধানসভা নির্বাচনে খানিকটা তৃণমূল কংগ্রেস জায়গা করে নেয়। অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খেলা ঘুরিয়ে দেয় শাসক শিবির। তবে বিজেপির দখলে আছে বেশ কিছু অঞ্চল। সেখানে হুল ফোটাতে চাইছে তৃণমূল। তাই ২৬ এর নির্বাচনকে সামনে রেখে জেতা জমি ধরে রাখার লড়াইয়ে শান দিতে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানোকে হাতিয়ার করে আসরে তৃণমূল। এদিকে বিতর্ক দানা বেঁধেছে এসআইআর নিয়ে। ফলে বিধানসভা নির্বাচনের হাওয়া আসার আগেই সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। এদিকে রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল গোটা রাজ্য জুড়ে। তার ফলাফল ভোট ব্যাংকেও দেখা গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনপ্রিয়তা অনেকখানি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কারিশমার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নানা কর্মসূচি সাজাচ্ছেন। এবারে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর জি কর কাণ্ড, কসবা কান্ড সহ দুর্নীতি প্রসঙ্গ… এমন নানা ইস্যু রয়েছে ভোট প্রচারের জন্য। ফলে অনেক বেশি চ্যালেঞ্জ নিজেদের ঘর বাঁচিয়ে রাখা। এদিকে ভুতুড়ে ভোটার নিয়েও বেশ আলোচনা চলছে। এমনকি ভুতুড়ে ভোটার ধরার অভিযানও চলছে। এরমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জেলা স্তরের কর্মসূচি সামনে এল। পুজোর আগেই সাংগঠনিক দিক থেকে অনেকটা কাজ এগিয়ে রাখছে শাসক শিবির। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

কলকাতায় আটক ইউনূসের ‘গুপ্তচর’ মহিলা। বড় সিদ্ধান্ত নিল ভারত। বড়োসড়ো বিপদে পড়তে চলেছে ইউনূস!

Next Post

ফ্লপ আন্দোলন, সময় ফুরোচ্ছে ইউনূসের নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
21
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
ফ্লপ আন্দোলন, সময় ফুরোচ্ছে ইউনূসের নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই?

ফ্লপ আন্দোলন, সময় ফুরোচ্ছে ইউনূসের নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি