বাঙালি ও বাংলা ভাষা নিয়ে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার কলকাতা পুর নিগমের নয়া নির্দেশিকা কলকাতা শহরে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইন বোর্ডে বাংলা লেখা থাকবে না সেই সাইন বোর্ড নামিয়ে দেওয়া হবে পৌর নিগমের পক্ষ থেকে এমনটাই জানালেন কলকাতা পুরো নিগমের মেয়র জনাব ফিরাদ হাকিম।
বাঙালি ও বাংলা ভাষা ব্যবহারকারীরা ভিন রাজ্যের লাগাতার অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা কে অবমাননার অভিযোগ তুলে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছে। এরই মধ্যে কলকাতা পুর নিগমের পক্ষ থেকে জারি করা হলো নয়া নির্দেশিকা। পুরো নিগমের মেয়র জনাব ফিরাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, জাদু বাবু বাজার, বাস্তুহারা বাজার এবং কালীঘাট বাজার। বাস্তুহারা বাজার মালিক দের সঙ্গে কথা বলেছি। কালীঘাট মার্কেট কোনো রেসপন্স দিচ্ছে না। তারা যদি রেসপন্স না করে তাহলে এই সমস্ত বাজার বন্ধ করে দেব। অনেক হোটেল নাম বাংলায় লিখছে না। বাংলা থাকতে হবে। যে সাইন বোর্ড বাংলায় থাকবে না সেই সাইন বোর্ড আমরা নামিয়ে দেব। আমরা অদ্ভারটিসার দের বলব যে অন্য ভাষায় বিজ্ঞাপন দিন। কিন্তু বাংলায় বিজ্ঞাপন দিন। তাদের কে আমরা আবেদন করছি। আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত করতে হবে। অনেককে বলেছি কেন্দ্রীয় সরকারের অফিসকে বাংলায় নাম লিখার জন্য চিঠি পাঠানো হবে। কোর্টকে কেন্দ্রীয় সরকারের দফতরে চিঠি পাঠাবো। আমার একতিয়ার কলকাতা শহরে তাই কলকাতায় এবং সারা রাজ্যজুড়ে এটা করা উচিত। যদি কেউ না করে তাহলে একশান নেওয়া। বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল সবাই মে বলব বাংলায় বোর্ড যাতে থাকে। ডেঙ্গি বাড়েনি। বৃষ্টি থামলে ডেঙ্গি বাড়ে। বৃষ্টি বন্ধ হলেই নভেম্বর পর্যন্ত আমাদের প্রচার ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে চলবে। এটা আমদের লাগাতার পদক্ষেপ। আমরা বিপজ্জনক বাড়ি মালিক কে নোটিশ দিয়েছি। কেউ মারা যায়নি। কিন্তু শ্রমিক আহত হয়েছে। কিন্তু এটা হতে পারে না যে আপনার বাড়ি সেটা আপনি দেখাশুনা করবেন না। যদি কেউ না করে তাহলে তাদের বিরুদ্ধে এফ আই আর করা হবে। আগে তাদের কে নোটিশ দেওয়া হল।












Discussion about this post