আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পেরিয়ে গেলেও সঞ্জয় ছাড়া আর কাউকে অভিযুক্ত করতেই পারেনি তদন্তকারী সংস্থা। একই দাবীতে গত বছর ১৪ই আগস্ট রাত দখলের পর আবারও সেই ১৪ই আগস্ট রাত দখল দেখলো রাজ্যবাসী। কলকাতা শহর ও শহরতলী অঞ্চলে একাধিক জায়গায় পালিত হলো রাত দখল, রাত দখলে কলাকুশলীদেরও।
গত বছর ৯ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তল হয়ে উঠেছিল সারা বিশ্ব। সেই বিক্ষোভে থেকে দাবী উঠেছিল দোষীদের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির। একই দাবিতে গত বছর ১৪ই আগস্ট রাত দখল কর্মসূচিতে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা রাজ্য। এক বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ ও সিবিআই গ্রেফতার করতে পেরেছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এরই মধ্যে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের থেকে এই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। সিবিআই ও কার্যত সঞ্জয় রায় ছাড়া এই মামলায় এখনো পর্যন্ত কাউকে অভিযুক্ত প্রমাণ করতে পারেনি। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই ঘটনার পেছনে একজন নয় একাধিক ব্যক্তি রয়েছে। সেই দাবিতে আজও অনর নির্যাতিতার পরিবার সহ সমাজের বহু স্বেচ্ছাসেবী সংগঠন। এক বছর পর আবারো সেই ১৪ই আগস্ট রাত দখল দেখলো রাজ্যবাসী। কলকাতা শহর ও শহরতলী অঞ্চলে একাধিক জায়গায় পালিত হলো রাত দখল কর্মসূচি। এদিনের রাত দখল কর্মসূচিতে দেখা গেল কলাকুশলীদেরও। লেক টাউন, বেহালা শখেরবাজার, সিঁথির মোড়, যাদবপুর, হাওড়া সহ রাত দখল কর্মসূচি পালিত হল নির্যাতিতার বাড়ির সামনেও। সমাজ সমাজের সমস্ত ক্ষেত্রের প্রতিষ্ঠিত বেক্তিরা তাদের নিজেদের ভাষাতেই গড়ে তুললেন প্রতিবাদ।
এখন দেখার কলকাতা পুলিশের পর সিবিআইয়ের তদন্তে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আর কাউকে অভিযুক্ত প্রমাণ করতে পারে কিনা। মৃত তরুণী চিকিৎসকের পরিবার সহ আন্দোলনকারীদের দাবিতে সিলমোহর পরে কিনা।












Discussion about this post