হাসনাবাদ পঞ্চায়েতের খাঁ-পুকুর গ্রামের ২৪ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়ি। বাড়ির রাস্তা ও জল নিকাশি নালা আটকে তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন লাগিয়ে যাতায়াতের রাস্তা দখল করে এই অবৈধ তৃণমূলের দলীয় পার্টি অফিস নির্মাণ করাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি এখনও।
TMC PARTY OFFICE
হাসনাবাদ ব্লকের অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েতের খাঁ-পুকুর গ্রামের ২৪ নম্বর বুথের বিজেপি কর্মী সচিন দাসের বাড়ির রাস্তা ও জল নিকাশি নালা আটকে অবৈধভাবে তৈরি করা হচ্ছে তৃণমূলের দলীয় পার্টি অফিস। রাস্তার পাশে থাকা জীবন্ত গাছ কেটে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী তৃণমূলের দলীয় পার্টি অফিস। শুধু তাই নয়, জল নিকাশি নালা প্রায় আটকে দেওয়া হয়েছে মাটি ফেলে। তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন লাগিয়ে যাতায়াতের রাস্তা দখল করে এই অবৈধ তৃণমূলের দলীয় পার্টি অফিস নির্মাণ করাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। রাস্তার উপর আড়াআড়ি ভাবে বেড়া দেয়ার ফলে শচীন দাসের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হতে পারছে না। পানীয় জল, রান্না সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র আনতে বাড়ির বাইরে বেরোতে পারছে না তারা। তার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের। বিজেপি কর্মী শচীন দাস হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনার বিবরণ জানিয়ে। পরিবারের অভিযোগ পুলিশকে অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
বিজেপি পরিবারের সদস্যদের অভিযোগ দীর্ঘ কয়েক দশক যাবৎ এই রাস্তা ব্যবহার করছেন তারা। হঠাৎ করে স্থানীয় তৃণমূল কর্মীরা জোর করে রাস্তা দখল করে তাদের দলীয় কার্যালয় তৈরী করে তাদের বিভ্রান্ত করছে শুধু মাত্র বিজেপি করার অপরাধে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি।












Discussion about this post