কল আছে কিন্তু জল নেই। সেই নলকূপের সামনে গিয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিরিকে হর ঘর জল প্রকল্প নিয়ে কটাক্ষ করেন সাংসদ। কেন্দ্রের জল জীবন মিশন রাজ্য সরকার ঠিক মতো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেনা। কেন্দ্র টাকা পাঠায় সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে যায়। এই অভিযোগ তুলে এই ইস্যুকে হাতিয়ার বানালো বিজেপি। বঙ্গ বিজেপির তরফ থেকে সাংসদ রাজু বিস্তার এই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাংসদ রাজু বিস্তা ব্যঙ্গ করে একটি নলকূপের সামনে গিয়ে বলছেন, হ্যালো মমতা দিদি এটা হর ঘর জলের নল। পাইপ রয়েছে কিন্তু জল নেই। আপনি কি শুনতে পারছেন।
সাংসদ রাজু বিস্তা বলেন, হর ঘর জল প্রকল্পে ৮ মাস আগে বসানো কলে জল আসেনা। প্রকল্পের জন্য টাকা পেয়েছে কিন্তু জনতা এক টাকারও জল পাননি। এইনিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। আমি চিঠি লিখেছি কিন্তু সরকার ও প্রশাসনের তরফ থেকে কোনও উত্তর আসেনি। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগকে রাজ্য বিপর্যয় ঘোষণা করতে হবে। ২০২৩ সালে তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা না করে বহু দুর্গত মানুষ ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবারে যেন সেই ভুল না হয়। প্রশাসনিক গাফিলতিই পাহাড়ের বাসিন্দাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, একজনকে দেখলাম জলের নলের কাছে গিয়ে মুখ লাগিয়ে হ্যালো চিফ মিনিস্টার, হ্যালো চিফ মিনিস্টার করছেন। এসব করে মানুষের সমস্যার সমাধান হয়না।
জল জীবন মিশন প্রকল্পের দুরবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যও। তার অভিযোগ, শহরাঞ্চলে মাত্র ৫৪ % এলাকায় কোলের জল সরবরাহ হয়েছে। প্রায় ৫ কোটি টাকার বিল জমা হলেও ঠিকাদারদের বিপুল পরিমান পাওনা বাকি।
অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, প্রকল্পের অর্থের নয়ছয় করার যে ছবি আমাদের সাংসদ তুলে ধরেছেন। এ রাজ্যের বর্তমান অবস্থাটা যে কি একটা ছবি তা সম্পূর্ণ তুলে ধরেছে।












Discussion about this post