• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

Raja Majumder by Raja Majumder
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিগত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তাল হাওয়া বইছে। এতে শীতের শুরুতেও একটা গরম হাওয়ার স্রোত টের পাচ্ছেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে ২৪ জন সাবেক ও বর্তমান সেনাকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী গুম-খুনের মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অন্যদিকে ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন হুমকি-ধমকি। যা নতুন করে উত্তেজনার পারদ চড়াচ্ছে।

যদিও প্রথম খবরটির চাপে দ্বিতীয় খবরটি নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না বাংলাদেশের জনগণের মধ্যে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। এনসিপির নেতারা মুহা্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের “সেফ এক্সিট প্ল্যান” নিয়ে প্রশ্ন তুলেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন সরকারের ৪-৫ জন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তাঁরা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির সঙ্গে গোপনে যোগাযোগ করছেন।

এনসিপির আরেক ছাত্রনেত্রী সামান্তা শারমিনও ১২ অক্টোবর এক টিভি ইন্টারভিউতে উপদেষ্টাদের বিরুদ্ধে আরও কড়া অভিযোগ তোলেন। তিনি দাবি করেছিলেন, প্রত্যেক উপদেষ্টা ইতিমধ্যে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেদের ‘সেফ এক্সিট’ এর ব্যবস্থা করছেন। সারজিস আলমও নিজের ফেসবুক পেজে প্রায় একই দাবি তুলেছিলেন। এনসিপি নেতাদের এই দাবির পর উপদেষ্টাদের মধ্যে মুখ খুলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী এবং বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।

জাহাঙ্গির আলম চৌধুরী ১২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জবাব দিয়ে বলেন, “আমার সকল সন্তান দেশেই থাকে, কোনও ‘সেফ এক্সিট’ এর প্রয়োজন নেই”। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক দাবির পর। মঙ্গলবারই ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, এই উপদেষ্টারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন এবং জনপ্রশাসনকে দলীয় শাসনে রূপান্তরিত করার চেষ্টা করছেন। তাদের অপকর্মের প্রমাণ আমাদের কাছে রেকর্ড আকারে আছে। আমরা সংশোধনের সুযোগ দিতে চাই, কিন্তু সময়মতো সাবধান না হলে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করা হবে।

ওই প্রকাশ্য সম্মেলনেই জামাতের নায়েবে আমীর হুঁশিয়ারির সুরে আরও বলেন, জুলাইয়ের নিহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি আরও খারাপ হবে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, এনসিপি ও জামাতের মতো দল যখন বারংবার একই অভিযোগ তুলছে, তখন বিষয়টি খুবই গম্ভীর। কারণ,  জামায়াত এবং এনসিপি—দুটি দলই ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে এনসিপির নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের মতো প্রতিনিধিরা উপদেষ্টা পদে যোগ দিয়েছিলেন।

জামায়াতও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে চলেছে। বলা ভালো জামায়তে ইসলামী পিছন থেকে এই ইউনূস সরকারকেই পরিচালনা করছে। কিন্তু এখন জাতীয় নির্বাচনের ঠিক আগেই এই দুই দলের সমন্বিত হুমকি সরকারের অভ্যন্তরীণ অস্থিরতা নির্দেশ করছে। যদিও রাজনৈতিক বিশ্লেশকরা এই বিষয়ে দুই ভাগে বিভক্ত। কেউ কেউ এই ব্যাপারটা জুলাই আন্দোলনের চেতনা থেকে বিচ্যুতির ফল বলছেন। আবার কেউ কেউ এটাকে নির্বাচনী লাভের জন্য নতুন কৌশল হিসেবে দেখছেন। অর্থাৎ, পরিস্থিতি আরও জটিল করে নির্বাচনী প্রক্রিয়া আরও বিলম্বিত করার ষড়যন্ত্র শুরু করেছে এনসিপি-জামায়তে ইসলামী।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH
Previous Post

৪৮ ঘণ্টা পরও সেনাকর্তাদের তোলা হয়নি আদালতে! কী চলছে সেনানিবাসের অভ্যন্তরে?

Next Post

সব কূল রাখতে গিয়ে বিপাকে জেনারেল ওয়াকার! জেলেই যেতে হবে সেনাপ্রধানকে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
5
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
4
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
7
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
5
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
সব কূল রাখতে গিয়ে বিপাকে জেনারেল ওয়াকার!  জেলেই যেতে হবে সেনাপ্রধানকে?

সব কূল রাখতে গিয়ে বিপাকে জেনারেল ওয়াকার! জেলেই যেতে হবে সেনাপ্রধানকে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি