• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ নিয়ে খেলা শুরু ভারতের। হবে চরম অ্যাকশন

বাংলাদেশ নিয়ে খেলা শুরু ভারতের। হবে চরম অ্যাকশন

Rupendu Das by Rupendu Das
3 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

“কথা বলো না, কেউ শব্দ করো না, / ভগবান নিদ্রা গিয়েছেন /গোলোযোগ সইতে পারেন না। / একদা উষকালে মজিয়া লীলাছলে, / ভগবান বিশ্ব গড়িলেন / কালে কালে জীর্ন হলো, বাগানখানা শুকিয়ে এলো, আর জমিদারি দেখতে পারেন না।”
বাংলা রঙ্গমঞ্চের সঙ্গে ইস্তক যাদের পরিচয় আছে, তারা সকলেই জানেন, এটা কোন নাটকের গান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই গান বাংলার অন্যতম বিখ্যাত নাটক নরক গুলজারের। নাটকের এই গানের সঙ্গে প্রতিবেদনের ভীষণ মিল। প্রতিবেদনের ভগবান পদ্মাপারের তদারকি সরকার প্রধান। তিনি একদম গোলোযোগ পছন্দ করেন না। আর নিদ্রা গেলে তো মোটেই নয়। এই দেড় বছরের মধ্যে কতবার যে তাঁর নিদ্রা ভঙ্গ হয়েছে, তার হিসেব নেই। বারবার তাঁর সুখনিদ্রা ভেঙেছেন হাসিনা, দিল্লিতে বসে। বিগত সময়ে তিনি একাধিকবার গণমাধ্যমে তদারকি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর প্রতিটি সাক্ষাৎকারে বাংলাদেশের মাটি কেঁপে উঠেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবার তিনি মুখ খুলেছেন। একবার নয়, দু বার। প্রথম বার অডিও বার্তা, দ্বিতীয়বার ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে। অডিও বার্তার থেকেও ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার রীতিমতো বিস্ফোরক। তাঁর ঝাঁঝ এতটাই তীব্র যে তদারকি সরকার প্রধানের ঘুম তো উবে গিয়েছে, ঘুম উধাও তার নবরত্ন সভার সদস্যদের।
দলীয় কর্মীদের জন্য হাসিনার বার্তা “যেখানে ব্যালটে নৌকা নেই, সেখানে কেউ ভোট দেবে না। কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের বলব যে, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না… ইলেকশন করতে দিচ্ছে না… আমি ইলেকশন করতে চাই। ঠিক আছে। আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে… অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তাঁর মতামত দেবে .. জনগণ যে ম্যানডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ, সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতীকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক … জনগণ দেখাক… কাজেই আমি এটাই চ্যালেঞ্জ দেব .. যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক… জনগণ…তারা কাকে চায় ?”

ADVERTISEMENT

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সব থেকে জ্বালা ধরিয়েছে হাসিনাকে হাতে না পাওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। হাসিনাকে ফেরতে পেতে চেয়ে দিল্লির কাছে নোট ভার্বাল পাঠায়। দিল্লির জবাব ছিল খুব সংক্ষিপ্ত – Let it be examined. এক জবাবেই ঢাকার হাসি “না” হয়ে যায়। আর বঙ্গবন্ধু কন্যাও বুঝে যান দিল্লি তাঁকে খেলার জন্য খোলা মাঠ দিয়ে দিয়েছে। একে পোড় খাওয়া রাজনীতিবিদ। তারওপর রয়েছে দিল্লির প্রত্যক্ষ মদত। অন্তর্বর্তী সরকার সেটা আস্কারা হিসেবেই দেখছে। দিল্লি থেকে হাসিনার অডিও বার্তায় যে তদারকি সরকারকে চটিয়েছে, সেটা তাদের প্রতিবাদের ভাষা থেকে পরিষ্কার। কিন্তু দিল্লিরশ্বরদের তাতে কিছু যায় আসে না। দ্বিপাক্ষিক সম্পর্ক এখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। আর তাতে লাগাতার ঘি ঢেলে চলেছেন হাসিনা। সর্বশেষ তাঁর সাক্ষাৎকারে হাসিনা জানিয়ে দিয়েছেন দেশে ফেরার পর তাঁর আশু কর্তব্য কী হবে।
এই সাক্ষাৎকার তদারকি সরকারের মেজাজ হারানোর পক্ষে যথেষ্ঠ। হাসিনা বুঝিয়ে দিয়েছেন দেশে তিনি ফিরছেন। তাঁর এই প্রত্যাবর্তন রুখে দেওয়ার ক্ষমতা তদারকি সরকারের নেই। দিল্লি যেমন তাঁর পাশে রয়েছে, পাশে রয়েছে ডিপ স্টেট। তবে ডিপ স্টেটের পাশে থাকার কারণ কিন্তু ভিন্ন। বাংলাদেশের সঙ্গে চিন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা। আগামীদিনে এই ঘনিষ্ঠতা গাঢ় হলে যে তাদের বিপদ সেটা তারা বুঝতে পেরেছেন। অতএব, শুভস্য শীঘ্রম্‌ অশুভস্য কালহরণম্। সেই মাহেন্দ্রক্ষণ কখন আসে, তা দেখার অপেক্ষায় গোটা দুনিয়া।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের খেলা শেষ

Next Post

মিলেছে দিল্লির সবুজ সংকেত ইউনূসকে হুংকার হাসিনার। ঘুরে যাবে নির্বাচনী খেলা!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
মিলেছে দিল্লির সবুজ সংকেত ইউনূসকে হুংকার হাসিনার। ঘুরে যাবে নির্বাচনী খেলা!

মিলেছে দিল্লির সবুজ সংকেত ইউনূসকে হুংকার হাসিনার। ঘুরে যাবে নির্বাচনী খেলা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি