• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের কোন প্যাঁচে মহা বিপদে ‘অতি চালাক’ ইউনূস! ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি

ভারতের কোন প্যাঁচে মহা বিপদে ‘অতি চালাক’ ইউনূস! ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি

Raja Majumder by Raja Majumder
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, এই প্রাচীন বাংলা প্রবাদটি এখন মুহাম্মদ ইউনূসের জন্য একেবারে ঠিকঠাক। না গলায় দড়ি শব্দবন্ধে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটা প্রবাদমাত্র। কিন্তু অতি চালাকি দেখাতে গিয়ে এখন মুহাম্মদ ইউনূস সাহেব এমন এক প্যাঁচে পড়েছেন, ফলে তাঁর সামনে পরিস্থিতি এমন যে এগোলেও বিপদ, পিছলেও বিপদ। আর এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁর অন্ধ ভারতবিরোধিতার জন্য। বাংলাদেশের সবচেয়ে নিকট ও বৃহৎ প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে দেশ বিনাবাক্য ব্যায়ে ঝাঁপিয়ে পড়েছিল। ভারতীয় সেনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সংগ্রামে ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ৫৪ বছর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস যখন এক পরিকল্পিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার শীর্ষে এসে বসলেন, তখন দাবি করা হয়েছিল, তিনি বাংলাদেশের অর্থনীতি, বিদেশনীতি এমন এক উচ্চতায় নিয়ে যাবেন, যে ষেখান থেকে আকাশ ছোঁয়া যায়। কিন্তু হল ঠিক উল্টো। বাংলাদেশের রফতানি শিল্পে যে খাত সবচেয়ে বেশি লাভজনক ছিল, সেই রেডিমেড পোশাক শিল্প এখন সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে। আবার অহেতুক ভারতবিরোধিতা দেখাতে গিয়ে মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরপরই এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সে দেশের সুতামিল গুলিকে এমন গাড্ডায় ফেলেছে, এর থেকে এখন বের হওয়ার কোনও জো নেই। ফলে, বাংলাদেশের বৃহত্তম রফতানি শিল্প এখন ধ্বংসের দোড়গোড়ায় দাঁড়িয়ে।
বাংলাদেশের মোট রফতানির প্রায় ৮৫ শতাংশই আসে গার্মেন্টস খাত থেকে। বলা হতো, বাংলাদেশ হল তৈরি পোশাকের বৃহত্তর জোগানদার। কিন্তু ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর তা এখন ধুঁকছে। মূল সমস্যাটা কমবেশি সবার জানা এবং এখন সবাই মোটামুটি তা বুঝতেও পারছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এক গভীর সংকটের উদ্রেক হয়েছে ইউনূস সরকারের সামনে। ভারত থেকে কম দামের সুতা শুল্কমুক্ত আমদানির প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ এক ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাময়িক আশ্বাসে তা আপাতত স্থগিত হয়েছে। কিন্তু এতে যে সংকট মিটবে না তা স্পষ্ট। বাংলাদেশ সুতামিলগুলির বর্তমান দূরাবস্থা এবং টেক্সটাইল শিল্পের গভীর সংকটের জন্য জড়িয়ে গিয়েছে ভারতের নাম। কিন্তু আবার কেউ কেউ মুহাম্মদ ইউনূসের ভুল নীতিকেও দায়ী করছেন। বিষয়টা ঠিক কি, সেটা আগে জানা দরকার। দাবি করা হচ্ছে, ভারত এমন একটি কৌশল গ্রহণ করেছে যা বাংলাদেশকে গভীরভাবে প্রভাবিত করেছে। ফলস্বরূপ, যে শিল্প একসময় বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল, তা এখন চরম সঙ্কটের সম্মুখীন হয়েছে। আর ভারতকে সেই সুযোগ করে দিয়েছে স্বয়ং ইউনূস সাহেব। বাংলাদেশ এখন ভারতের সস্তা সুতোর জালে জড়িয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সম্ভবত এই পরিস্থিতি আগেভাগে আঁচ করতে পারেননি ইউনূস এবং তাঁর সরকারের অংশীদাররা।
আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে অতিরিক্ত ভারতবিরোধিতা দেখাতে গিয়ে মুহাম্মদ ইউনূসের সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ছিল, ভারত থেকে আসা সুতোর উপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা। সেই মোতাবেক স্থলবন্দর দিয়ে সহজে স্থলপথে আমদানি করা সুতোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একমাত্র সমুদ্রপথে সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানি চলতে পারে বলে জানানো হয়েছিল। এটাকে ধাক্কা হিসেবে না দেখে ভারত এই সুযোগটাকেই কাজে লাগায়। স্থলবন্দর বন্ধ হলেও সমুদ্রপথে ভারতীয় রফতানিকারকরা কম দামে বিপুল পরিমান সুতো বাংলাদেশে রফতানি করতে শুরু করে দেয়। মাত্র কয়েকমাসেই ভারত থেকে বাংলাদেশে সুতো রফতানি রেকর্ড বৃদ্ধি পেল। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের সুতো ছাড়া বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্প কার্যত অচল। যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সে দেশের স্পিনিং মিল গুলির ওপর। গত দুই মাসেই ৬০টির বেশি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। মিলগুলোতে জমে আছে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার অবিক্রিত সুতো। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ সহ-সভাপতি সালেউদ জামান খান দাবি করছেন, লোকসানে সুতা বিক্রি করতে করতে গত দুই বছরে আমাদের স্পিনিং মিলগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে বিষয়টি হলো বাংলাদেশ ভারত থেকে সস্তায় সুতো কিনে সেগুলি থেকে পোশাক তৈরি করে বিশ্ব বাজারে বিক্রি করে। কিন্তু, বাংলাদেশ এই সস্তা সুতার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে, আজ সেই সুতোর কারণেই তাদের কোটি কোটি ডলারের ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গিয়েছে।
২০২৫ সালে, বাংলাদেশ ৭০ কোটি কিলোগ্রাম সুতো আমদানি করেছিল। যার মধ্যে ৭৮ শতাংশ অর্থাৎ প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের সুতো শুধুমাত্র ভারত থেকে আমদানি করা হয়েছিল। এই আমদানির মূল কারণ হল, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার অধীনে সুতো আমদানিতে ক্রেতাদের কোনও আমদানি শুল্ক দিতে হয় না। অন্যদিকে গত ৪ থেকে ৫ মাস ধরে বাংলাদেশে গ্যাস সঙ্কট চলছে। যার কারণে ঋণ ও ঋণ পরিশোধের সঙ্কটও বেড়েছে। সবমিলিয়ে গভীর সংকটে সুতামিলগুলি। এখানে প্রায় ১০ লক্ষ শ্রমিকের স্বার্থ জড়িয়ে। অপরদিকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সঙ্গে জড়িতদের দাবি, ভারতের সুতো সস্তা ও টেকসই, সেই সঙ্গে দামও কম। ফলে বিশ্বমানের পোশাক তৈরিতে ভারতীয় সুতো অপরিহার্য। কিন্তু বাংলাদেশের সুতো দামে বেশি এবং কম টেকসই। ফলে আমরা যদি ভারতের বদলে দেশের সুতো কিনে ব্যবসা করতে যাই তাহলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। টেক্সটাইল শিল্পে জড়িত প্রায় ৪০ লক্ষ শ্রমিকের জীবন। ফলে ইউনূসেরে সামনে এখন এগোলেও বিপদ, পিছলেও বিপদ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সেনাপ্রধান কী হেরে গেলেন?  নাকি সবটাই সেটিং…

Next Post

আরও কাছাকাছি  বিএনপি-আওয়ামী লীগ। বাংলাদেশে নতুন সমীকরণ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আরও কাছাকাছি  বিএনপি-আওয়ামী লীগ। বাংলাদেশে নতুন সমীকরণ

আরও কাছাকাছি  বিএনপি-আওয়ামী লীগ। বাংলাদেশে নতুন সমীকরণ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি