• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

Rupendu Das by Rupendu Das
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি রয়েছেন দিল্লিতে। তাঁর দল যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তার জন্য তদারকি সরকার প্রধান এবং নির্বাচন কমিশন সাঁট করেছে। তবুও আওয়ামী লীগের ছায়া বাংলাদেশজুড়ে। আগামী ১২ ফেব্রুয়ারি দলীয় কর্মীদের দায়িত্ব কী হবে, সেটাও হাসিনা জানিয়ে দিয়েছেন। এদিকে আবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেনাবাহিনীও সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুত বাংলাদেশ পুলিশ বাহিনী। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। ঝড়ছে রক্ত, পড়ছে লাশ। বাংলাদেশে আদৌ ১২ ফেব্রুয়ারি ভোট হবে কি না, সেই প্রশ্ন রীতিমতো চড়কির মতো ঘুরপাক করতে শুরু করেছে।
সব দেশে সব ধরনের নির্বাচনে কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকে সকলের। ব্যত্যয় ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। পদ্মাপারের বেশ কয়েকটি আসন এখন সংবাদমাধ্যমের নজরে। নজরে পড়ার আরও বড়ো কারণ এই ভোটে আওয়ামী লীগ নেই। ফলে, অতীতে যে সব কেন্দ্রগুলি তাদের দূর্গ বলে পরিচিত ছিল, সেই সব কেন্দ্রে ওই দলের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা হিসেব করছেন। আর আওয়ামী ভোট টানতে তৈরি বাকিরা। তেমনই একটি কেন্দ্র গোপালগঞ্জ।
গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্রভাবে লডা়ই করছে আওয়ামী লীগের শিপুন ভুঁইয়া। প্রবাসী। তাঁর প্রতীক ঘোড়া। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দেশে ফিরেছেন। শিপুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও “নিউজ বর্তমান” সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়  “যেদিন দেখছি যে বঙ্গবন্ধু মাথায় প্রস্রাব করা হইসে, সেইদিন আমি প্রতিজ্ঞাবদ্ধ করসি যে গোপালগঞ্জ ২ আসনে সংসদ নির্বাচন করব। ”

এই গোপালগঞ্জে প্রচারে এসেছিল এনসিপি। এলাকাবাসির তাড়া খেয়ে তাদের পালিয়ে আসতে হয়। ফলে, তারা এই গোপালগঞ্জ থেকে কত ভোট টানতে পারবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। গত ২২ জানুয়ারি মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রচার শুরু করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। দলীয় নির্দেশ অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রচারনার শুরুতে হাবিব বলেন, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করাটা সমীচিন বলে তাঁর মনে হয়েছে। সব থেকে বেশি নজর কিন্তু গোপালগঞ্জ ৩ আসনের দিকে। সার্বিকভাবে গোপালগঞ্জের দিকে।
গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, এখানে তিনটি আসনেই নৌকা বিপুল ব্যবধানে জয়ী হয়। নৌকার বিপরীত প্রার্থীদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হয়। ত্রয়োদশ নির্বাচনে এই কেন্দ্রের তিনটি আসনে জামায়াতে ইসলামি মনোনয়ন চূড়ান্ত করেছে। গোপালগঞ্জ ২ আসনে তাদের সম্ভাব্য প্রার্থী পেশায় আইনজীবী আজমল হোসেন সরদার। শেষবার তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৯৯৬ সালে। নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ, তাই তারা তাদের প্রার্থীর সমর্থনে ওই দলের ভোট টানার চেষ্টা করছেন। একই অবস্থা বিএনপির। তাদের নজর নৌকার ভোট ব্যাংকের দিকে। গোপালগঞ্জ ২ আসনে তাদের প্রার্থী কে এম বাবর বলেন,  “ এবার আওয়ামী লীগ নেই। সাধারণ মানুষ ধানের শিসে ভোট দেবে। ” সেই সঙ্গে তাঁর আশ্বাস, বিএনপি আগামীদিনে প্রতিশোধের রাজনীতি করবে না। জামায়াত প্রসঙ্গে তাঁর মন্তব্য, “দলটি একটি গুপ্ত সংগঠন। তারা সবসময় অন্য দলের ওপর দায় চাপায়। বিএনপির সঙ্গে এই সব ঘটনার কোনও সম্পর্ক নেই।”
জাতীয় নাগরিক পার্টির দাবি, আওয়ামী লীগের ভোট ব্যাংক হ্রাস পেয়েছে। সেটা এখন প্রায় ১০ শতাংশের নীচে। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র ও তরুণ ভোটারদের মধ্যে বড়ো পরিবর্তন এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অনিশ্চিত থাকায় নৌকা ভোটারদের সমর্থন দখল করতে বিভিন্ন দল ও প্রার্থীর  তৎপরতা বেড়েছে। শেষ পর্যন্ত নৌকা ভোটারদের সিদ্ধান্ত হাইকম্যান্ডের নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

Next Post

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি