• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে কি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, গণভোটে ‘না’ জয়ী হলে কী হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ এটা ঠিক যে বাংলাদেশের অনেক ভোটারের কাছেই এখনও পর্যন্ত গণভোটের বিষয়বস্তু খুব একটা স্পষ্ট নয়। বিশেষ করে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’-এর জয় পরাজয়ের সাথে জুলাই সনদের সম্পর্ক কতটুকু কিংবা ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেই বা সনদের কতখানি বাস্তবায়ন হবে, তা নিয়েও ভোটারদের মনে সংশয় আছে। যদিও ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজে এবং তাঁর অন্তর্বর্তী সরকারের যাবতীয় মাধ্যমকে কাজে লাগিয়ে গণভোটে হ্যাঁ-তে টিক দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দিয়ে বসে আছেন। এখানেই উঠেছে এর উদ্দেশ্য এবং বিদেহ নিয়ে প্রশ্ন। বিষয়টি খুবই জটিল। আসলে গণভোটের ব্যালটে মূলত চারটি বিষয় রাখা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ভাষ্যে অনুযায়ী জুলাই সনদে অনেকগুলো সংস্কার প্রস্তাব থাকলেও, গণভোট হবে কেবল সংবিধান সংস্কার সম্পর্কিত ৩০টি প্রস্তাব নিয়ে। আর সেই কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে। কারণ সেখানে চার বিষয়ের বাইরে অন্যগুলো ব্যালটে থাকছে না। সরকার পক্ষ বা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আগ বাড়িয়ে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে এত উগ্রীব প্রচারের জন্যই বিতর্ক দানা বাঁধে। পরে বাংলাদেশের নির্বাচন কমিশন বাধ্য হয়ে সরকারি প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ততদিনে প্রচারপর্ব অনেকটাই এগিয়েছে। কিন্তু তাতেও কি গণভোট নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়ছে, তাঁরা কি আগামী জুলাই সনদ বাস্তবায়নের জন্য খুব একটা উদগ্রীব? এর উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে ভয়ানক তথ্য।
জুলাই সনদের অঙ্গীকারনামায় যে যে রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাঁদের কাছে এটা এখন শাখের করাতের মতো হয়ে গিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী। এই বিষয়ে ইসলামপন্থী দলটি যথেষ্টই আশাবাদী। তাঁদের বক্তব্য, সাংবিধানিক সংস্কার না হলে বাকি প্রস্তাব বাস্তবায়ন হওয়া বা না হওয়ায় খুব বেশি গুণগত পরিবর্তন আসবে না। কিন্তু জামাত জোটের অন্যতম শরীক এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। ফলে তাঁদের দায়বদ্ধতা কম। অন্যদিকে বিএনপি যেহেতু জুলাই সনদের অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করেছে, তাই তা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের বক্তব্য, গণভোট হচ্ছে আইনের ভিত্তিতে। তাই আইনি বাধ্যবাধকতার চেয়ে নৈতিক বাধ্যবাধকতার বিষয়কে সামনে আনছে তাঁরা। কিন্তু এর মধ্যে বাদ গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাঁদের এবারের নির্বাচন থেকেই দূরে রেখেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই আওয়ামী লীগের পক্ষে গত নির্বাচনের নীরিখে প্রায় ৪৫ শতাংশ ভোট ছিল। তর্কের খাতিরে এখন যদি যা কমেও যায়, তাহলেও ৩৫ শতাংশের বেশি সমর্থক আওয়ামী লীগের দিকে রয়েছে। ফলে তাঁদের বাদ দিয়ে নির্বাচন এবং গণভোট হলেও তা হবে অন্যাষ্য। যেখানে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী এই ভোট বয়কটের ডাক দিয়ে বসে আছেন। সেখানে সন্দেহ রয়েছে কত শতাংশ ভোট পড়বে এবারের নির্বাচনে।
সাম্প্রতিক কয়েকটি সমীক্ষা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে গণভোট নিয়ে একটা মতামত নেওয়া হয়েছিল। যেমন বাংলাদেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল মানচিত্র। যার মালিক মঞ্জুরুল আলম পান্না, যাকে কয়েকমাস আগেই গ্রেফতার করেছিল ইউনূসের সরকার। সেই ইউটিউব চ্যানেলে একটি সমীক্ষা বা পোল হয়েছে এই সংক্রান্ত। তাতে মোট ভোট দিয়েছেন ৪৫ হাজারের বেশি দর্শক। এই কন্টেন্টে লাইক পড়েছে তিন হাজারের বেশি এবং কমেন্ট এসেছে প্রায় ৮০০। তবে পোল রিভিও ছিল বেশ চমকে দেওয়ার মতো। এখানে প্রশ্ন ছিল, গণভোটে আপনার অবস্থান কী? কী হচ্ছে তা বুঝতে পারাটা খুব জরুরি, আপনি কোন পক্ষে? দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে মাত্র ১০ শতাংশ, ‘না’ ভোটের পক্ষে ৩০ শতাংশ এবং ‘ভোটকেন্দ্রেই যাব না’-তে ভোট দিয়েছেন ৬০ শতাংশ মানুষ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের মানুষ ঠিক কি ভাবছেন। যা ইউনূস সাহেবের পক্ষে খুব একটা শুভ লক্ষণ নয়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

Next Post

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি