• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের জেরে তাকে তড়িঘড়ি দেশ ছাড়তে হয়। সেই থেকে তিনি ভারতেই আছেন। বলা ভালো তিনি প্রাণে বেঁচে আছেন। বিভিন্ন মহলের দাবি গত বছর ৫ আগস্ট শেখ হাসিনাকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল, তবে ভারতের তরফে থেকে যাওয়া একটি ফোন তাঁর প্রাণ রক্ষা করেছিল। সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক চলতে পারে, তবে তিনি যে শেষ মুহূর্তে দেশ ছেড়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তা নিয়ে কোনও তর্কের অবকাশ নেই। এখন আসা যাক মোদ্দা কথায়। শেখ হাসিনা এখন নয়া দিল্লির অজ্ঞাতবাসে বসেই অতি সক্রিয় হয়ে উঠেছেন। তাঁরই মতো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের নেতা-নেত্রীদের সঙ্গে তিনি স্বাচ্ছন্দে যোগাযোগ করছেন, বৈঠক করছেন এবং পরবর্তী রণকৌশল নির্ধারণ করছেন। নয়া দিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতারচ্যুত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর এহেন কর্মকাণ্ড যে বর্তমান শাসকগোষ্ঠী মেনে নেবে এটা হতে পারে না। কারণ বাংলাদেশের ক্ষমতায় আছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার এক ভয়ানক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসেছে মূলত বিদেশী শক্তির সাহায্যে। এই তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তির নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন। তাঁর মূল দায়িত্ব ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনার সর্বনাশ করা। পাশাপাশি বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ওই বিদেশী শক্তি গুলিকে সাহায্য করা। যে কাজটা ওই নোবেল জয়ী ইউনুস বিগত ১৮ মাস ধরে করে চলেছেন। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও খুনী আখ্যা দিয়ে যে সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছে তাঁরা বাংলাদেশে কতটা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে তা এখন আতস কাঁচের তলায়। ফলে আওয়ামী লীগ ও তাঁদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা এখন সক্রিয় হয়েছেন নতুন করে মুক্তিযুদ্ধের আয়োজন করতে।

ADVERTISEMENT

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করে এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা। তাঁরা প্রায় পাঁচ ঘন্টা বৈঠক করেন শেখ হাসিনার সঙ্গে। আর সেই বৈঠক হয়েছে দিল্লির ওই অজ্ঞাতবাসেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা গত ২১ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। তাঁরাই পরে যা বলেছেন, তাতেই হৃদকম্প শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। ঘটনা হল, শেখ হাসিনা দিল্লির কোন এক স্থানে বিশাল এক বাংলোতে রয়েছেন বহুস্তরীয় নিরাপত্তার বেড়াজালে। যে নিরাপত্তা ভারত সরকার তাকে দিচ্ছে, সেটা কোন প্রধানমন্ত্রীর নিরাপত্তার থেকে কম নয়। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত সরকার এবং আওয়ামী লীগ আগের মতোই কোনও ব্যবস্থাপনা তৈরি করতে চাইছে?

যেটা জানা যাচ্ছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ভারত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বাজি ধরেছে বিএনপির ওপর। বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে খোলাখুলি সমর্থন করছে নয়া দিল্লি। কিন্তু আওয়ামী লীগের সঙ্গও ছাড়েনি ভারত। তাই আওয়ামী লীগ নেতাদের ছাড়পত্র দিতে শুরু করেছে নয়া দিল্লি। শেখ হাসিনাও নিজের ইচ্ছামতো বৈঠক করছেন, রণকৌশল স্থির করছেন। আসন্ন নির্বাচন নিয়ে পরিকল্পনা করছেন। সবটাই হচ্ছে ভারতের অনুমতিক্রমে। যা আগামীদিনে ইউনূস সরকারের জন্য বিপজ্জনক হতে পারে

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

Next Post

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি