‘স্বচ্ছ রাজনীতি চাই’। ভোটের মুখে সিপিএম প্রার্থীকে ৫ হাজার টাকা দিয়ে সাহায্য করলেন বিজেপি নেতা। সঙ্গে আবার ৫ হাজার ভোটেরও ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও। ‘তাহলেই বুঝুন, আমরা কেন বলছি বিজেপি সিপিএম ভাই ভাই’, কটাক্ষ তৃণমূল প্রার্থী। হাতে আর মাত্র ৯ দিন। ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে ৩ কেন্দ্রে ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। পূর্ব মেদিনীপুরের তমলুকে ভোট ষষ্ঠ দফায়। এই কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্য়ায়। ভোটের প্রচারে গোটা এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। এদিকে নির্বাচনী বন্ডে টাকা না পেয়ে বিপাকে দলের জেলা নেতৃত্ব। সংকট এতটাই যে, সম্প্রতি ভোটের খরচ চালাতে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেই আবেদনেই এবার সাড়া দিলেন স্থানীয় বিজেপি নেতা নিমাই গুড়িয়া। গোপনে নয়, চায়ের দোকানে বসেই প্রার্থী সায়নকে অনলাইনে ৫ হাজার টাকা দিলেন তিনি। তবে অন্য দলের প্রার্থীকে কেন সাহায্য? নিমাই গুড়িয়া বলেন, ‘সবদল যেখানে নির্বাচনী বন্ডের মাধ্যমে একপ্রকার দুর্নীতি জড়িয়ে পড়েছে। সেখানে একমাত্র বোধহয় সিপিএমই, তাদের সরকার থাকা সত্ত্বেও নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নেয়নি। দুর্নীতিকে সঙ্গী করতে চাইনি। পার্টিতে বোধহয় নীতি-আদর্শ এখনও আছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post