• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলার কঠিন মাটিতে ঘাসফুল ফোটালেন তিন ‘বহিরাগত’

বাংলার কঠিন মাটিতে ঘাসফুল ফোটালেন তিন ‘বহিরাগত’

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

একুশের বিধানসভা ভোটের প্রচার থেকেই দিল্লির বিজেপি নেতাদের ‘বহিরাগত’ এবং বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে তোপ দেগে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটেও তাঁর ব্যতিক্রম হয়নি। তবুও যেটা সবচেয়ে বেশি নজর কাড়ছে সেটা হল এবারের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তিন বহিরাগতের উপস্থিতি। আর এই তিনজনই এবার জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হাসি ফিরিয়েছেন। তাঁরা হলেন, বর্ধমান-দূর্গাপুরে কীর্তি আজাদ, বহরমপুরে ইউসুফ পাঠান এবং আসানসোলে শত্রুঘ্ন সিনহা। তিনজনেরই জয়ের ব্যবধান চোখে পড়ার মতো।

ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ ক্রিকেটের ময়দান থেকে এলেও শত্রুঘ্ন সিনহা বলিউডের প্রাক্তন তারকা। এরমধ্যে শত্রুঘ্ন এর আগেই আসানসোল লোকসভার উপনির্বাচনে জিতেছেন। কীর্তি আজাদও বিহারের দ্বারভাঙা আসনে জিতে দুবার সাংসদ হয়েছিলেন। কিন্তু ইউসুফ এবারই প্রথম ভোটে লড়লেন। ইউসুফ পাঠান গুজরাটের বরোদায় এক পাঠান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অনেক লড়াই করে তিনি এবং তাঁর ভাই ইরফান পাঠান জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান এবং দুই ভাই যথেষ্ট জনপ্রিয়াতাও পান। এহেন ইউসুফ পাঠানকে সুদূর গুজরাট থেকে কলকাতায় এনে ব্রিগেডের জনগর্জন সভা থেকে সোটা তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন থেকেই বঙ্গ রাজনীতিতে চর্চা ছিল, বহরমপুরের ‘ডন’ অধীরের সামনে কতটা লড়াই করতে পারবেন ইউসুফ? ক্রিকেটের মাঠে বড় বড় ছক্কা হাঁকানো ইউসুফ রাজনীতিতে নিখাদ আনকোরা। অপরদিকে বঙ্গ বিজেপি এবার পাল্টা বহিরাগত তত্ত্ব সামনে এনে জোরদার প্রচার শুরু করেছিল বহরমপুর এবং বাকি দুই আসনে। তবুও ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে ইউসুফ মাটি ধরালেন রাজনীতিতে পাহাড় প্রমান অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে। প্রার্থী তালিকায় নাম আসার পরই বাক্স-প্যাটরা গুছিয়ে কলকাতায় আসেন ইউসুফ পাঠান, এরপর একটানা বহরমপুরে পড়ে থেকে দিন-রাত এক করে প্রচার করে গিয়েছেন। ফলে বিজেপি, কংগ্রেস ইউসুফ পাঠানকে যতই বহিরাগত বলে দেগছে, ততই জনসংযোগ বাড়িয়েছেন তিনি। গ্রামের পর গ্রাম ঘুরেছেন, প্রান্তিক এলাকায় মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। ফলে শক্তিশালী প্রতিপক্ষ অধীর ধরাশায়ী হলেন রাজনীতিতে নিতান্ত শিশু ইউসুফ পাঠানের কাছে।

অপরদিকে, শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ আদতে বিহারের বাসিন্দা। দুজনেরই বিজেপি থেকে উত্থান। দুজনেই বিজেপির সাংসদ হয়েছিলেন। এরমধ্যে শত্রুঘ্ন সিনহা বাজপেয়ী মন্ত্রিসভার সদস্যও ছিলেন। দুজনেরই তৃণমূলে আসার পথ প্রায় এক। বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের ‘হাত’ ধরা এবং পরবর্তী সময়ে কংগ্রেসের ‘হাত’ ছেড়ে তৃণমূলে আসা। কীর্তি আজাদ বিজেপির তরফে বিহারের দ্বারভাঙার সাংসদ ছিলেন। পরে কংগ্রেসে গিয়ে ওই আসন থেকেই হেরে যান। এরপরই কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে আসা। এবার বর্ধমান-দূর্গাপুরের মতো কঠিন আসনে তিনি লড়লেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। তবুও ক্রিকেটের মতোই কঠিন পিচে শেষ পর্যন্ত দিলীপকে বোল্ড করে সংসদে যাওয়ার টিকিট হাতে পেলেন তৃণমূলের কীর্তি।

আসানসোলে বিজেপি প্রার্থী করেছিল প্রখ্যাত ভোজপুরী গায়ক পবন সিংকে। কিন্তু তৃমমূল তাঁকে বহিরাগত বলে রাজ্য তোলপাড় করেছিল। সেই আসানসোল আসনেই আবার তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। যদিও এ ক্ষেত্রে তৃমমূল নেতাদের বক্তব্য ছিল, শত্রুঘ্ন আগে থেকেই আসানসোলের সাংসদ। তিনি ২০২২ সালে উপনির্বাচনে জিতেছেন। তৃণমূলের স্পষ্ট বক্তব্য ছিল, যারা বাংলাকে কালিমালিপ্ত করছেন, বঞ্চনা করছেন, অপমান করছেন, তাঁরাই আসল বহিরাগত। তাই শত্রুঘ্ন, কীর্তি বা ইউসুফ সেই অর্থে বহিরাগত নয়। তিনজনই বাংলাকে ভালোবেসে এখানে এসেছেন এবং বাংলার উন্নতিকল্পে কাজ করতে চাইছেন। এই প্রচারেই বাজিমাৎ করল তৃণমূল। এবং উল্টো দিক থেকে বলা যায়, ভৌগলিক অবস্থানের দিক থেকে তৃণমূলের তিন ‘বহিরাগত’ প্রার্থী বড় জয় উপহার দিলেন বাংলার শাসকদলকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইন্ডিয়া জোটের কাপ্তান রাহুল হলেও ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ অখিলেশ

Next Post

ভোট পরবর্তী হিংসা সোনারপুরে ,আক্রান্ত বিজেপি কর্মী

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি