মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কাঁথির বিভিন্ন জায়গা থেকে বিজেপির অত্যাচারের খবর আসছে। গত কয়েকদিন ধরে উত্তপ্ত কাঁথির খেজুরি। বহু তৃণমূল কর্মী ঘরছাড়া। আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে শুক্রবার খেজুরি যাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ-সহ রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল৷
এদিন বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে খেজুরিতে প্রতিবাদ সভা করলো রাজ্যের শাসকদল। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাঁসদা, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, দলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল প্রমুখ। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে। বাংলায় বিজেপি আর নেই,সাইনবোর্ড হয়ে গেছে।
তৃণমূল সূত্রে খবর, খেজুরিতে গিয়ে সেখানে আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলবেন কুণালেরা। সেখানে তৃণমূলের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে একটি জনসভাও করবেন। সেই জনসভায় হাজির থাকতে বলা হয়েছে উত্তমকেও।
কর্মীদের সঙ্গে কথা বলার পরে একটি সভাও করেন তাঁরা। সেখানেই বিস্ফোরক কুণাল। তিনি বলেন, “যে বিজেপির কর্মীরা দলের কর্মীদের মেরেছে তাঁদের একটা তালিকা তৈরি করুন। একটা দিন পুলিশকে। আর একটি দিন শিউলিদিদের। আমরা কোনও প্রতিহিংসামূলক ব্যবস্থা চাই না। কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরিতে অত্যাচার চালিয়ে যাবে দিনের পর দিন। আমরা শান্তি রক্ষার দায়ে সরকারে থাকার দ্বায়বদ্ধাতায় তা সহ্য করব এটা কী করে হবে?কোনও প্ররোচনায় পা দেবেন না। যাতে করে ওরা (বিজেপি) কোনও মিথ্যা মামলায় নাম জড়ানোর সুযোগ পায়। পুলিশ প্রশাসনকে সাহায্য করুন।” এছাড়াও কর্মীদের আশ্বাস দিয়ে কুনাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা সবসময় তাঁদের পাশে আছেন।












Discussion about this post