পুর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অয়ন শীল ও তাঁর সংস্থার কর্মীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনা হল চার্জশিটে। শনিবার সিবিআই বিশেষ আদালতে অয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্তে সিবিআই জানতে পেরেছে, অয়ন শীল মূলত পুরসভায় একাধিক পদে নিজের খেয়াল খুশি মতো ব্যক্তিদের নিয়োগ করেছেন। টিটাগড় ও দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক পুরসভায় ও অয়নের হুগলির অফিসে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, অয়ন নিজেই বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র বানাতেন৷ বেআইনি পথে একাধিক নিয়োগ করেছেন। তার মধ্যে সুইপার পদে ৩৬ জন, কেরানি পদে ৪০৫ জন, পিওন পদে ১৫৯ জন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টের পদে ২০ জন, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পদে ২৪ জন, পাম্প অপারেটর পদে ১৪৫ জন, হেল্পার পদে ২৪৪ জন, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে ৭০ জন, ড্রাইভার পদে ১৭২ জনের নিয়োগ নিজেই করেছিল অয়ন।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post