• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সূর্যের লঙ্কা জয়ের রথ থামল রোহিতের হাতে

সূর্যের লঙ্কা জয়ের রথ থামল রোহিতের হাতে

Susanta Khan by Susanta Khan
2 years ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সূর্যের হাতে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জেতার পর, একদিনের প্রথম ম্যাচে রোহিতের হাত ধরে থামল ভারতের বিজয় রথ, যদিও রোহিতের দলকে প্রথম ম্যাচে হারতে হয়নি। কিন্তু ২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১ রানের জন্য হাতছাড়া হল জয়। যদিও প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে দলকে উৎসাহিত করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।দুর্বল শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে রোহিত শর্মাদের খুব সহজেই ম্যাচ জেতা উচিৎ ছিল,যা পারলেন না  বিরাট কোহলিরা। শুক্রবার কলম্বোয় প্রথম এক দিনের ম্যাচ টাই হয়ে গেল। শেষ দিকে মাথা ঠান্ডা রাখতে না পেরে উইকেট ছুড়ে দিলেন শিবম দুবে এবং আরশদীপ সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম বার নেমে বড় রান পেলেন না বিরাট কোহলি।তবে অধিনায়ক রোহিত অবশ্য অর্ধশতরান করেছেন।

ADVERTISEMENT

 

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বড় জুটি কখনও তৈরি করতে পারেনি। তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফের্নান্ডোকে (১) ফেরান আরশদীপ। প্রায় দশ ওভার টিকে থাকার পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে। এ বার কুশল মেন্ডিসকে (১৪) ফেরান শিবম। রান করতে পারলেন না সাদিরা সমরবিক্রমও (৮)। তবে শ্রীলঙ্কার মান রাখলেন ওপেনার পাথুম নিসঙ্ক (৫৬) রানের ইনিংস খেলেন তিনি। একসময় শ্রীলঙ্কার রান ২০০ পেরোবে বলে মনে হচ্ছিল না। শেষের দিকে ব্যাট করতে নামেন দুনিত ওয়েল্লালাগে। প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকেন তিনি। সাতটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান করেন দুনিত। সঙ্গে পান ওয়ানিন্দু হাসরঙ্গকে, তিনি ২৪ রান করেন। শেষ পর্যন্ত আট উইকেটে ২৩০ রানে থামে শ্রীলঙ্কা।

 

ভারতের শুরুটা ভালই হয়েছিল। প্রথম উইকেটেই উঠে যায় ৭৫ রান। শুভমন গিল ১৬ রান করে আউট হন। গত বছরের এক দিনের বিশ্বকাপের মতোই রোহিত শুরু করেছিলেন আগ্রাসী ভঙ্গিতে। শ্রীলঙ্কার কোনও বোলারই রোহিতের সামনে বল হাতে সফল হওয়ার কোন সুযোগ পাননি। রোহিত যখন আগ্রাসী মুডে ব্যাট করছিলেন তখন কোহলি ধরে খেলার সিদ্ধান্ত নেন, প্রতিটি বল দেখে দেখে খেলছিলেন তিন। তবে বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি। হাসরঙ্গের বলে ২৪ রানেই ফিরে যান। শ্রেয়সের বদলে ওয়াশিংটন সুন্দরকে চারে তুলে এনে কিছু একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছিলেন গৌতম গম্ভীর। তা কাজে লাগেনি। ৪ বলে ৫ রান করে ফিরে যান ওয়াশিংটন। পাঁচ নম্বরে নেমে শ্রেয়সও কাজের কাজ কিছুই করতে পারেননি। ২৩ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত।

 

সেখান থেকে খেলা ঘোরানোর চেষ্টা করতে থাকেন কেএল রাহুল এবং অক্ষর পটেল। লক্ষ্যমাত্রা বেশি না থাকায় ধরে ধরে খেলার দিকে নজর দেন দু’জনে। ৫৭ রানের জুটি গড়েন দু’জনে। রাহুল (৩১) এবং অক্ষর (৩৩) আউট হওয়ার পরেও মনে হচ্ছিল ভারত জিততে পারে। কারণ তখনও ছিলেন শিবম। শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে এনেই ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পারেন নি তিনি। হাতে ১৮ বল থাকা সত্ত্বেও অকারণে মারতে গিয়ে আউট হন। আরও খারাপ খেলেন আরশদীপ সিংহ। মাত্র এক রান দরকার ছিল ভারতের জিততে। প্রথম বলেই হাঁটু মুড়ে বসে হাসরঙ্গকে চালাতে গেলেন। ব্যাটে-বলে হল না। ডিআরএস নেওয়ার পর এলবিডব্লিউ হলেন আরশদীপ। ২৩১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে জয় না পাওয়ায় হতাশ ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Tags: IND VS SL
Previous Post

২০৩৬ সালে অলিম্পিকের দাবিদার ভারত

Next Post

জল থই থই স্কুল পরিদর্শকের অফিসে ভাসছে বই খাতা

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
57
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
101
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
32
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
26
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
45
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি