আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। সুবিচারের দাবিতে প্রতিবাদ করছেন চিকিৎসকরা। অনেকেই কর্মবিরতির পথে হাঁটছেন। ব্যাহত পরিষেবা। এই পরিস্থিতিতে মহাম্মদ সেলিম কে কটাক্ষ করলেন অরূপ চক্রবর্তী। তৃণমূল নেতা কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা পুলিস কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম ও সাইবার ক্রাইম অভিযোগ জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার অভিযোগ করেছেন সেলিম। এক ফেসবুক পোস্টের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও পরে সেই পোস্টটি মুছে ফেলেন অরূপ চক্রবর্তী। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
মহম্মদ সেলিমের ছবি দিয়ে একটি পোস্টার যেখানে লেখা রয়েছে, ” “রাতের প্রহরী”। “রাতে মহিলারা বিপদে পড়লে, ভুলেও ১০০ ডায়াল নয়। ওটা মমতা ব্যানার্জির পুলিস। এই নম্বরে ৯৮৩০০৭০৩২৬ ডায়াল করুন সিপিএম পার্টি সেক্রেটারি মহম্মদ সেলিমকে। উনিই রাতে মহিলাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছেন”। পোস্টে মহম্মদ সেলিমের ব্যক্তিগত মোবাইল নাম্বার ‘পাবলিক’ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পোস্টের প্রেক্ষিতে কলকাতা পুলিসকে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মহম্মদ সেলিম।












Discussion about this post