• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে জল মাপছে তৃণমূল

আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে জল মাপছে তৃণমূল

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মঙ্গলবার আর জি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুনেছে শীর্ষ আদালত। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি একের পর এক প্রশ্ন তুলে নাজেহাল করেছেন রাজ্য সরকারের আইনজীবীদের। এদিন শুনানির শেষে রাজ্য সরকারের কাছ থেকে আর জি কর হাসপাতালে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেই ক্ষান্ত হয়নি সুপ্রিম কোর্ট। বরং আর জি কর হাসপাতাল এবং ছাত্রাবাসের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফকে নির্দেশ দিয়েছে অবিলম্বে আর জি কর হাসপাতালের বাহিনী মোতায়েন করতে। এই রায়কে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ‘স্বাগত’ জানালেও ভিতর ভিতর তাঁরা অন্য কথা বলছেন। সবমিলিয়ে দ্বিধায় রয়েছে শাসকদল, তাই প্রতি পদক্ষেপ মেপে প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূলের শীর্ষনেতারা।

ADVERTISEMENT

যদিও তৃণমূল কংগ্রেস চাইছে, আর জি করের ঘটনা নিয়ে আন্দোলনের ঝাঁজ যত তারাতারি সম্ভব কমে যাক। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, চিকিৎসকদের ক্ষোভ, সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া ক্ষোভ প্রশমিত করা এখন শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সুপ্রিম কোর্টের রায়কেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। পুলিশ প্রশাসনকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন দেশের প্রধান বিচারপতি। এই রায়কে নিজেদের জয় হিসেবে দেখতে চাইছে বিরোধী দলগুলি, রাজ্য প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে শাসকদলকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। কিন্তু এই আবহেও সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল। সেই সঙ্গে সুকৌশলে সুপ্রিমকোর্টের রায়ের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছে শাসকদল। মঙ্গলবারই সাংবাদিক করে তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের দুই মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এবং কুণাল ঘোষ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, আন্দোলনরত চিকিৎসকরা জাস্টিস চাইছেন, সুপ্রিম কোর্ট সেই জাস্টিসের জন্যই পদক্ষেপ করল। তবে কেন এখনও আন্দোলন চলছে? তিনি দাবি করেন, এই আন্দোলন সমগ্র চিকিৎসক সমাজ করছেন না। কতিপয় চিকিৎসক এই আন্দোলন চালিয়ে যাওয়ার ইন্ধন দিচ্ছেন।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ প্রসঙ্গে তৃণমূলের নতুন মিডিয়া সেলের অন্যতম সদস্য কুণাল ঘোষ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যদি আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী দেয়, তা হলে তৃণমূলের কোনও আপত্তি নেই। তিনি যুক্তি দিয়েছিলেন, ওই হাসপাতালে টার্গেট করে অশান্তি করছে রাম-বাম অপশক্তি। ওদের প্ররোচনা, ওদের উস্কানি, ওদের হামলার ছক, এবার ওদের বাহিনী সামলাক। কুণাল ঘোষ প্রকাশ্যে এই বক্তব্য রাখলেও, তৃণমূলের অন্দরে এখন অন্য আশঙ্কা। তৃণমূল নেতাদের একাংশ জনান্তিকে বলছেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সেখানে সিআইএসএফ যদি আর জি করের নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে এটা ভবিষ্যতের জন্য বড় উদাহরণ হয়ে দাঁড়াবে। তৃণমূল নেতাদের আশঙ্কা, এটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। পরবর্তী সময় অন্য কোনও হাসপাতালে এরকম ধরণের ঘটনা ঘটলে, বা ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটলেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আন্দোলন শুরু হয়ে যেতে পারে। আবার এই দৃষ্টান্ত দেখিয়ে আদালতও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে পারে। আবার একাংশ মনে করছেন, এখন যা পরিস্থিতি, এই নির্দেশ দেখিয়ে অন্যান্য হাসপাতাল থেকেও কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠে আসতে পারে। মামলাও হতে পারে। সেক্ষেত্রে আরও চাপ বাড়বে রাজ্য প্রশাসনের। তখন সামলানো আরও কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটি বিষয় সামনে আসছে, সেটা হল সুপ্রিম কোর্টের এই রায় কলকাতা পুলিশের উপর অনাস্থার সামিল। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টি সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে।

তৃণমূল গোটা বিষয় থেকে নজর ঘোরাতে এখন সিবিআইয়ের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত যাতে দ্রুত শেষ করে প্রকৃত দোষীদের ধরে চার্জশিট পেশ করে সে বিষয়ে দাবি তুলছে শাসকদল। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ সেই দাবিই তুললেন।

সবমিলিয়ে আর জি কর কাণ্ড নিয়ে শাসকদল যে চাপে পড়েছে সেটা তৃণমূল নেতাদের বক্তব্যে স্পষ্ট। এবার কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর পাল্টা চাপ তৈরি করে পরিস্থিতি ঘোরানোর মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

১৫১ জন সাংসদ-বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Next Post

শিক্ষা ও খাদ্য দফতরের পর এবার কী স্বাস্থ্যের পালা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
22
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
21
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
21
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি