ভারতীয় ফুটবলের কিংবদন্তি ‘চাইনিজ ওয়াল’ গোষ্ঠ পালের আজ ১২৬ তম জন্মদিন। ভারতীয় ফুটবলের প্রথম অধিনায়ক গোষ্ঠ পালের আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলা আরম্ভ করেছিলেন । ১৯০৭ সাল থেকে ১৯১৩ সাল পর্যন্ত তিনি কলকাতার কুমারটুলি ক্লাবে খেলেছিলেন। মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনের সাহায্যে তিনি ১৯১২ খ্রিস্টাব্দে মোহনবাগান দলে যোগ দেন। এর আগের বছরই মোহনবাগান বিদেশিদের হারিয়ে আইএফএস শিল্ড জয় করেছিল। ১৯১৩ খ্রিস্টাব্দে মোহনবাগানের হয়ে তিনি প্রথম খেলেন। এরপর ২৩ বছর ধরে মোহনবাগানের হয়ে তিনি খেলেন। ভারতের জাতীয় ফুটবল দলের তিনিই ছিলেন প্রথম অধিনায়ক। এরপর ১৯২৫ সালের মোহনবাগান গোষ্ঠ পালের অধিনায়কত্বে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে ডুরান্ড কাপে খেলার সুযোগ পায়।
১৯৩৬ সালে ফুটবল জীবন থেকে অবসর গ্রহণ করেন। ২৬শে এপ্রিল 1962 তে ভারতীয় ফুটবলার হিসেবে তিনি প্রথম পদ্মশ্রী খেতাব জিতেছিলেন। কলকাতায় গোষ্ঠ পালের স্মরণে ৩৮৩ সালে তৈরি হয় একটি স্ট্যাচু। ২০০৪ সালে মোহনবাগান গোষ্ঠ পালকে ‘মোহনবাগান রত্ন’ এ সম্মানিত করে,। ২৭ বছর আগে মোহনবাগান কর্তৃপক্ষের হাতে গোষ্ঠ পালের পাওয়া পদ্মশ্রী-সহ একাধিক পদক তুলে দেওয়া হয়েছিল। ‘চাইনিজ ওয়াল ‘এর পাওয়া পুরস্কার কোথায় গেল তা নিয়ে বহুবার খোঁজ নিয়েছিলেন নীরাংশু বাবু অর্থাৎ গোষ্ঠ পালের পুত্র। কিন্তু উত্তর পাননি। অবশেষে গোষ্ঠ গোপালের পদক নিয়ে লেখালেখি শুরু হয় সংবাদ মাধ্যম। কয়েকটা পদকের ভগ্নাবশেষ ক্লাবের তরফে তুলে দেওয়া হয় তাদের হাতে। তারপর দীর্ঘ দিন কেটে গেল গোষ্ঠ পালের হারানো পদকের হদিস মেলেনি। কিংবদন্তি এই ফুটবলারকে হয়তো আমরাও আস্তে আস্তে ভুলে যাব কালের নিয়মে।












Discussion about this post