বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়। জানা গিয়েছে, রবিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৭৪টি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সহ ৪৮ জন। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে মামলা করেন নিহতের এক আত্মীয় মো. মজিবুল হোসেন। মামলার উল্লেখ করা হয়েছে, গত ৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয় শাওন। আন্দোলনরত অবস্থায় আসামির এলোপাথাড়ি ছোড়া গুলিতে ১১ টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তখন ছাত্রনেতা শাওনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে কতজন মারা গিয়েছেন সেটা এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে, ইউনাইটেড নেশনস-র একটি রিপোর্ট অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যু হয় প্রায় ৬৫০জনের। আর, এখন সেই ঘটনায় হত্যা এবং অন্যান্য অভিযোগে বাংলাদেশ জুড়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে হাসিনার বিরুদ্ধে। মামলা করা হচ্ছে তাঁর আমলের মন্ত্রী, দলের সাংসদ, পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও। এমনকি মামলা করা হয়েছে হাসিনা পুত্রের বিরুদ্ধেও।
গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...
Read more












Discussion about this post