• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেফ এক্সিটের নামে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছেন উপদেষ্টারা কী হবে নাহিদ, হাসনাতদের ভবিষ্যৎ

সেফ এক্সিটের নামে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছেন উপদেষ্টারা কী হবে নাহিদ, হাসনাতদের ভবিষ্যৎ

Rupendu Das by Rupendu Das
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

তদারকি সরকারের উপদেষ্টারা কি সেফ এক্সিটের নীল নকশা তৈরি করছেন? মুখে তাঁরা বলছেন অন্যকথা। কিন্তু সূত্রের খবর তারা পালিয়ে যাওয়ার রাস্তা তৈরিতে ব্যস্ত। এই প্রসঙ্গে সাময়িক সময়ের জন্য একটু পিছনে হাঁটতে হবে।

ADVERTISEMENT

সেটা ২০০৭ সাল। বাংলাদেশ উত্তাল। দেশের প্রধান দুই দলের নেত্রী বেগম খালিদা জিয়া ও শেখ হাসিনাকে কারাবন্দী করেন ফখরুদ্দীন-মঈন উদ্দিনের সরকার। নেতারা কারাগারে। আর ক্ষমতার রাশ বাহিনীর হাতে। সেই প্রথম বাংলাদেশে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার।  এই দুইয়ের তখন মাখো মাখো সম্পর্ক। তবে তাঁদের সেই মধুর সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। নানা ঘটনার পর ২০০৮-য়ের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেয় ওয়ান ইলেভেনের সরকার। ধীরে ধীরে দৃশ্যপট থেকে উধাও হন দুই দোর্দণ্ডপ্রতাপশালী নেতা। তারা আর দেশে ফেরেননি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সব চেয়ে আলোচিত দুই নেতা রয়েছেন আমেরিকায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বেথেসডায় নিজের বাড়িতে সস্ত্রীক রয়েছেন ফখরুদ্দীন আহমেদ। আর প্রাক্তন সেনাপ্রধান মঈন উদ্দীন আহমেদ থাকেন ফ্লোরিডার পামবিচে। তারা জন্ম দেন সেফ এক্সিট নামে একটি শব্দের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই দুইয়ের প্রসঙ্গ উত্থাপনের কারণ, তদারকি সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের পরিকল্পনা করছেন। সেই শব্দ আরও একবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। গত বছর হাসিনা সরকারকে সরিয়ে বাহিনীর সাহায্যে ক্ষমতার রিমোট হাতে নেন ইউনূস। একাংশ বাংলাদেশবাসী আশা করেছিলে, তাঁর শাসনামলে দেশের পরিস্থিতি আগের থেকে আরও উন্নত হবে। এমনকী আন্তর্জাতিকমহলেরও তেমন প্রত্যাশা ছিল। কিন্তু কারও কোনও প্রত্যাশা পূরণ করতে পারেনি তদারকি সরকার। তাই, এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন।

সেটা প্রথম ফাঁস করেন ন্যাশনাল সিটিজেন পার্টির প্রধান নাহিদ ইসলাম। কিন্তু কারা সেফ এক্সিট চাইছেন বা পরিকল্পনা করেছেন, সে বিষয়ে নাহিদ বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, সময় হলে তিনি তাদের নাম ফাঁস করবেন। যাঁদের কাঁধে ছিল অভ্যুত্থানের দায়, তারা এখন কাঁধ থেকে দায়ে ঝেড়ে ফেলতে চাইছেন।

বিশ্লেষকেরা বলেছন, এর পিছনে তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচন। দ্বিতীয় কারণ, বিএনপি-জামাত এবং আওয়ামী লীগের মধ্যে গোপন লিয়াঁজো। বাতাসে খবরটা দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে সেই ফর্মূলা এই তিন দল কাজে লাগাচ্ছেন। শত্রুর শত্রু আমার মিত্র। ইউনূস আওয়ামী লীগের কাছে প্রথম থেকেই শত্রু ছিলেন। এবার বিএনপি এবং জামাতের কাছেও তিনি শত্রু হয়ে উঠেছেন। সেটা ইউনূস বেশ ভালোই টের পেয়েছেন। অভিযোগ, ইউনূস সরকারের অনেকেই এই তিন দলের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলেছেন। উল্লেখ করা যেতে পারে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস। আর তখন থেকেই সন্দেহ আরও তীব্র হয়। কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে বৈঠক করে তিন দেশের তিন কূটনীতিক। সব থেকে যেটা বেশি নজর কাড়ছে তা হল নাহিদ বা সার্জিসের বক্তব্য বা দাবি যে ভুল, সেটা কিন্তু কোনও উপদেষ্টার গলায় শোনা যায়নি। তাহলে কী তাঁরা এই তরুণ তুর্কি নেতাদের বক্তব্যে ঘুরিয়ে সিলমোহর দিলেন। কথাতেই তো আছে নীরবতা সম্মতির প্রাথমিক লক্ষ্মণ। প্রশ্ন হল, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিলেও এই তরুণ তুর্কি নেতাদের কী হবে। আপাতত সময়ের ওপর ছেড়ে দিতেই হচ্ছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

অভিযুক্ত সেনার বিচারে বিরাট হাত ইউনূসের ১৫ সেনা কর্মকর্তা এখন কোথায়?  

Next Post

গ্রেফতারি পরোয়ানা জারি দেশ ছেড়ে পালাচ্ছেন সেনা কর্মকর্তারা সেনাপ্রধান ওয়াকার কী করছেন?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
5
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
4
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
7
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
5
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
গ্রেফতারি পরোয়ানা জারি দেশ ছেড়ে পালাচ্ছেন সেনা কর্মকর্তারা সেনাপ্রধান ওয়াকার কী করছেন?

গ্রেফতারি পরোয়ানা জারি দেশ ছেড়ে পালাচ্ছেন সেনা কর্মকর্তারা সেনাপ্রধান ওয়াকার কী করছেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি