• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে জোর লড়াই ওয়াকার বনাম ইউনূস, হাসিনা যোগাযোগ রাখছে সেনাকর্তাদের সঙ্গে

বাংলাদেশে জোর লড়াই ওয়াকার বনাম ইউনূস, হাসিনা যোগাযোগ রাখছে সেনাকর্তাদের সঙ্গে

Raja Majumder by Raja Majumder
11 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জেনারেল ওয়াকার উজ জামান, বাংলাদেশের সেনাপ্রধান বর্তমানে খবরের শিরোনামে। গত ২৫ ফেব্রুয়ারি তিনি প্রকাশ্য এক অনুষ্ঠানে বেশ কিছু মন্তব্য করেছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও শাসকদের সম্পর্কে। সাত দিন পার হলেও সেই মন্তব্যগুলি নিয়ে বিতর্ক, কাঁটাছেঁড়া ও গুজব থামার লক্ষণ নেই। এর থেকেই বোঝা যাচ্ছে, জেনারেল ওয়াকার উজ জামান মৌচাকে ঢিল মেরেছেন।

ADVERTISEMENT

জানা যাচ্ছে গত ২৫ ফেব্রুয়ারি জেনারেল ওয়াকার উজ জামান এই মন্তব্য করার পরই তাঁকে তলব করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তখন উপস্থিত ছিলেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং প্রশাসনিক কর্তা। সকলের সামনেই মুহাম্মদ ইউনূস জেনারেল ওয়াকার উজ জামানের কাছে জানতে চান কেন এবং কিসের ভিত্তিতে তিনি প্রকাশ্য অনুষ্ঠানে তিনি এই ধরণের মন্তব্য করেছেন। এও জানা যাচ্ছে, ওই বৈঠক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সেনাপ্রধানও তাঁর মতো করে জবাব দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে সম্পর্ক যেন সাপে-নেউলের মতোই উত্তপ্ত। একদিকে সেনাপ্রধান চেষ্টায় আছেন প্রধান উপদেষ্টাকে পদ থেকে সরাতে ও গ্রেফতার করতে, অপরদিকে একই চেষ্টায় রত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি চেষ্টায় আছেন যে কোনও মূল্যে ওয়াকার উজ জামানকে পদ থেকে সরাতে। সবমিলিয়ে বাংলাদেশে এখন জোরদার অভ্যন্তরীণ লড়াই চলছে।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

 

এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে যদি তাঁর পদ থেকে সরিয়ে দিতে পারেন মুহাম্মদ ইউনূস, তাহলে কি হবে? বিশেষ সূত্রের খবর, যেদিন ইউনূস সাহেব ওয়াকার উজ জামানকে তলব করেছিলেন, সেদিন সেখানে উপস্থিত এক ছাত্র-উপদেষ্টা তাঁকে যথেষ্ট অপমান করেন। শোনা যাচ্ছে, ওই ছাত্র-উপদেষ্টা ওয়াকার উজ জামানকে সরাসরি ভারতের দালাল বলেও তোপ দেগেছিলেন এবং এই বলে সতর্ক করেছিলেন যে, এই বিপ্লবী সরকার তা কোনও ভাবেই মেনে নেবে না। এর থেকেই বোঝা যাচ্ছে সেনাপ্রধানকে নিয়ে যথেষ্টই বিব্রত মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টামন্ডলী। যদি ধরেই নেওয়া যায় যে ওয়াকার উজ জামানকে সরিয়ে দিতে সক্ষম হলেন তাঁরা, তাহলে নতুন সেনাপ্রধান কে হবেন?

সম্প্রতি বাংলাদেশের তদারকি সরকার বছর পনেরো আগে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে বিতর্কও চলছে বাংলাদেশে। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন যে ওই হত্যাকাণ্ডের পিছনে তৎকালীন বিডিআর সদস্যরাই জড়িত ছিলেন। সেই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া বহুদিন আগেই সম্পন্ন হয়েছে, এখানে কোনও যদি বা কিন্তু নেই। ওয়াকিবহাল মহলের ধারণা, মুহাম্মদ ইউনূসের সরকার পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের নাটক করে মূলত ভারতকেই দোষী প্রমানিত করতে চাইছিল। কিন্তু সেনাপ্রধান সেই তত্ত্ব নাকচ করে আগুনে ঘি ঢেলে দিলেন। স্বভবতই ক্ষেপে লাল ইউনূস-সহ উপদেষ্টামণ্ডলী। তাই তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব হঠাতে হবে সেনাপ্রধানকে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এক এক করে হাসিনাপন্থী বেশ কয়েকজন সেনাকর্তাকে সরিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন। তাঁদের অবসর নিতে বাধ্য করা হয়েছে। অপরদিকে এই মুহূর্তে বাংলাদেশ সেনায় পাকিস্তানপন্থী যে সমস্ত সেনাকর্তারা রয়েছেন, তাঁদের গুরুত্বপূর্ণ সেনাক্যাম্পে গুরুত্বপূর্ণ পদে বসানো শুরু হয়েছে। এমনও জানা যাচ্ছে, ওয়াকার-সহ হাসিনাপন্থী যে কয়েকজন সেনাকর্তা আছেন, তাঁদের তালিকাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার সেই তালিকা ধরে ধরে গ্রেফতার করার তোড়জোড় শুরু হচ্ছে।

এই পরিস্থিতিতে ওয়াকার উজ জামানও হাত পা গুটিয়ে বসে নেই। তিনিও নিজের মতো করে গুটি সাজাচ্ছেন। অপরদিকে ভারতও বসে নেই। জানা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন আধিকারিকের তালিকা শেখ হাসিনা তুলে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। তিনি শেখ হাসিনার সঙ্গে সেই তালিকায় থাকা সেনাকর্তাদের স্যাটেলাইট ফোনে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন। ফলে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের পাশে দাঁড়িয়েছেন আরও কয়েকজন বাংলাদেশী সেনাকর্তা। অন্যদিকে বাংলাদেশে গুজব ইতিমধ্যেই কয়েকজন সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে খেলা জমে উঠেছে বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন, সে দেশে খুব শীঘ্রই একটা সেনাবিদ্রোহ হতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ইউনূস ও তাঁর সহযোগীদের গ্রেফতার করে বাংলাদেশে শেখ হাসিনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আর সেই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন মুহাম্মদ ইউনূস স্বয়ং। সেই কারণেই তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি ভারত সম্পর্কে নরম নরম কথা বলেছেন। এমনকি এ দাবিও করেছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এখন দেখার, এই আবহে কে কাকে হারিয়ে বাজিমাত করেন। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নাকি মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগীরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সেনানিবাসেই চলল অভিযান। টার্গেট কি সেনাপ্রধান?

Next Post

৭ মার্চ বড় ঘটনার সাক্ষী থাকবে বাংলাদেশ। কি ঘটাবে সেনাপ্রধান?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি