বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি আনিসুর জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যা এর আগে কখনো ঘটেনি। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনুছ বলছেন, বাংলাদেশের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে। তিনি একাধিকবার বলেছেন, বাংলাদেশকে সাহায্য করার জন্য বিশ্ব দরবারের বিভিন্ন সংস্থা মুখিয়ে রয়েছে। তাহলে সেগুলি কি সব মিথ্যে? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর মন্তব্যে এই প্রশ্নগুলোই উঠছে। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য করেন, সেগুলি সবই তাহলে আই ওয়াস?
মোহম্মদ ইউনূস বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেল তৈরি হচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার বিশেষ সহকারি বলছেন, অর্থনৈতিক বর্তমানে ভঙ্গুর প্রকৃতি। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্র াম্প পাকাপাকিভাবে বসার পর, বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য বন্ধ করে দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, এর সঙ্গে বেশ কিছু দেশও আর্থিকভাবে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। এর ফলে সমস্যায় পড়তে হয়েছিল বাংলাদেশের সরকারকে। পরে এর প্রমাণও মিলেছে। তার কারণ মোহাম্মদ ইউনুস আর্থিক সাহায্য পাওয়ার জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। জানিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যম গুলি নয়, এদেশের বিভিন্ন গণমাধ্যমগুলি প্রচার করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তরে এখনো দুর্নীতি চলছে, সেটাও প্রকাশিত হয়েছে। সূত্র মারফত খবর, বাংলাদেশের একাধিক সমন্বয়কারীদের তরফে দুদকের কাছে ফোন যায়। এমনকি তাদের অনুরোধ করা হয়েছে যাতে এই তদন্ত বন্ধ করে দেয়। অর্থাৎ যারাই গন অভ্যুত্থান ঘটালো, যারা নাকি দেশকে নতুন করে স্বাধীন করেছে, তারাই এখন ক্ষমতার আশ্ফালন করছে। ফলে সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আশঙ্কা করলেই ঘুম উড়বে দেশের জনগণের।
বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের জমানায় বেড়ে উঠছে খুন,ডাকাতি, ধর্ষণের ঘটনা। ফলে দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর পাশপাশি স্বর্ণা চালাতে ব্যর্থ নোবেল জয়ী, সেটাও স্পষ্ট।












Discussion about this post