• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ব্যাংককে বৈঠকের পরও মেজাজে হাসিনা বললেন আসতেছি….. ‘জঙ্গি’ – ‘সুদখোর’ বলে ধুয়ে দিলেন ইউনূসকে

ব্যাংককে বৈঠকের পরও মেজাজে হাসিনা বললেন আসতেছি….. ‘জঙ্গি’ – ‘সুদখোর’ বলে ধুয়ে দিলেন ইউনূসকে

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফের একবার তীব্র আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রেস সচিবের দাবি, সেই বৈঠকে তিনি শেখ হাসিনার মুখ বন্ধ করার দাবি জানিয়েছিলেন নরেন্দ্র মোদির কাছে। কিন্তু দেখা গেল, ওই দাবির কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে আরও একবার বিস্ফোরণ ঘটালেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরাসরি সুদখোর, জঙ্গি, সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি বলে অভিহিত করেছেন আওয়ামী লিগ নেত্রী। সোমবার রাতে আওয়ামী লীগের ওই অনুষ্ঠানে হাসিনার বক্তব্যে স্পষ্ট ভারত সরকার হাসিনার ভাষণের ওপর কোনও রকম হস্তক্ষেপ করেনি। ফলে শেখ হাসিনাও পুরনো মেজাজে ইউনুসকে তীব্র আক্রমণ শানিয়েছেন।
ওয়াকিবহাল মহলের মতে, মোদি-ইউনূস বৈঠক নিয়ে ক্রমাগত মিথ্যে প্রচার করে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শাফিকুল আলম। তিনি ব্যাংককে ওই বৈঠকের ঠিক পরেই দাবি করেছিলেন বাংলাদেশের স্বার্থ সম্বলিত সব রকম বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি-সহ ভারতে থেকে তার নানা উস্কানি মূলক বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়েছে। এরপর দেশে ফিরে তিনি ফেসবুকে এক লম্বা চওড়া পোস্ট করেন। সেখানেও তিনি আকাশ কুসুম দাবি করেন। কিন্তু ভারত সরকারের তরফে বুঝিয়ে দেওয়া হয় সেসব কিছুই হয়নি। মাত্র ৪০ মিনিটের ওই বৈঠকে কার্যত ভারতই ইউনুসকে বুঝিয়ে দিয়েছে দুদেশের সম্পর্ক ঠিক রাখতে হলে কি করতে হবে, আর কি করা যাবে না। ভারতের বিদেশ মন্ত্রকের একাংশ দাবি করছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী যে কথা বলছেন তার সঙ্গে ভারত সরকার দ্বিমত পোষণ করে না। পাশাপাশি বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে ভারত যে অত্যন্ত চিন্তিত সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পরই আমরা দেখলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুহাম্মদ ইউনুসকে সরাসরি জঙ্গি বলে সম্বোধন করলেন। আওয়ামী লীগের অনুষ্ঠানে হাসিনা বলেন, বাংলাদেশকে শান্তির দেশ বানাতে চেয়েছিলাম। অনেক দূর অগ্রসর হয়েছিলাম। সেই দেশটাকে ইউনুস জঙ্গিদের দেশ বানিয়েছে। জঙ্গি, খুনি, সন্ত্রাসীরাই আজ ইউনুসের শক্তি।

এখানেই শেষ নয়, ইউনুসকে আক্রমণ করে হাসিনা বলেন, উনি গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ টেলিফোনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। কর্মীদের টাকা মেরে দিয়েছে। এজন্য শ্রম আদালতে সে সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলা অবৈধ সরকার প্রত্যাহার করে নিয়েছে। ফের বিচার করা হবে। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের প্রতি তাঁর দাবি, ‘আমি আল্লাহ’র নামে প্রতিজ্ঞা করছি, খুনিদের বিচার আমি একদিন করবই। হয়তো সেই কারণেই আল্লাহ আমাকে বারে বারে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছেন।’ আওয়ামী লিগ নেত্রী বলেন, খুনের মামলা কখনও তামাদি হয় না’।

উল্লেখ্য, গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়, শেখ হাসিনা কোনও রকমে ভারতে পালিয়ে আসেন। একটা অংশের দাবি, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রায় এক লক্ষ কর্মী সমর্থক ভারতের আশ্রয়ে রয়েছেন। ভারত বাংলাদেশের তদারকি সরকারকে বারে বারে চাপ দিচ্ছে দ্রুত অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করাতে হবে। অর্থাৎ ভারত চায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার পুনর্বাসন, প্রত্যাবর্তন নয়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

রাশিয়ায় দেশের সেনাপ্রধান, এই ক্রান্তিকালে কি ঘটছে সেনাবাহিনীর অভ্যন্তরে?

Next Post

নারদ কেলেঙ্কারি নিয়ে ‘নারদ-নারদ’ চাকরি কেলেঙ্কারির মাঝেই তৃণমূলের ‘গৃহযুদ্ধ’ প্রকাশ্যে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
6
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
26
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
21
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
নারদ কেলেঙ্কারি নিয়ে ‘নারদ-নারদ’  চাকরি কেলেঙ্কারির মাঝেই তৃণমূলের ‘গৃহযুদ্ধ’ প্রকাশ্যে!

নারদ কেলেঙ্কারি নিয়ে ‘নারদ-নারদ’ চাকরি কেলেঙ্কারির মাঝেই তৃণমূলের ‘গৃহযুদ্ধ’ প্রকাশ্যে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি