• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জানুয়ারিতেই নিশ্চিত,  ইউনূসকে সরিয়ে হাসিনার প্রত্যাবর্তন নাকি সেনাশাসন

জানুয়ারিতেই নিশ্চিত, ইউনূসকে সরিয়ে হাসিনার প্রত্যাবর্তন নাকি সেনাশাসন

Ritu Saha by Ritu Saha
1 year ago
in bangladesh
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারত বাংলাদেশ সংঘাত যখন তুঙ্গে সেই আবহে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বার্তা দিয়েছিলেন। ২০২৫ এর জানুয়ারি মাসে বড় কিছু একটা ঘটতে চলেছে।  এবং বর্তমানে সেই জানুয়ারি মাস শুরুও হয়ে গিয়েছে। তাই কি, কেন বা কখন ঘটবে সেই কৌতূহল এখন তুঙ্গে সকলের মধ্যেই। এই আবহে বাংলাদেশের সেনাপ্রধান ভারত বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখা নিয়ে সুপরিকল্পিত ভাবে ইউনুস সরকারের উল্টো অবস্থান নিলেন।আমরা জানি ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প। এরপর যে বাংলাদেশের মৌলবাদ বা সরকারের নিপীড়ন নিয়ে তিনি সরব হবেন তা কারোরই অজানা নয়। এখন প্রশ্ন বাংলাদেশ কি তবে হাসিনার প্রত্যাবর্তন বা সেনা শাসনের পথে?

ADVERTISEMENT

দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ছাড়ার পরেই খালেদা জিয়ার বিএনপির সরকারে আসার জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু অন্তর্বর্তী সরকার গড়েন মহম্মদ ইউনূস। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং কট্টরপন্থী দল জামাতের সংঘাত ক্রমশ বাড়ছে। এদিকে, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছিলেন গত সপ্তাহে।

RelatedPosts

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। ভারতের দুই প্রান্তে দুই প্রতিবেশী দেশেই অরাজকতা ও যুদ্ধের আবহ। সব মহলকে স্তম্ভিত করে দিয়ে ২০২৪ সালের শেষ লগ্নে দীর্ঘদিনের বন্ধু আফগানিস্তান আচমকা ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের ওপর। যা দেখে তাজ্জব বিশ্বের তামাম মানুষ। অপরদিকে, বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে। যে কোনও সময় আরাকান আর্মির যোদ্ধারা ঢুকে পড়তে পারে বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ বা সেন্ট মার্টিন দ্বীপে। যদিও বিভিন্ন মহলে কানাঘুঁষো শোনা যাচ্ছে, সেন্ট মার্টিনের কব্জা এখন আরাকান আর্মির হাতে। ফলে দুই প্রতিবেশী দেশের থড়হরিকম্প অবস্থায় জল মাপছে ভারত। এরকম এক কঠিন সময়ে আচমকা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান উল্টো সুর গেয়ে ভারতের হয়ে গলা ফাটালেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের তদারকি সরকারকে ঘুরেফিরে বুঝিয়ে দিলেন, ভারত ছাড়া তাঁদের গতি নেই। ফলে যতই লম্ফঝম্ফ করুন, ভারতের সঙ্গে আপনাদের সুসম্পর্ক রাখতেই হবে।

এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সেনাপ্রধান ফিরোজায় খালেদা জিয়ার বাসভবনে পৌঁছান সেনাপ্রধান ওয়াকার উজ জামান।  প্রায় ৪০ মিনিটের মতো সেখানে কথাবার্তা হয় তাদের । তাঁদের এই সাক্ষাতের কথা আগে থেকে টের পায়নি কেউই। সেখান থেকেই শুরু জল্পনা। ওই দিনই বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‘ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই মূলত এসেছেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আগামী ৬ জানুয়ারি বেলা ১১টায় তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৫ জন তাঁর সঙ্গে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল  ফজল এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসনের  দ্রুত সুস্থতা কামনা করেছেন সেনাপ্রধান’। সেনাপ্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন বলে জানান শায়রুল কবির খান। তবে শুধু সেনাপ্রধানই নন, পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

সেনা অভ্যুথানের পথে বাংলাদেশ! সেনাবাহিনীর সঙ্গে গোপন বৈঠকে সেনাপ্রধান, বড় হচ্ছে ইউনূস বিরোধী ডাক

Next Post

শত্রুদের জন্য ভারতের ‘ডেডলাইন’ ১৫ জানুয়ারি, নৌ সেনায় যুক্ত হচ্ছে তিন ঘাতক

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

by Rupendu Das
February 23, 2026
0
9
জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

জামাতে ইসলামিকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার সিংহভাগ কাজ করছে বিএনপি। প্রশ্ন উঠতেই...

Read more

রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

by Rupendu Das
February 23, 2026
0
7
রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা কথা শোনা যাচ্ছে। একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ জোর দিয়ে...

Read more

চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

by Rupendu Das
February 23, 2026
0
8
চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

শব্দটা খুবই ছোট। কিন্তু তার অভিঘাত ভয়াবহ। শব্দটি হল চাঁদাবাজি। আর এই একটি শব্দ নিয়ে তোলপাড় পদ্মাপারের রাজনীতি। বাংলাদেশের প্রধান...

Read more

সেনাপ্রধান পদটি হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

by Rupendu Das
February 23, 2026
0
12
সেনাপ্রধান পদটি  হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

নির্বাচন শেষ। বলা হচ্ছে এই নির্বাচন আসলে সাজানো। আগে থেকেই সব ঠিক করা ছিল। দরকার ছিল একটা সিলমোহরের। ২০২৪-য়ের জুলাই-অগাস্ট...

Read more

খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

by Rupendu Das
February 23, 2026
0
3
খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রশাসনিক কাজে গতি আনার লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ...

Read more

তারেকের টার্গেটে মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

by Rupendu Das
February 23, 2026
0
8
তারেকের টার্গেটে  মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

দেশ শাসনের ভার হাতে নেওয়ার পর থেকে রাষ্ট্রপরিচালনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, জনগণের...

Read more

“জুলাই সনদ” ঘিরে রাজনৈতিক সংঘাত সংঘর্ষে বিএনপি-জামায়াত

by Rupendu Das
February 23, 2026
0
12
“জুলাই সনদ” ঘিরে রাজনৈতিক সংঘাত সংঘর্ষে বিএনপি-জামায়াত

২৪ সালের জুলাই বিপ্লব–পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে আয়োজিত জাতীয় গণভোট ও সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ স্পষ্ট...

Read more

আড়াল থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগোচ্ছেন ইউনূস

by Rupendu Das
February 23, 2026
0
13
আড়াল থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগোচ্ছেন ইউনূস

প্রতিবেদনের সূত্রে সোনার কেল্লার বিখ্যাত এই সংলাপের উল্লেখ করতে হয় – “সেই দুষ্টু লোকটা ভ্যানিশ।” সোনার কেল্লার লোকটা যে দুষ্টু...

Read more

ট্রাম্পের কাছে দেশ বিক্রি করলেন ইউনূসের খলিলুর রহমান

by Rupendu Das
February 23, 2026
0
12
ট্রাম্পের কাছে দেশ বিক্রি করলেন ইউনূসের খলিলুর রহমান

ত্রয়োদশ নির্বাচনেরম মাত্র তিনদিন আগে আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। পূর্বতন তদারকি সরকারের তরফে এই চুক্তিকে অত্যন্ত গোপনীয়...

Read more

জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

by Rupendu Das
February 21, 2026
0
25
জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

সেখানে না কি একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে।  তার জন্য দায়ী আবার তারেক রহমান? গল্প হলেও সত্যি। কারণ, তারেক তাঁর...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি