• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শত্রুদের জন্য ভারতের ‘ডেডলাইন’ ১৫ জানুয়ারি, নৌ সেনায় যুক্ত হচ্ছে তিন ঘাতক

শত্রুদের জন্য ভারতের ‘ডেডলাইন’ ১৫ জানুয়ারি, নৌ সেনায় যুক্ত হচ্ছে তিন ঘাতক

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ইউক্রেনের ইঞ্জিন দিয়ে রাশিয়ায় নির্মিত ভারতের সর্বশেষ ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ আইএনএস তুশিল নিয়ে এখন জোরদার চর্চা চলছে। এই দুর্ধর্ষ যুদ্ধজাহাজটিকে গত ৯ ডিসেম্বর রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্তর শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল। যা এখন সমুদ্রপথে ভারতের নৌবন্দরের দিকে আসছে। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসেই আইএনএস তুশিল ভারতের পশ্চিম উপকূলে পৌঁছে যাবে এবং নৌবাহিনীর কোনও একটি কম্যান্ডে যোগ দেবে। তবে আইএনএস তুশিল ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার আগেই চলতি জানুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনীর হাতে আসছে আরও তিনটি ভয়ঙ্কর অস্ত্র। দুটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ এবং একটি ডিজেল-বৈদ্যুতিক সাবমেরিন। সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারি এই তিনটি প্ল্যাটফর্ম যুক্ত হতে চলেছে। যা ভারতের যুদ্ধ সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
নৌবাহিনী সূত্রে খবর, প্রায় আড়াই বছর ধরে সমুদ্রে যুদ্ধের মহড়া দেওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নৌসেনার অন্তর্ভূক্ত হতে চলেছে আইএনএস সুরাট। এটি চতুর্থ প্রজন্মের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ। এটি নির্মান করেছে মুম্বইয়ের মাঝগাঁও ডক ইয়ার্ড। এই ডেস্ট্রয়ার নানান ধরণের ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো-সহ একাধিক আধুনিক অস্ত্রসম্ভারে সজ্জিত। এতে রয়েছে ব্রহ্মোস ক্রুজ মিসাইল, বারাক-৮ মিসাইল এবং একে-৬৩০ ক্লোজ-ইন অস্ত্র সম্ভার। যা শত্রুপক্ষের জাহাজকে যে কোনও মুহূর্তে ধ্বংস করতে সক্ষম।
প্রজেক্ট ১৭এ স্টিলথ ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ হিসেবে ভারতীয় নৌসেনায় আরও একটি সংযোজন হতে চলেছে, যার নাম আইএনএস নীলগিরি। এটি শিবালিক শ্রেণির যুদ্ধজাহাজগুলির আরও উন্নত সংস্করণ। মূলত স্টিলথ প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজে রাডার, অ্যাকোস্টিক ও ইনফারেডকে প্রতিহত করে শত্রুপক্ষকে ধোঁকা দিতে পারে। এর অস্ত্রাগারে রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল এবং টর্পেডো লঞ্চার, যা ভারতের শক্তিশালী আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতাকে আরও নিশ্চিত করে। আইএনএস নীলগিরির আরও একটি বৈশিষ্ট হল এই যুদ্ধজাহাজ থেকে কয়েকটি হেলিকপ্টার পরিচালনা করা যাবে। অর্থাৎ এই যুদ্ধজাহাজ বিমান পরিবাহী না হলেও বেশ কয়েকটি হেলিকপ্টার ওঠানামা করতে পারবে। এটিও সম্পূর্ণরূপে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে ডিজাইন এবং নির্মিত হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর পি-৭৫ প্রকল্পের অন্তর্গত ষষ্ঠ সাবমেরিন ভাগশির আগামী ১৫ জানুয়ারি কমিশনড হতে চলেছে। মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড এই ডুবোজাহাজ ডিজাইন ও নির্মান করেছে। বিগত এক বছরের বেশি সময় এটি সমুদ্রে ট্রায়াল দিয়ে অবশেষে নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আইএনএস ভাগশির সাবমেরিন হল বিশ্বের সবচেয়ে শান্ত ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনগুলির মধ্যে একটি। যেটি একটি হাইড্রোডাইনামিক আকৃতি-সহ উন্নত স্টিলথ ক্ষমতা বৈশিষ্ট্যযুক্ত। যা শব্দ এবং চৌম্বকীয় বিকিরণকে কম করে। ফলে শত্রুপক্ষ চট করে এর উপস্থিতি টের পায় না। আইএনএস ভাগশির অ্যান্টি মাইন ও অ্যান্টি সাবমেরিন যুদ্ধে পারদর্শী। পাশাপাশি এটাতে উন্নত প্রযুক্তির মাইন লেইং সিস্টেম দেওয়া হয়েছে। এই সাবমেরিনে গাইডেড ক্ষেপণাস্ত্র, গাইডেড টর্পোডো-সহ সমুদ্রের নীচে যুদ্ধ করার জন্য একাধিক অত্যাধুনিক যুদ্ধসম্ভার মজুত রয়েছে। পাশাপাশি আইএনএস ভাগশির ভারতীয় নৌবাহিনীর অন্যতম গোয়েন্দা ডুবোজাহাজ হিসেবে কাজ করতে পারবে। যা নৌসেনার শক্তিকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
ভারত সরকার, আগামী ২০২৭ সালের মধ্যে নৌসেনাকে সবচেয়ে উন্নত ও শক্তিশালী করে তোলার প্রকল্প হাতে নিয়েছে। এর জন্য ভারতের নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। নতুন যুদ্ধজাহাজগুলির বড় অংশই কোচি, মুম্বই, কলকাতা-সহ দেশের বিভিন্ন ডক ইয়ার্ডে তৈরি হচ্ছে। সূত্রের খবর, জানুয়ারি মাসে দুটি দুর্ধর্ষ যুদ্ধজাহাজ ও একটি অত্যাধুনিক ডুবোজাহাজ নৌসেনার হাতে আসছে। আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই নৌবাহিনীর ভাঁড়ারে চলে আসবে ‘তলোয়ার ক্লাস ফ্রিগেট’ আইএনএস তুশিল। যা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে দাপিয়ে বেরাবে। ফলে ইতিমধ্যেই ভয়ে কাঁটা হয়ে আছে চিন ও পাকিস্তান।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জানুয়ারিতেই নিশ্চিত, ইউনূসকে সরিয়ে হাসিনার প্রত্যাবর্তন নাকি সেনাশাসন

Next Post

শেখ হাসিনাকে সরানো আসলে ভারতের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি