বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা আনতে চলেছেন সেনাপ্রধান! ফের বিদেশ সফরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সরকারি সফরে রাশিয়া পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান। পরপর তার বিদেশ সফর ঘিরে নানা জল্পনার জন্ম হয়েছে। আবারো আলোচনা শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের প্রসঙ্গ। তবে সেনা অভ্যুত্থানের আশঙ্কার মাঝে, ঠিক কি কারণে এই রাশিয়া সফর? উঠছে প্রশ্ন।
সেনাপ্রধানের রাশিয়া সফর সংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বিস্তারিত জানানো হয়েছিলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।রাশিয়ায় কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা রয়েছে জেনারেল ওয়াকার উজ জামানের। পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও।
এবার নয়া পরিকল্পনায় উপনীত হয়ে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে, রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। ১০ এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন।সফর শেষে সেনাপ্রধান ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
প্রসঙ্গত, সেনাপ্রধান ওয়াকারের রাশিয়া সফরের আগেই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর তার জন্য আরও ইতিবাচক বলেই মনে করছে কুটনৈতিক মহল। গত বছরের জুলাই মাসে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফর করেন যেখানে তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। তিনি রাশিয়ায় রাষ্ট্রপতি পুতিনের সাথে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য উচ্চ-প্রোফাইল সফর শুরু করেন, যা মস্কোর ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে তার প্রথম সফর।
এরপর,রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বর্তমানে ভারত প্রজাতন্ত্রে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সফরের প্রস্তুতি চলছে,রাশিয়ান সংবাদ সংস্থার তরফে এই খবর প্রকাশ্যে আনা হয়েছিল।












Discussion about this post