ট্রাম্প এর অ্যাকশন শুরু! ইসলামী মৌলবাদের বিরুদ্ধে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। সেই সঙ্গে বাইডেন সরকারের বিরুদ্ধেও সুর ছড়াচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া সিআইএ র পতাকা লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা ও বাংলাদেশে ছুটির দিন বাতিল করে ট্রাম্পের পাঠানো রাষ্ট্রদুতের ঢাকায় পৌঁছেই দফায় দফায় বৈঠক। এই সমস্ত পদক্ষেপে কার্যত চাপে পরছে বাংলাদেশের ইউনুস সরকার।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রতিনিয়ত একেরপর এক যা ঘটনা সামনে আসছে তাতে ইউনুসের যে চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তা অত্যন্ত তৎপর্যপূর্ণ।
গত ১১ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। শনিবার সকালেই তিনি ঢাকায় এসে পৌঁছান বলে মার্কিন দূতাবাস সূত্রের খবর। সেখানে পৌঁছেই তিনি বাংলাদেশে ছুটি দিন হওয়া সত্ত্বেও মার্কিন দূতাবাস দফতরে পৌঁছেই পর পর তিনটি রুদ্ধদার বৈঠক করেন। সেই বৈঠক গুলির প্রথমেই তিনি ঢাকার স্টেশন চিফ এর সঙ্গে কথা বলেছেন। এবং সেখানকার সমস্ত অধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। সেই সঙ্গে জানানো হয়েছে ১১ জানুয়ারির পর থেকে আগামী ৯ দিন মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল করা হবে। এবার কোনও রকম উৎসব অনুষ্ঠান ছাড়া কেন বাংলাদেশের মত একটি ছোটো দেশের মার্কিন দূতাবাসের ছুটি বাতিল করল মার্কিন রাষ্ট্রদূত? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রেসি জ্যাকবসন। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন- তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।
ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।
২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দফতরে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরই মার্কিন পররাষ্ট্র দফতরে আফগানিস্তান সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্র্যাসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। জো বাইডেন ইরাকে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনীত করেন।
২০২২ সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা পিটার হাস গত বছর জুলাই মাসে ফিরে যান। এরপর থেকে মিশন সামলাচ্ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ। এরপর শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পান মেগান বল্ডিন।
ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার পর বোল্ডিন তার আগের দায়িত্বে ফিরে যাবেন।












Discussion about this post