• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সব কূল রাখতে গিয়ে বিপাকে জেনারেল ওয়াকার!  জেলেই যেতে হবে সেনাপ্রধানকে?

সব কূল রাখতে গিয়ে বিপাকে জেনারেল ওয়াকার! জেলেই যেতে হবে সেনাপ্রধানকে?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছর ৫ আগস্টে শেখ হাসিনার পতন এবং পলায়নের যে চিত্রনাট্য রচনা হয়েছিল, তাঁর কুশীলবদের মধ্যে একজন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এই দাবি ইদানিং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণে বারবার উঠে আসছে। তিনি কার্যত দুই-নৌকায় পা দিয়ে চলতে চলার চেষ্টা করছেন এবং সব কূল রক্ষা করার চেষ্টা করছেন। আর এটাই তাঁর সর্বনাশের মুল কারণ হতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের ওই অংশটি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষটির নাম জেনারেল ওয়াকার উজ জামান। যাকে হাসিনার পতনের পর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন বাংলাদেশের জনগণ। যার উপর অগাধ আস্থা রেছেছিলেন বাংলাদেশের জনগণ। সেই সেনাপ্রধান গত বছর ৫ আগস্ট নিজের দেওয়া কথার একবিন্দু রাখতে পারেননি, বরং তিনি চরম অরাজকতা ও বিশৃঙ্খলাকে কার্যত মেনেই নিয়েছেন। এবং মুহাম্মদ ইউনূসের প্রশাসনের সব অপকর্ম ও ভুল সিদ্ধান্তে নিরব সমর্থন দিয়ে গিয়েছেন। তিনি যে জামাতপন্থী এবং জামাতের যাবতীয় কর্মকাণ্ডকে মদত দিয়ে চলেছেন, সেটা এখন আর বুঝতে বাকি নেই কারও। ফলে তাঁর উপর আস্থা হারিয়েছেন বাংলাদেশের জনগণ।

ADVERTISEMENT

বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক প্রভাব বরাবরই ছিল, আজও আছে। বাহিনীর মধ্যে যেমন আওয়ামী লীগের একটা বিশাল প্রভাব ছিল, আজও আছে। সেই সঙ্গে জামাতপন্থী একটি অংশ আছে, বিএনপি ও হিজবুত তেহরির সমর্থকরাও আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ফলে এই ধরণের একটা বাহিনীকে সামলানো মুখের কথা নয়। কেউ কেউ বলেন, সেনাপ্রধান ভারতপন্থী বা ভারতের দালাল। কিন্তু জানা যায়, গত বছর ৫ আগস্ট তিনিই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় বলেছিলেন তাঁকে চলে যেতে হবে। যারা শেখ হাসিনাকে চেনেন, জানেন তাঁরা বোঝেন এটা কত বড় সাহসীকতার কাজ ছিল জেনারেল ওয়াকারের জন্য। বাংলাদেশে একটা রাজনৈতিক পালাবদল হয়ে যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রথমদিকে দেশের অরাজক পরিস্থিতি সামলানোর কোনও উদ্যোগই নেয়নি। আমরা দেখেছি, প্রথম দুই-তিন মাস বাংলাদেশে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। পরে সেনাবাহিনী হাল ধরার পর তা কিছুটা হলেও স্থিতিশীল হয়।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

সেই তখন থেকেই বোঝা গিয়েছিল, জেনারেল ওয়াকার কার্যত দু-নৌকায় পা দিয়ে চলছেন। যা করতে করতে তিনি নিজেই এক ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে ‘মার্শাল ল’ জারি করে ক্ষমতা হাতে নেবেন, সেই পরিস্থিতি নেই জেনারেল ওয়াকারের জন্য। অপরদিকে, অন্তর্বর্তী সরকারের চালে ২৪ জন  কর্মরত ও সাবেক সেনাকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর অন্দরে। যা নিয়ে সেনাবাহিনীর মধ্যেই একটা বিদ্রোহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এটা সামাল দেওয়ার মতো ক্ষমতাও হয়তো নেই জেনারেল ওয়াকারের। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, জেনারেল ওয়াকার আসলে কারও সঙ্গেই শত্রুতা করতে চাননি। মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টারা, জামাত শিবির, ছাত্রনেতারা এমনকি বিদেশে থাকা ইউটিউবারদের সঙ্গেও তিনি শত্রুতা করতে চাননি। আবার বাহিনীর মধ্যেও তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মাঝেমধ্যে ফোঁস-ফাঁস করে। তিনি সব কূল রক্ষা করতে চেয়েছেন। আর এই কারণেই তাঁর চেয়ার টিকে আছে বিগত ১৫ মাস ধরে। কিন্তু এখন তাঁর যা অবস্থা, তাতে যে কোনও সময় তাঁর নামেও একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারে। এমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল। আর সেটা থেকে বাঁচতে জেনারেল ওয়াকারের সামনে একটাই পথ, মুহাম্মদ ইউনূসের সামনে আত্মসমর্পণ করা। এখন দেখার আগামীদিনে কি হয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

Next Post

কীভাবে দিন কাটে রাষ্ট্রপতি চুপ্পুর?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
কীভাবে দিন কাটে রাষ্ট্রপতি চুপ্পুর?

কীভাবে দিন কাটে রাষ্ট্রপতি চুপ্পুর?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি