• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সস্তায় ৪জি কানেকশন দিতে গাটছঁড়া বাঁধলো টাটা-বিএসএনএল

সস্তায় ৪জি কানেকশন দিতে গাটছঁড়া বাঁধলো টাটা-বিএসএনএল

administrator by administrator
2 years ago
in অর্থনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11.5k
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ব টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা বিএসএনএল এবার নতুন উদ্যোমে ময়দানে নামছে। রতন টাটার এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে গোটা দেশে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক স্থাপন করতে উদ্যোগী হল বিএসএনএল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সারা দেশে ১০ হাজারের বেশি ৪জি টাওয়ার বসানো এবং চারটি ডেটা সেন্টার তৈরি করতে চলেছে দুই সংস্থা। তাই এবার জিও-এয়ারটেল চাপে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

ADVERTISEMENT

 জিও, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়া ভারতের টেলিকম ব্যবসায় এতদিন একচেটিয়া আধিপত্য রেখে আসছে। ৩জি, ৪জি পার করে এই সংস্থাগুলি দেশজুড়ে ইতিমধ্যেই ৫জি নেটওয়ার্ক স্থাপন করেছে। ফলে মোবাইলে হাইস্পিড ইন্টারনেট পাওয়া এখন খুবই সহজ। সেই দিক থেকে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল পড়ে রয়েছে সেই ৩জি যুগে। ফলে দিনে দিনে অবনতি হচ্ছিল বিএসএনএলের গ্রাহক সংখ্যায়। তবে এবার বিএসএনএলের টার্ন। দিন কয়েক আগেই যেখানে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া তাঁদের রিচার্জের খরচ বাড়িয়েছে। সেখানেই সস্তায় ৪জি পরিষেবা এনে ঘুরে দাঁড়াতে চাইছে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। আর এর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রখ্যাত শিল্পপতি রতন টাটার সংস্থা টাটা কনসালটেন্সি।

RelatedPosts

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

দুর্দান্ত অফার! জিও, এয়ারটেল ছেড়ে BSNL-এ যাওয়ার হিড়িক

ইংরেজি সংবাদপত্র ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি বিএসএনএল এবং টাটা কনসালটেন্সি সার্ভিস প্রায় ১৫ হাজার কোটি টাকার একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী টাটার হাত ধরে বিএসএনএল দেশজুড়ে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার ৪জি টাওয়ার বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে দেশজুড়ে প্রায় এক লক্ষ ৪জি টাওয়ার বসাবে বিএসএনএল। এছাড়া দেশে চারটি বড় মাপের ডেটা সেন্টার স্থাপন করতে চায় টাটা কনসালটেন্সি সার্ভিস।এই ডেটা সেন্টারগুলির মাধ্যমেই বিএসএনএল গোটা দেশে ৪জি নেটওয়ার্ক মসৃণভাবে পরিচালনা করবে এবং রক্ষণাবেক্ষণ করবে। এই পরিকাঠামো এমনভাবে তৈরি হবে, যাতে অদূর ভবিষ্যতে ৫জি নেটওয়ার্কও আনা যায় মসণভাবে। বিএসএনএল সূত্রে জানা যাচ্ছে, ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যেই ১০ হাজার টাওয়ার প্রতিস্থাপন করতে চলেছে তাঁরা।

জানা যাচ্ছে, মূলত গ্রামীণ এলাকায় ৪জি পরিষেবা প্রদান করাই মূল লক্ষ্য এই দুই সংস্থার। যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা বড় এবং ছোট শহরগুলিতেই বেশি কাজ করে। সেখানে প্রত্যন্ত গ্রামগুলি এই পরিষেবা থেকে বঞ্চিত তাই প্রাথমিকভাবে গ্রামে গ্রামে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্যেই কাজ করছে বিএসএনএল এবং টাটা গ্রুপ। সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে, তাঁরা দেশজুড়ে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক স্থাপনের পরিকাঠামো তৈরির জন্য বিএসএনএলের থেকে প্রায় ১৯ হাজার কোটি টাকার বরাত পেয়েছে। এরমধ্যে ১৫ হাজার কোটি টাকা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা এবং প্রতিস্থাপনের খরচ এবং বাকি রক্ষণাবেক্ষণের জন্য।

এই চুক্তি মোতাবেক, টিসিএসের নেতত্বাধীন কনসোর্টিয়াম বিএসএনএলের ৪জি নেটওয়ার্কের জন্য পরিকল্পনা থেকে শুরু করে যন্ত্রাংশ সরবরাহ, প্রতিস্থাপন, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষ কর্মী দিয়েও সাহায্য করবে। এই কনসোর্টিয়ামে টিসিএস, বিএসএনএল ছাড়াও রয়েছে, বেঙ্গালুরু ভিত্তিক দেশীয় টেলিকম সরঞ্জাম সংস্থা তেজস নেটওয়ার্ক এবং রাষ্ট্রায়ত্ব সংস্থা সি-ডট। তাই এবার দেশের প্রতিটি কোনায় সস্তায় ৪জি ইন্টারনেট পরিষেবা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর অন্যদিকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কপালে বাড়ছে চিন্তার ভাঁজ।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: 4G NETWORKBSNLTATA GROUPTCS
Previous Post

EURO CUP 2024: নতুন স্পেনের কাছে ঘরের মাঠেই বিদায় নিল জার্মানি

Next Post

এবার কলকাতা থেকে সরাসরি দিঘার ট্রেন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by administrator
March 26, 2026
0
44
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by administrator
March 26, 2026
0
27
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by administrator
March 26, 2026
0
22
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more

বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

by administrator
March 25, 2026
0
27
বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

প্রতিবেদন শুরু করা যাক ইংরেজি শব্দ দিয়ে। ‘Dry Day’। ‘Dry State’। এটা বলতে ঠিক কী বোঝায়? ইংরেজি শব্দটি বাংলায় ঠিক...

Read more

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

by administrator
March 25, 2026
0
32
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।...

Read more

মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

by administrator
March 25, 2026
0
24
মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, “যুদ্ধ কখনই একটি দ্বীপের...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

by administrator
March 24, 2026
0
23
যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

যুদ্ধের প্রভাব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ শুরু হওয়ার...

Read more

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

by administrator
March 23, 2026
0
28
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

প্রতিবেদনের সূত্রে হ-য-ব-র-লয়ের সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্যবিশারদ বলে দাবি করে। এমন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি