• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, মাত্র ৩৯৯ টাকায় ১০ লক্ষ টাকার বিমা!

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, মাত্র ৩৯৯ টাকায় ১০ লক্ষ টাকার বিমা!

administrator by administrator
2 years ago
in অর্থনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আমাদের জীবনে যে কোনও মুহূর্তে নেমে আসতে পারে বড় ধরণের দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় যদি পরিবারের একমাত্র রোজগারে সদস্যের মৃত্যু হয় তবে সেই পরিবার অথৈ জলে পড়ে যায়। তবে যদি জীবনবিমা করা থাকে তবে আলাদা ব্যাপার। কিন্তু অল্প রোজগারের মানুষজন, যাদের দৈনিক বা মাসিক রোজগার খুব কম, তাঁরা কিভাবে জীবনবিমার টাকা জোগার করবেন? কিন্তু এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখেই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে এসেছে এক দুর্দান্ত বিমা প্রকল্প। মাত্র ৩৯৯ টাকা দিয়েই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা।

ADVERTISEMENT

কারা পেতে পারেন এই বিমার সুবিধা?

RelatedPosts

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

জানিয়ে রাখি একটি শর্তে এই দুর্দান্ত বিমা আপনি পেতে পারেন। সেটি হল আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টের দ্বারাই আপনি নিতে পারেন পোস্ট অফিস “গ্রুপ অ্যাক্সিডেন্ট গার্ড” বা গ্যাগ পলিসি। এই পলিসির মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার পরিবারের যে কোনও সদস্যের জন্য দুর্ঘটনাজনিত বিমা কভার কিনে রাখতে পারেন। এই গ্যাগ পলিসির মাধ্যমে আপনি ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা কভার পাবেন। আর এর জন্য আপনাকে এককালীন দিতে হবে মাত্র ৩৯৯ টাকা। ইন্ডিয়া পোস্টের আধিকারিকরা জানাচ্ছেন, গ্যাগ পলিসির সর্বনিম্ন বিনিয়োগ ৩৯৯ টাকা। এছাড়া ৫০০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত বিভিন্ন পলিসি রয়েছে। তাতে আপনি সর্বোচ্চ কভার পাবেন ১৫ লক্ষ টাকা পর্যন্ত। ফলে বুঝতেই পারছেন এত কম টাকায় অনেক বড় অঙ্ক গ্রাহকের পরিবার পেতে পারেন দুর্ঘটনাজনিত মৃত্যুর পর।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং টাটা এআইজি যৌথ উদ্যোগে এই গ্যাগ পলিসি চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকদের গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা দিচ্ছে পোস্ট অফিস। এর মাধ্যমে গ্রাহকরা বা তাঁর পরিবার পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত। দুর্ঘটনায় মৃত্যু অথবা আংশিক বা সম্পূর্ণ অক্ষমতার জন্য এই টাকা পাবেন গ্রাহকরা। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র পোস্ট অফিস বা ইন্ডিয়া পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররাই এই পলিসি কিনতে পারবেন।

গ্রুপ অক্সিডেন্ট গার্ড পলিসি কী?

ভারতে বিভিন্ন ধরণের বিমা পাওয়া যায়। মানুষের চাহিদা অনুসারে এই বিমাগুলি পাওয়া যায়। আবার অনেক ধরণের দুর্ঘটনা বিমা রয়েছে। তার মধ্যে অন্যতম গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি। এই পলিসির মাধ্যমে পলিসিহোল্ডার এবং তাঁর গোটা পরিবার বিমা কভার পাবেন। ইন্ডিয়া পোস্টের গ্রুপ অ্যাক্সিডেন্ট গার্ড বা গ্যাগ পলিসিতে গ্রাহকরা বার্ষিক মাত্র ৩৯৯ টাকা ফি দিয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার পাচ্ছেন। যে কোনও দুর্ঘটনায় পলিসিহোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার পুরো টাকা পাবেন। আবার কোনও দুর্ঘটনায় যদি পলিসিহোল্ডার আংশিক বা সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন তবে সেই অনুযায়ীও তিনি টাকা পেতে পারেন। তবে জানিয়ে রাখি, আত্মহত্যা, বা কোনও ব্যাকটেরিয়া সংক্রমণে মৃত্যু হলে বিমা কভার পাওয়া যাবে না। আবার কোনও ব্যক্তি যদি যুদ্ধক্ষেত্রে বা সামরিক সেবার সময় মারা যান তবে তিনিও এই বিমার কভার পাবেন না।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভোটের দিনগুলি জেলে বসে কী করছেন পার্থ-জ্যোতিপ্রিয়?

Next Post

কেকেআর জেতায় খুশিতে উন্মাদ শাহরুখ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by administrator
March 26, 2026
0
43
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by administrator
March 26, 2026
0
27
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by administrator
March 26, 2026
0
21
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more

বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

by administrator
March 25, 2026
0
27
বন্ধ হচ্ছে সমস্ত পেট্রোল পাম্প। যুদ্ধের ঢেউ পৌঁছেছে সরাসরি বাংলাদেশে?

প্রতিবেদন শুরু করা যাক ইংরেজি শব্দ দিয়ে। ‘Dry Day’। ‘Dry State’। এটা বলতে ঠিক কী বোঝায়? ইংরেজি শব্দটি বাংলায় ঠিক...

Read more

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

by administrator
March 25, 2026
0
32
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।...

Read more

মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

by administrator
March 25, 2026
0
24
মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, “যুদ্ধ কখনই একটি দ্বীপের...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

by administrator
March 24, 2026
0
23
যে কোনও মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প। আতঙ্কে বাংলাদেশ।

যুদ্ধের প্রভাব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ শুরু হওয়ার...

Read more

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

by administrator
March 23, 2026
0
27
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

প্রতিবেদনের সূত্রে হ-য-ব-র-লয়ের সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্যবিশারদ বলে দাবি করে। এমন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি