• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে নির্বাচনের আগেই খেলা শুরু আমেরিকার। চাপ বাড়ছে ইউনূসের উপর!

বাংলাদেশে নির্বাচনের আগেই খেলা শুরু আমেরিকার। চাপ বাড়ছে ইউনূসের উপর!

Rupendu Das by Rupendu Das
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

বাক্য একটাই। কিন্তু তার অভিঘাত এতটাই মারাত্মক যে অন্তর্বর্তী সরকার প্রধানের মাথা তো বটেই, তাঁর উপদেষ্টাদের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ঠ। কী সেই বাক্য, সেটা আগে জানিয়ে দেওয়া যাক। একটি চিঠি এসেছে লন্ডন থেকে। প্রাপক যমুনাভবনের বাসিন্দা। চিঠির ভাষা বেশ স্পষ্ট এবং সরাসরি। কী আছে সেই চিঠিতে?
চিঠিতে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারি ২০২৬-য়ের নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়। রাষ্ট্রীয় প্রহসন এবং সেটি অগ্রহণযোগ্য।’
এই চিঠি এসেছে লন্ডন থেকে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গত এক দশকে এরকম কঠোর ভাষায় চিঠি কোনও সরকার পায়নি। চাপ আরও আছে। বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক তদারকি সরকারকে ‘ডেমোক্র্যাসি প্যাক’ নামে একটি প্রস্তাব পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, নির্বাচনের ৯০ দিন আগে সরকারকে সব দলের সঙ্গে বৈঠক করতে হবে। চিঠিতে বলা হয় বাংলাদেশের জাতীয় সাধারণ নির্বাচনে জাতিসঙ্ঘের পর্যবেক্ষক দল যাবে। ভোটের দিন সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনওরকমভাবে হস্তক্ষেপ করা যাবে না।
৯০ দিন অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। তদারকি সরকার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনি। জাতিসঙ্ঘ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনও প্রতিনিধিদল পাঠাবে না। আর সংবাদমাধ্যমের স্বাধীনতা? এই সরকারের আমলে সংবাদমাধ্যম বা গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। বাংলাদেশের প্রথম শ্রেণির গণমাধ্যম ‘প্রথম আলো’ জ্বলন্ত উদাহরণ। এদিকে ব্রিটেনের সংসদভবনে বাংলাদেশ নিয়ে একটি মুলতুবি প্রস্তাব আসতে চলেছে। সেখানে বাংলাদেশ সরকারকে তাদের সর্বশেষ অবস্থান জানাতে বাধ্য করা হবে। ব্রিটেন যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে স্বীকৃতি না দেয়, তাহলে তাদের দেখাদেখি ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পিছু ছাড়বে না। একই রাস্তায় হাঁটবে আমেরিকাও। আমেরিকা আয়োজন করতে চলেছে ডেমোক্র্যাসি সামিট। সূত্রের খবর, বাংলাদেশের নাম তালিকায় রয়েছে। তবে সেটা শেষ পর্যন্ত থাকবে কি না, সেটা নির্ভর করছে সে দেশের পরিস্থিতির ওপর। যদি তদারকি সরকারের অবস্থান এতটুকু না বদলায়, তাহলে তালিকা থেকে বাংলাদেশের নাম যে কাটা পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বাংলাদেশের তদারকি সরকার প্রধান তাঁর প্রিয় ‘দেশোবাসী’কে এই বলে আশ্বাস দিয়েছেন, যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোট হবে একেবারে উৎসবমুখর পরিবেশে। প্রত্যেক নাগরিক তাদের মতাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের আগে এবং ভোট-পরবর্তী পর্যায়ে কোনওভাবেই আইন-শৃঙ্খলা ভেঙে পড়তে দেওয়া যাবে না। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, তদারকি সরকারের যেমন চাপ বাড়ছে, সমানভাবে চাপ বাড়ছে তদারকি সরকার প্রধানের। এই চাপ শুধু দেশের অভ্যন্তরের চাপ নয়, চাপ আসছে আন্তর্জাতিকমহল থেকেও। কিছুদিন আগে পর্যন্ত তদারকি সরকারের ওপর নানা ইস্যুতে চাপ তৈরি করে আসছিল আমেরিকা। এবার লন্ডন থেকেও সরকারের ওপর চাপ তৈরি করা হল। লন্ডন থেকে এই চিঠি আসলে নির্বাচনের বৈধতা নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলে রাখল।
এদিকে, ব্রিটেনের চার সাংসদ – বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল, ক্রিস ল্য যৌথভাবে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা আশা করে যে ভোটের উদ্দেশ্য হবে একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ। সেটা তখনই সম্ভব যদি নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচন পর্যবেক্ষণ করবে নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল।’ বিবৃতিতে রাখঢাক না করেই জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে তদারকি সরকার অবৈধ। তাই, সেই সরকার কোনওভাবেই বাংলাদেশের ভোট নিয়ে পক্ষপাতপূর্ণ আচরণ করতে পারে না। সেখানে এটাও বলা হয়েছে, ‘গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে আমরা উদ্বিগ্ন। ’

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

পর্দার আড়ালে অন্য খেলা। আওয়ামী লীগ নিয়ে প্রবল চাপে ইউনূস। আতঙ্কে ডুবেছে সেনাবাহিনী।

Next Post

মার্কিন দূত বাংলাদেশে পৌঁছতেই পাকিস্তান-বাংলাদেশের মার্কিন ভিসা বাতিল। বড়ো সিদ্ধান্ত নিয়েই খেলা শুরু।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
8
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
মার্কিন দূত বাংলাদেশে পৌঁছতেই পাকিস্তান-বাংলাদেশের মার্কিন ভিসা বাতিল। বড়ো সিদ্ধান্ত নিয়েই খেলা শুরু।

মার্কিন দূত বাংলাদেশে পৌঁছতেই পাকিস্তান-বাংলাদেশের মার্কিন ভিসা বাতিল। বড়ো সিদ্ধান্ত নিয়েই খেলা শুরু।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি