• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বকেয়া না পেয়ে বাংলাদেশে বিদ্যুতের জোগান কমিয়ে দিল আদানি

বকেয়া না পেয়ে বাংলাদেশে বিদ্যুতের জোগান কমিয়ে দিল আদানি

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল সে দেশে বিদ্যুৎ সরবরাহের। সেই মতো ঝাড়খণ্ডের আদানি পাওয়ার লিমিটেড থেকে বাংলাদেশে সরাসরি সরবরাহ করা হচ্ছিল বিদ্যুৎ। যা দিয়ে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি মেটানো হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহেই পূর্বতন প্রধানমন্ত্রী এক তীব্র গণ আন্দোলনের পর পদত্যাগ করতে বাধ্য হন, এবং দেশত্যাগ করে ভারতে এসে আশ্রয় নেন। এরপর বাংলাদেশে পদ্মার বুকে বয়ে গিয়েছে বহু জল। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে অনেকটাই ছেদ পড়েছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

এই পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ভারতের শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার লিমিটেডের মোটা অঙ্কের বকেয়া হয়ে গিয়েছে। সূত্রের খবর, ‘পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, অক্টোবরের ৩১ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের তদারকি সরকার সেই বকেয়া মেটায়নি। ফলে ১ নভেম্বর থেকেই আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল। জানা যাচ্ছে, এর জেরে বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আদানি গ্রুপের দাবি, বিদ্যুতের বিল বাবদ প্রায় ৮৪ কোটি ডলার বাকি রেখেছে বাংলাদেশ সরকার। তাতেই এবার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়া হল। বাংলাদেশের পাওয়ার গ্রিড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে আদানিরা। ওই রাতে বিদ্যুতের ১৬০০ মেগাওয়াটের বেশি ঘাটতি ছিল বলে জানিয়েছে সংস্থা।

 

সূত্রের খবর, ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এই মুহূর্তে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিন্তু এতদিন এখানে প্রতিদিন ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। অর্থাৎ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে উৎপাদন। সেই অনুযায়ী বাংলাদেশের পাওয়ার গ্রিডে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এর আগে বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি দিয়ে ৩১ অক্টোরের মধ্যে বিদ্যুতের বিল মিটিয়ে দিতে বলেছিল আদানি পাওয়ার। সেই চিঠিতে এও বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটানো হলে বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় পদক্ষেপ করা হবে। বিদ্যুৎ সরবরাহে রাশ টানা হবে বলে জানিয়ে দেওয়া হয়। আদানি গ্রুপের দাবি, বাংলাদেশ সরকার না বকেয়া মিটিয়েছে, না লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ সরকারের তরফে অন্য দাবি করা হচ্ছে। তাঁদের দাবি, আদানিদের আগের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই মাস থেকে কয়লার বাড়তি দাম ধরে, আদানিরা বেশি টাকা চাইতে শুরু করেছে। নয়া দর অনুযায়ীই বকেয়া টাকা এত পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশে ডলারের ঘাটতির জন্য ঋণপত্র দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ করা যায়, বাংলাদেশে হাসিনা সরকারের আমলে যে যে চুক্তি করা হয়েছিল তা নিয়ে বিরোধীরা বরাবর প্রশ্ন তুলে আসছিল। এমনকি এমনকি হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলনের সূচনা ঘটে, তাতেও এই বিদ্যুৎ চুক্তির প্রসঙ্গ ছিল। এখন ওই চুক্তি অনুযায়ী আদানিদের সঙ্গে সম্পর্ক ছেদ হবে কিনা সেটাই দেখার।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ADANI POWERBANGLADESHBANGLADESH PMGOUTAM ADANI
Previous Post

কতক্ষণ থাকবে ভাইফোঁটার তিথি? জেনে নিন শুভ সময়

Next Post

কেন পালিত হয় ভাইফোঁটা? এ বছর শুভ তিথি মাত্র ১৩২ মিনিটের!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
3
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
8
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
13
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি