• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিপাকে আদানি গ্রুপ, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ-চুক্তি পুনর্মূল্যায়ন হবে

বিপাকে আদানি গ্রুপ, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ-চুক্তি পুনর্মূল্যায়ন হবে

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল বাংলাদেশের পুর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিন সরকারের। চুক্তি মোতাবেক ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে আদানি পাওয়ার লিমিটেড। ২০১৭ সালে দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়েছিল। যা এখন তুমুল ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। এমনিতেই বিপুল বকেয়া রয়েছে এই দাবিতে আদানি গ্রুপ বর্তমানে বাংলাদেশকে চুক্তির থেকে কম পরিমান বিদ্যুৎ পাঠাচ্ছে। অপরদিকে, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বৈধতা নিয়ে বাংলাদেশ হাইকোর্টে একটি মামলাও দাখিল করা হয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ ব্যবসা এখন সরু সুতোয় ঝুলছে।

গত ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেয় আদানি পাওয়ার লিমিটেড। তার জেরে বাংলাদেশ সরকার আদানি পাওয়ারকে বকেয়া মেটাতে শুরুও করেছে। সূত্রের খবর, ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া ছিল বলে দাবি আদানিদের। এরমধ্যে মাত্র ৯৭ মিলিয়ন ডলার মেটানো হয়েছে। শুধুমাত্র বিদ্যুতের দাম হিসেবে বকেয়া ছিল অন্তত ৮৪ কোটি ডলার। বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য বিদ্যুতের দামের অন্তত ২০-২৫ কোটি ডলার মিটিয়ে দেওয়ার আবেদন করেছিল আদানি গ্রুপ। এরমধ্যেই আদানি গ্রুপ এবং বাংলাদেশ সরাকরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়ে গেল। জানা যাচ্ছে বাংলাদেশ হাইকোর্ট ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার জন্য এক মাসের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ওই কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের রাখাতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

বাংলাদেশ হাইকোর্টের আরও নির্দেশ, একমাসের মধ্যে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে. তাঁরা পরবর্তী দুই মাসে মধ্যে রিপোর্ট আদালতে জমা করবে। এমনকি সেই কমিটি পর্যালোচনা করবে, চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল, সেটা নিয়েও। প্রসঙ্গত, মামলাকারীর বক্তব্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে ২০১৭ সালে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। আদানির সঙ্গে চুক্তির ফলে পিডিবি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। চুক্তির অন্যতম একটি শর্ত হলো উৎপাদিত বিদ্যুৎতের অন্তত ৩৪ শতাংশ বাংলাদেশকে কিনতে হবে। অর্থাৎ পিডিবির চাহিদা যদি কমও থাকে বা বিদ্যুৎ নাও আনা হয়, তারপরও ৩৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কয়লার খরচ দিতে হবে। ফলে আদানি গ্রুপের থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশ পিডিবি বিপুল ক্ষতি স্বীকার করছে। অপরদিকে, আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে শুল্ক-কর ছাড়ের বিষয়ে এনবিআর অসম্মতি জানিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে  নিজেরাই শুল্ক-কর অব্যাহতি দিয়ে চুক্তি সম্পাদন করে। এতে সরকার সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি শুল্ক হারিয়েছে বলে আদালতকে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। ওয়াকিবহাল মহলের মতে, আগামীদিনে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি বাতিলের সমুহ সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আদানি গ্রুপ আলাদা করে পিটিশন দাখিল করে কিনা সেটাই এখন দেখার।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ADANI POWERBANGLADESHGAUTAM ADANI
Previous Post

পাঁচতারা হোটেলকেও হার মানাবে এই রেল স্টেশন, কোথায় অবস্থিত জানেন?

Next Post

৯০ হাজার যাত্রী বিনা টিকিটে রেলে, সমস্যায় পূর্ব রেল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি