• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠকে অজিত ডোভাল?

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠকে অজিত ডোভাল?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
81
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত যুদ্ধের পারদ চড়ছে। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ভারতের মনোভাব পাল্টাচ্ছে না, বরং আরও বড় কোনও পরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে। এই অবস্থায় ভারতের অপর প্রতিবেশী দেশ বাংলাদেশের সেনার প্রধান ওয়াকার উজ জামান সদ্য ফিরলেন এক বিদেশ সফর সেরে। যা নিয়েও এক বড় জল্পনার জন্ম দিচ্ছে। রটে গিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান কাতার সফরে গিয়ে এক গোপন বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। আদৌ কী এই বৈঠক হয়েছে? আর যদি হয়েও থাকে তবে তার তাৎপর্য কি?

প্রসঙ্গত সদ্য কাতার সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। আর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কয়েকদিন আগেই এসেছিলেন ভারত সফরে। তাৎপর্যপূর্ণ দিক হল, তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করে বিশেষভাবে ভারতে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারের আমীরও তাঁর এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি ও ভারতের প্রশংসা করতে ছাড়েননি। আর সেই দেশেই সদ্য সফর করে ফিরলেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশ মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, কাতার সফরে গিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানের সঙ্গে। পাশাপাশি তিনি বৈঠক করেন, কাতারে অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গেও। উল্লেখ্য, পদাধিকার বলে ওয়াকার উজ জামান বাংলাদেশ অলিম্পিক কমিটির প্রধানও বটে। এই পর্যন্ত বিষয়টি ঠিক ছিল, কিন্তু একটি সূত্র বলছে, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে এই দাবি করলেও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি এরকম কোন খবরের সত্যতা স্বীকার করেনি।

কয়েকটি সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নয়া দিল্লিতেই রয়েছেন। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাঁকে সর্বোচ্চ ব্যস্ততায় থাকতে হচ্ছে। অজিত ডোভাল প্রায় প্রতিদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকছেন। এই পরিস্থিতিতে তিনি ভারত ছেড়ে কাতার সফর করে এসেছেন সেরকম কোনও খবর নেই। কারণ বাংলাদেশের সেনাপ্রধান গত ৩ মে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হন এবং ৫ মে দেশে ফেরেন। কূটনৈতিক মহলের একাংশ বলছেন, কাতারে ওয়াকার উজ জামান এবং অজিত ডোভালের কোনও বিশেষ প্রতিনিধির মধ্যে বৈঠক হতেই পারে। কারণ এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে তেমনই ভারতের নজরে রয়েছে বাংলাদেশও। মুহাম্মদ ইউনূস প্রশাসন যেভাবে বাংলাদেশের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়া সিদ্ধান্ত নিয়েছে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে।

বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় মার্কিন বেস স্টেশন তৈরীর কাজও নাকি চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এটা ভারত ভালোভাবে মেনে নিচ্ছে না। অপরদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যেভাবে ভারতকে উপেক্ষা করে নিজের মতো করে বাংলাদেশের ভূখণ্ড বিদেশি রাষ্ট্রকে বিলিয়ে দিতে চাইছেন। সেটাও ভারত ঠিকভাবে নিচ্ছে না।  সম্প্রতি ইউনূস বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। ফলে অজিত ডোভাল নিজে না গেলেও তাঁর কোনও বিশেষ প্রতিনিধি কাতারে গিয়ে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে আসতেই পারেন।  কারণ ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের যেমন সৈন্য সমাহার হয়েছে, ঠিক তেমনই পূর্বপ্রান্তে বাংলাদেশকে কেন্দ্র করেও ভারতের যুদ্ধ প্রস্তুতি চলছে। এক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এ কথা বলাই বাহুল্য। এখন দেখার  ওয়াকার ও ইউনূস সংঘাত ঠিক কোন দিকে যায়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AJIT DOVALBANGLADESH ARMY CHIEFQATAR
Previous Post

এবার পরমাণু আক্রমণ…. ভারতের পাশে থেকে হুংকার পুতিনের চরম বিপদে পাকিস্তান-বাংলাদেশ

Next Post

বড় ঘটনা ঘটবে ৭ তারিখ, দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ, ঘটবে ভারতের সেনার সঙ্গে জনগণের ‘ড্রিল’

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
1
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বড় ঘটনা ঘটবে ৭ তারিখ, দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ, ঘটবে ভারতের সেনার সঙ্গে জনগণের ‘ড্রিল’

বড় ঘটনা ঘটবে ৭ তারিখ, দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ, ঘটবে ভারতের সেনার সঙ্গে জনগণের 'ড্রিল'

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি