• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জুন্টার শক্তিশালী নৌঘাঁটি আরাকান আর্মির দখলে!  আরও চাপে পড়ল বাংলাদেশ

জুন্টার শক্তিশালী নৌঘাঁটি আরাকান আর্মির দখলে! আরও চাপে পড়ল বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

কয়েক মাস আগে কায়কতাও নৌঘাঁটি দখল করেছিল আরাকান আর্মি। এবার তাঁদের হাতে এল আরও বড় সাফল্য। মিয়ানমারের ইরাওয়াদি নদী সংলগ্ন সামরিক অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নৌঘাঁটি দখল করে নিল বিদ্রোহী গোষ্ঠীগুলির জোট। ফলে সামরিক জুন্টা বাহিনী এখন আরও কোনঠাসা হয়ে পড়েছে। মিয়ানমারের সংবাদপত্র দি ইরাবতী জানিয়েছে, মিয়ানমারের পূর্বতন রাজধানী ইয়াঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা। এমনকি পাশের গুরুত্বপূর্ণ গাওয়া শহরও তাদের দখলে চলে এসেছে। এবার সামনে শুধু দেশের প্রধান প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গন। এই শহর বিদ্রোহীরা দখল নিতে পারলেই সামরিক জুন্টার পতন অনিবার্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটিয়ে মসনদ দখল করেছিল মায়ানমার সেনা। মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আং সান সু চি-র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেই সামরিক জুন্টা বাহিনী ক্ষমতায় এসেছিল। এর ঠিক আড়াই বছরের মাথায়, ২০২৩ সালের নভেম্বর মাসে তিন বিদ্রোহী গোষ্ঠী— ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ বা টিএনএল, ‘আরাকান আর্মি’  বা এএ এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’  বা এমএনডিএএ মিলিয়ে নতুন জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তাঁদের অভিযানের পোশাকি নাম “অপারেশন-১০২৭”। সামরিক জুন্টার বিরুদ্ধে এই বিদ্রোহ দিনে দিনে গোটা মিয়ানমারে ছড়িয়ে পড়ে। তথ্য বলছে, সামরিক জুন্টা বিরোধী আরেকটি বিদ্রোহী জোট আত্মপ্রকাশ করে মিয়ানমারে। যার নাম “চিন ব্রাদারহুড”। এই জোটের শরিক  ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপল্‌স ডিফেন্স ফোর্স’ চিন। এই নতুন জোট মূলত মিয়ানমারের চিন প্রদেশে সামরিক জুন্টার বিরুদ্ধে লড়াই করে ইতিমধ্যেই ওই প্রদেশটির পুরো দখল নিয়ে নিয়েছে।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সু চি সমর্থক স্বঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাওয়াদি’ বুধবার জানিয়েছে, বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ইয়াঙ্গনের অদূরে থাণ্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছে। এবার তাঁদের লক্ষ্য মিয়ানমারের পূর্বতন রাজধানী ইয়াঙ্গন। আরাকান আর্মি এবং তাঁদের সহযোগী বিদ্রোহী গোষ্ঠীরা ইতিমধ্যেই এগিয়ে চলেছে ইয়াঙ্গন এবং রাজধানী নেপিডোর দিকে। এই অঞ্চল কার্যত মায়ানমারের মূল প্রশাসনিক কেন্দ্র। সংবাদ সংস্থা ‘দ্য ইরাওয়াদি’ দাবি করছে, বিগত ১৩ মাসের গৃহযুদ্ধে এই প্রথম ইরাওয়াদি অববাহিকায় অনুপ্রবেশ করল আরাকান আর্মি। প্রসঙ্গত, গত রবিবার রাতে মণিপুর লাগোয়া চিন প্রদেশের দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা!

ADVERTISEMENT

 

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

এই অংশেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস। এই জনগোষ্ঠী ভারতের মণিপুরেও রয়েছেন। ফলে নতুন করে মিয়ানমার-ভারত সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। যা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। অপরদিকে সামরিক জুন্টা সরকারের সেনাবাহিনীকে হটিয়ে তাইল্যান্ড এবং চিনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। এখন শুধু বাকি মিয়ানমারের রাজধানী নেপিডো এবং বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গন। ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী ২ মাসের মধ্যেই তা আরাকান আর্মি ও তাঁদের সহযোগীদের দখলে চলে আসবে। আর এটা হলে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে যাবে। চাপে পড়তে পারে বাংলাদেশ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ARAKAN ARMYBANGLADESHBANGLADESH CRISISMYANMANR
Previous Post

বঙ্গোপসাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুদ্ধের প্রস্তুতি ভারতের?

Next Post

বাজ আর ড্রাগনের মুখে পড়ে,রুশকেও চটালো বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি