• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কেন আরাকান আর্মি বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে?

কেন আরাকান আর্মি বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কার্যত দেউলিয়া বাংলাদেশ। একদিকে তাঁরা ব্যস্ত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি সামলাতে, অন্যদিকে গোদের ওপর বিষফোঁড়ার মতো শিয়রে এসে দাঁড়িয়েছে এক মহা বিপদ। সেটা হল আরাকান আর্মি। যার প্রভাবে মিয়ানমার সীমান্তে প্রতিদিনই উত্তেজনা বেড়ে চলেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিমি এখন মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্টী আরাকান আর্মির দখলে। ফলে বিগত কয়েকদিনে প্রায় ৮০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। আবার আরাকান আর্মিও জানিয়ে দিয়েছে, যদি রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তাঁরা কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবে না। ফলে যে কোনও মুহূর্তে বাংলাদেশের বিশেষ কয়েকটি এলাকায় আরাকান আর্মি ঝাঁপিয়ে পড়তে পারে। আবার কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে, বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি এলাকা এখন আরাকান আর্মির দখলে এসে গিয়েছে। এখন প্রশ্ন হল, কেন আরাকান আর্মি বাংলাদেশের কয়েকটি বিশেষ অঞ্চলের দিকে হাত বাড়াতে চাইছে?

মিয়ানমারের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিজেদের ওয়েবসাইটে এক ঘোষণায় জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বরাবর, বিশেষ করে চট্টগ্রামে জিহাদি ও চরমপন্থী সংগঠনগুলি বৌদ্ধ ও হিন্দুদের ওপর নিপীড়ন ও নৃশংস অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে, রোহিঙ্গা সলিডারিটি আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং আরাকান রোহিঙ্গা আর্মির মতো ১০ টিরও বেশি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে। যারা হত্যা, ধর্ষণ, অপহরণ এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত। আরাকান আর্মি তাঁদের ওয়েবসাইটে আরও অভিযোগ করেছে যে, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকা জঙ্গি দলগুলি আল-কায়েদা এবং জামায়াত-ই-ইসলামির সাথে সম্পর্ক রেখে চলেছে। আবার গ্লোবাল আরাকান নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জিহাদিরা মংডুর মুসলিম জনসংখ্যাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তাঁরা স্থানীয় মুসলিম সম্প্রদায়কে বৌদ্ধ ও হিন্দু-সহ অমুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য উস্কানি দিয়েছে।  আরাকান আর্মির এহেন ঘোষণা এখন মুহাম্মদ ইউনূসের কাছে বিড়ম্বনার কারণ, এ কথা বলাই বাহুল্য। ফলে যে কোনও সময় আরাকান আর্মি যে বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামলা চালাতে পারে সেটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

বাংলাদেশে এই মুহূর্তে ১২ লক্ষের বেশি রোহিঙ্গা রয়েছে। তাঁরা চট্টগ্রাম জেলায় বিভিন্ন শরণার্থী শিবিরে রয়েছে। জানা যাচ্ছে, আরাকান আর্মি মংডু দখল নেওয়ার পর থেকে নাফ নদী পেরিয়ে প্রায় ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। ফলে বাংলাদেশে রোহিঙ্গা চাপ যেমন বাড়ছে, তেমনই আরাকান আর্মিও এটাকে ভালো চোখে দেখছে না। কারণ, রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলি সরাসরি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করেছে মিয়ানমারের জুন্টাবাহিনীর হয়ে। এবং তাঁরা রোহিঙ্গা মহিলা, শিশু, বয়স্কদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে গেরিলা আক্রমণ চালিয়ে এসেছে। এবার মংডুর পতনের পর সেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে জানতে পেরেছে আরাকান আর্মির যোদ্ধারা। মিয়ানমারের প্রথমসারির সংবাদপত্র ইরাবতীর প্রতিবেদন এবং আরাকান আর্মির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে জানা যাচ্ছে তাঁরা ইতিমধ্যেই মহিলা, শিশু ও বৃদ্ধ রোহিঙ্গাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নাফ নদীর ওপর দুটি দ্বীপ জালিয়া দিয়া ও লাল দিয়াতে আরাকান আর্মির যোদ্ধারা ঘাঁটি গেড়েছে। তাঁরা সেখানে ভারী মাত্রায় গোলাবারুদ মোতায়েন করেছে। নাফ নদীর ওপর অবস্থিত আরও কয়েকটি দ্বীপে আরাকান আর্মির সহযোগী বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও অবস্থান করছে। এমনকি নাফ নদীতে যাতে টেকনাফ, কক্সবাজারের মৎসজীবীরা মাছ ধরতে না যায় সেটাও ঘোষণা করেছে আরাকান আর্মি। ফলে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখছে তাঁরা। অপরদিকে বাংলাদেশের তদারকি সরকার এখন দিশেহারা, তাঁরা কোন দিক সামলাবেন আর কোন দিকে ছাড় দেবেন। জানা যাচ্ছে, কায়েরোতে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: ARAKAN ARMYBANGLADESHMYANMANR
Previous Post

কোন পথে যে চলি! দোটানায় পড়ে পাকিস্তান ছুঁটলেন ইউনূস

Next Post

আকাশের মুখ ভার! শুরু হয়েছে বৃষ্টি, কোন কোন জেলায় কতদিন চলবে বৃষ্টি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি