• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধানকে সরাতে আসরে ইউনূস। জেনারেল ওয়াকারকে গ্ৰেফতারের ষড়যন্ত্র করছে ইউনূস?

সেনাপ্রধানকে সরাতে আসরে ইউনূস। জেনারেল ওয়াকারকে গ্ৰেফতারের ষড়যন্ত্র করছে ইউনূস?

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনার জমানা শেষ হতেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান খবরের শিরোনামে। কখনও তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা সামনে এসেছে, কখনও আবার তার বিরুদ্ধে কু ঘটানোর পরিকল্পনা। সেগুলি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়েছে পদ্মাপাড়। এইবার সামনে এল সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন। চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা আন্দোলন করছে। তাদের দাবি, আওয়ামী লীগ সরকার থাকতে তাদের থেকে অন্যায়ভাবে চাকরি কেড়ে নিয়েছে। এখানেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি যায়, তবে এই সময়টাকেই কেন তারা বেছে নিলেন? আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রায় ১০ মাস কেটে গিয়েছে। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর কেন এই আন্দোলন? এখানেই যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

চাকরিচ্যুত সেনাসদস্যদের যতদিন পর্যন্ত চাকরি পুনর্বহাল হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের বেতন ভাতা দিতে হবে। আর যদি কোনওভাবে তাদের চাকরি দেওয়া না যায়, তবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল, ততদিন অন্ততপক্ষে ৪ জন সেনাপ্রধান বদল হয়েছেন। কাজেই যে কারণেই সেনা
সদস্যদের চাকরি যাক না কেন, তাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের দায় থাকার কথা নয়। আসলে বিশেষজ্ঞরা বলছেন, এটা সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার একটি ছক। যেটা দীর্ঘদিন ধরে করা হচ্ছে। কিন্তু সেভাবে সুবিধা করতে না পেরে এইবার সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন। নেপথ্যে মোহাম্মদ ইউনূস রয়েছেন বলে মনে আন্তর্জাতিক বিশ্লেষকদের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। হঠাৎ করে কারও চাকরি চলে যেতে পারে না। কারও বিরুদ্ধে জোরালো নির্দিষ্ট অভিযোগ থাকলে, তবেই তাকে চাকরিচ্যুত করা হয়। সেই অভিযোগ গ্রাহ্য হলে তবেই উচ্চপদস্থ কর্তারা বিচার করেন। তারপর সিদ্ধান্ত গৃহীত হয়। কাজেই এটা সেনাপ্রধানের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এটি একটি কালেকটিভ সিদ্ধান্ত।

এই আবহে অনেকে হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছিলেন, যারা শেখ হাসিনাকে পালানোর জন্য করিডোর দিয়েছে, তাদের কাওকে ছাড়া হবে না। এই ছাত্রনেতা প্রথম থেকে টার্গেট করে রেখেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে। তিনি বোঝাতে চেয়েছেন, সেনাপ্রধানের সাহায্য ছাড়া ভারত যেতে পারতেন না শেখ হাসিনা। কিন্তু এই সেনাপ্রধান ছিল বলেই সামরিক শাদিন জারি হয়নি। তিনি ছিলেন বলেই, ক্ষমতা, শাসনভার নিজের হাতে না নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন।

এমনকি এই সেনাপ্রধানকে গ্রেফতার করার ছক কষা হয়েছিল। তখন তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। যেটা আগে থেকে তিনি বুঝতে পেরে পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসেন।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ১১ ই মে মোঃ ইউনুস চুপিসারে পৌঁছে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দরবারে। সেখানে গিয়েই মহম্মদ ইউনুস বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আসেন। এমনকি একটি চিঠিও দেওয়া হয় রাষ্ট্রপতিকে। আর সেই চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি বাহিনীর প্রধান দেখা করতে যান বলে খবর। আর সেখানেই আলোচিত হয়, দেশের মানুষ এখনও সেনাবাহিনীর ওপরই আস্থা রাখছে। আর তারপরই আলোচনা করে ষড়যন্ত্র রুখে দেওয়া যায়।

তবে জেনারেল ওয়াকার উজ জামানের কিছু ভুলও ছিল। মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি যদি প্রশ্রয় না দিতেন, তবে ছাত্রনেতারা মাথা তুলতে পারতেন না। অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই সেনাপ্রধানকে দায়ী করেন। তবে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, তখন মোহাম্মদ ইউনূসের রাস টানা উচিত ছিল। কিন্তু তিনি সেটা করেননি। বরং দিনে দিনে কথাই কথাই যেভাবে বাংলাদেশে মিছিল, আন্দোলন হচ্ছে, তাতে অন্ত:কলহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে চক্রান্তের বিনাশ না করে, বরং তাতে ইন্ধন দিয়ে আসছেন। এর ফল ভুগতে হবে গোটা বাংলাদেশকেই। বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন আবার, চাকরিচ্যুত সেনা সদস্যদের আন্দোলন। এটিও ইন্ধনের ফল। এখন দেখার, শেষমেষ কি পরিস্থিতি হয় পদ্মাপাড়ের দেশে।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

‘বাংলাদেশিরা বাংলায় এসে লক্ষ্মীর ভান্ডার-ইমাম ভাতা পায়’, তৃণমূলকে ভোটে জেতায়!

Next Post

চরম গৃহযুদ্ধের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ। দায় ঝেড়ে ফেলে লুকিয়ে পালানোর ছক ইউনূসের?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চরম গৃহযুদ্ধের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ। দায় ঝেড়ে ফেলে লুকিয়ে পালানোর ছক ইউনূসের?

চরম গৃহযুদ্ধের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ। দায় ঝেড়ে ফেলে লুকিয়ে পালানোর ছক ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি