• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তূর্কিকে বাংলাদেশে ডেকে “বাঁশ” নিচ্ছেন ইউনূস? চরম ক্ষেপলেন মোদি-ডোভাল

তূর্কিকে বাংলাদেশে ডেকে “বাঁশ” নিচ্ছেন ইউনূস? চরম ক্ষেপলেন মোদি-ডোভাল

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলায় একটা প্রবাদ আছে, “বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘরে”। যখন কেউ অবিবেচকের মতো কাজ করে নিজের ঘরেই স্বয়ং শয়তানকে আহ্বান করে, বা স্বেচ্ছায় বিপদ ডেকে আনে, তখন এই প্রবাদ প্রয়োগ করা হয়। আজকের বাংলাদেশ ঠিক তাই করতে চাইছে। শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে যা শুরু হয়েছিল, এখন প্রতিবেশি ভারতকে প্রতি পদে বিপদে ফেলতে চেয়ে এবং নানা ধরণের উস্কানি দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেধীন সরকার। কখনও মিয়ানমারে রাখাইন মানবিক করিডোর দেওয়ার নাম করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি করতে দেওয়ার বন্দোবস্ত করা। কখনও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত আটটি রাজ্যকে ল্যান্ডলকড বলে চিনকে আহ্বান জানানো। আবার কখনও পাকিস্তান সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআইকে ডেকে এনে ভারত বিরোধী চক্রান্ত করা। এবার ইউনূস সরকার সরাসরি তুরস্ককে বাংলাদেশে টেনে আনছেন, ভারতের নাকের ডগায় অস্ত্র কারখানা করতে দেওয়ার উদ্দেশ্যে। যা ভারত সরকার মোটেই ভালোভাবে নেবে না। ফলে মুহাম্মদ ইউনূসের শেষের সময় ঘনিয়ে আসছে বলেই মনে করছেন প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, তুরস্কের একজন শীর্ষ প্রতিরক্ষা শিল্প নির্বাহী মঙ্গলবার একদিনের সফরে ঢাকায় এসেছেন, যেখানে তিনি বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকার এবং সেনা আধিকারিকদের সঙ্গে সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এও জানা যাচ্ছে, তুরস্ক চাইছে বাংলাদেশে অস্ত্র কারখানা গড়তে। বাংলাদেশের এক ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গরগুন মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উস-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথেও সাক্ষাৎ করার কথা তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের। এমনকি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান তুরস্কের সচিবের সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করেছেন। উল্লেখ্য এর আগে, বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা তুরস্ক সফর করেছিলেন। এটি তাদের ফিরতি সফর। এই সফরে প্রযুক্তি হস্তান্তর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা-র চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি তুরস্ক সফরের সময় সে দেশের একটি সামরিক কারখানা পরিদর্শন করেছিলেন। এমকেই নামে তুরস্কের সরকারি অস্ত্র কারখানা কর্তৃপক্ষ এবার বাংলাদেশে দুটি সামরিক শিল্প তালুকে বিনিয়োগ করতে আগ্রহী। আর এই কারণেই তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গরগুনের ঢাকা সফরের জন্য লাল গালিচা বিছিয়ে দিতেও পিছুপা হয়নি মুহাম্মদ ইউনূস সরকার।

জানা যাচ্ছে, তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স নির্মাণে প্রবল আগ্রহী বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। মূলত তাঁরই প্রচেষ্টায় তুরস্ক এবার বাংলাদেশে লগ্নি করতে রাজি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য ভিন্ন। এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী সময়ে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে তুরস্ক ও ভারতের সম্পর্কে অবনতি ঘটে। ভারত পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করতেই তুরস্ক খোলাখুলি পাকিস্তানকে অস্ত্র ও ড্রোন পাঠিয়ে দেয়। যা পাক সেনা ভারতের বিরুদ্ধে ব্যবহারও করে। তুরস্কের ড্রোন বাইরাক্টার টিবি-টু যদিও ভারতে আঘাত হানার আগেই ভারতীয় সেনার প্রতিরক্ষা প্রযুক্তি নষ্ট করে দেয়। এতে নাক কাটে তুরস্কের। ভারতও তুরস্কের এই আচরণ ভালোভাবে নেয়নি। ফলে বাণিজ্যক ভাবে ধাক্কা দেয় ভারত। সেই সঙ্গে পর্যটকদের ভিসাও বন্ধ করে দেয় নয়া দিল্লি। যার ফলে তুরস্কের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ভারত তুরস্কের শত্রু দেশ গ্রিস ও সাইপ্রাসকেও ব্রহ্মস মিসাইল ও আকাশ এয়ার ডিফেস দিয়ে সাহায্য করেছে। যা এখন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের মূল মাথাব্যাথার কারণ। সেই কারণেই তুরস্ক এখন বাংলাদেশকে বেছে নিয়েছে ভারতকে শায়েস্তা করার জন্য। সূত্রের খবর, ভারত এই মুহূর্তে বাংলাদেশকে কড়া নজরে রাখছে এবং প্রয়োজন হলেই ব্যবস্থা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYTURKEY
Previous Post

বৈষম্য বিরোধী আন্দোলন অতীত। ছাত্রদের তৈরি ‘NCP’ র জনপ্রিয়তায় ভাঁটা। বদমেজাজী ভাষায় খুলছে মুখোশ!

Next Post

ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
0
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি