• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের জটিল ফতোয়ায় এবার বাংলাদেশে দুর্গাপুজো! গোলমাল বাঁধলেই বিপদ

ইউনূসের জটিল ফতোয়ায় এবার বাংলাদেশে দুর্গাপুজো! গোলমাল বাঁধলেই বিপদ

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চলতি মাসের শেষের দিকে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশে কমবেশি কয়েক হাজার দুর্গাপূজা হয়। এরমধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি। কয়েকটি আবার ঐতিহ্যবাহী ও আড়ম্বরপূর্ণ। শেখ হাসিনার আমলে বাংলাদেশের দুর্গোৎসবে বেশ রমরমা হয়েছিল। সে দেশে হিন্দুরা সংখ্যালঘু, তবুও পুজো, উৎসব পালন করতে তাঁদের খুব একটা সমস্যা হয়নি শেখ হাসিনার আমলে। কিন্তু গত বছর ৫ আগষ্টের পর থেকে পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক তদারকি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এই সরকারের চালিকাশক্তি জামাতের মতো কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলি। ফলে, গত বছর থেকেই বাংলাদেশে বহু দুর্গাপূজা বন্ধ হয়েছে মৌলবাদী ফতোয়ার জেরে। আতঙ্কের পরিবেশে বহু পূজা কমিটি আর দুর্গাপূজার আয়োজন করেনি। আর যারা করেছিল, তা কার্যত জাঁকজমকহীন ভাবে কোনওরকমে। যা নিয়ে বিতর্ক কম হয়নি, আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়েছিল ইউনূসের সরকার। তাই এবার সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপূজার আগে বিশেষ প্রস্তুতি নিতে চাইছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এবার যাতে দূর্গা পূজার দিনগুলিতে কোনরকম অশান্তি বা আপ প্রতিকার পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৮ দফা নির্দেশিকা জারি করেছে।

ADVERTISEMENT

হিন্দুদের এই উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠক করেছে। সেখান থেকেই ১৮ দফা নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়েছে, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীকে টহলদারি বাড়াতে হবে। সেই সঙ্গে সমস্ত গোয়েন্দাবিভাগকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পূজামণ্ডপগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

প্রতিটি পূজা কমিটিগুলিকে মণ্ডপে ২৪ ঘন্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি যথেষ্টসংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োজিত করতে হবে। প্রতিমা যেন ভাঙচুর না হয়, সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু, ওই নির্দেশিকায় যে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তা হল, প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দির বা মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, যে নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ প্রশাসনের, তা নিজেদের উদ্যোগেই গ্রহণ করতে হবে। তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের দায় কোথায়? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজার আগে ফতোয়া জারি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল কট্টরপন্থী একাধিক সংগঠন। ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা নামে এক সংগঠন রীতিমতো লিফলেট বিলি করে দাবি করেছিল, ‘দুর্গাপুজো সর্বজনীন নয়। বরং এমন দাবি করার অর্থ অন্য ধর্মকে অবমাননা করা’। সংস্থার আহ্বায়ক মুহম্মদ আরিফ আল খাবিরের নামে একটি দু’পাতার ফতোয়া সারা বাংলাদেশে বিলি করা হয়েছিল দুর্গাপূজার আগে। এছাড়া দুর্গাপুজা আয়োজন করার জন্য বিভিন্ন ক্লাবের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে চাঁদা চাওয়ার অভিযোগও উঠেছিল ঢাকার কিছু এলাকায়। পাশাপাশি ঢাকার উত্তরাতে প্রাচীন এক ঐতিহ্যবাহী দুর্গাপুজা করা নিয়ে আপত্তি তুলেছিল এলাকার মানুষজন। তাঁদের দাবি ছিল পার্কে পুজো করা যাবে, বাজানো যাবে না ঢাক, মাইক।কারণ, তাতে নমাজে সমস্যা হয়। ওয়াকিবহাল মহলের দাবি, বিগত এক বছরে খুব একটা বদল হয়নি বাংলাদেশে। এখনও সে দেশের সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতিতে আদৌ দুর্গাপুজার আয়োজন করা যাবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তাভাবনা করছেন। মুহাম্মদ ইউনূস সরকারে সব ধরণের প্রস্তুতি রাখলেও তাই সন্দেহের অবকাশ রয়ে যাচ্ছে। তাই বিশ্লেষকরা বলছেন, এবার যদি দুর্গাপুজার মধ্যে বড় কোনও বিশৃঙ্খলা হয়, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

অসন্তোষ বাড়ছে বাংলাদেশ সেনায়! গোপনে গঠন হয়েছে ‘বিপ্লবী সেনা ফ্রন্ট’?

Next Post

হাসিনা-কন্যা কি এবার সক্রিয় দায়িত্বে? ইউনূসের দফারফা করতে সরাসরি আসরে পুতুল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
হাসিনা-কন্যা কি এবার সক্রিয় দায়িত্বে? ইউনূসের দফারফা করতে সরাসরি আসরে পুতুল

হাসিনা-কন্যা কি এবার সক্রিয় দায়িত্বে? ইউনূসের দফারফা করতে সরাসরি আসরে পুতুল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি