• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সব হাসপাতালে রেড অ্যালার্ট বাংলাদেশে নির্বাচন নাকি যুদ্ধ!

সব হাসপাতালে রেড অ্যালার্ট বাংলাদেশে নির্বাচন নাকি যুদ্ধ!

Sumana Sarkar by Sumana Sarkar
3 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

আসন্ন ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। যুদ্ধ তো নয়। কিন্তু যেভাবে সরকারের তরফে নির্দেশ আসছে, তাতে মনে হচ্ছে, যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে সরকার। আমরা জানি, প্রাকৃতিক দুর্যোগের আগে হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে বলে সরকার। কিন্তু ভোট আসার আগে দেখা যাচ্ছে, হাসপাতালগুলিতে তৎপর থাকার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কি এই নির্বাচনের আগে ও পরে প্রচুর সহিংসতার ঘটনা ঘটতে পারে? তাই এই নির্দেশ অন্তর্বর্তী সরকারের?
দেশের সমস্ত হাসপাতালকে নির্বাচন কেন্দ্রিক রেড অ্যালার্ট জারি করার মতো নির্দেশনা জারি করেছে বাংলাদেশের বর্তমান সরকার। ৯ টি নির্দেশনা পাঠানো হয়েছে হাসপাতালগুলিতে। সতর্ক অবস্থা, জরুরি বিভাগে লোক বাড়ানো এবং সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলিতে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। হঠাৎ এই নির্দেশনা কেন? জানা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষ্যে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে দশটি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন চলাকালীন ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দশই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব সংস্কৃত সেবা প্রতিষ্ঠানের সতর্কতা প্রস্তুতি বজায় রাখতে হবে। রবিবার অধিদপ্তরে পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান এই নির্দেশনা জারি করেন। নির্দেশ অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি কর্পোরেশনে ছটি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিকেল টিম গঠন করতে হবে। জনবলের প্রাপ্যতা এবং প্রয়োজনীয়তা ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অথবা স্বাস্থ্য প্রশাসক। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে জরুরী বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি সর্বক্ষণের জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখারও দেওয়া হয়েছে ওই নির্দেশনাবলীতে। ওই নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোন কারনেই প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক গুলোর প্রতিও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের তরফে। চিকিৎসকদের উপস্থিতি সার্বক্ষণিক। এছাড়াও জরুরী পরিস্থিতি তৈরি হলে সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরী বিভাগ, অন্তবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে খোলা রাখতে হবে।
এদিকে স্বাস্থ্য উপদেষ্ঠা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে নির্বাচন নিয়ে বলেছিলেন, নির্বাচন উপলক্ষ্যে মেলা বসান। উৎসবমুখর করতে হবে। এদিকে তারই স্বাস্থ্য অধিদফতরের এমন নির্দেশিকায় অনেকে শঙ্কায় ভুগছেন। ভোট উৎসবমুখর থেকে এখন মনে হচ্ছে, ভোটকে সুনামি হিসাবে দেখছেন তারা। অন্তত তাদের নির্দেশনায় এমনই মনে হচ্ছে। তবে এই প্রথম নয়। এর আগেও সরকারের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। গত বছর নভেম্বরে ১৩ ও ১৭ তারিখ। এই দুটি তারিখককে কেন্দ্র করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল দেশে। সরকারের তরফে প্রস্তুতি ঠিক এমনই ছিল। ১৩ তারিখ ছিল শেখ হাসিনার সাজা ঘোষণার দিন। আর ১৭ তারিখ তার সাজা ঘোষণা হয়েছিল। কারণ এই দিনগুলি আওয়ামী লীগ শাট ডাউন কর্মসূচি পালন করেছিল। আর সরকারের তরফে প্রস্তুতি যুদ্ধাবস্তার আয়োজনের মতো ছিল। এখনও সেটাই লক্ষ্য করা যাচ্ছে। আর যখন এই নির্দেশিকা গণমাধ্যমে উঠে আসে, তখন জনমতে একটি ভীতি তৈরি করবে। তাহলে সাধারণ মানুষ কীভাবে ভোটকেন্দ্রে যাবে? কীভাবে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে? আইনশৃঙ্খলা বাহিনীরই বা কি ভূমিকা থাকবে? উঠছে একাধিক প্রশ্ন।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সত্য ইউনূস,কি বিচিত্র আপনি! কি বিচিত্র আপনার দেশপ্রেম!

Next Post

বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের খেলা শেষ

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের খেলা শেষ

বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের খেলা শেষ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি