• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

Raja Majumder by Raja Majumder
3 hours ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন। যার মধ্যে তাঁর সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ নিয়ে কম আলাপ-আলোচনা হয়নি। অনেকেই ভেবে নিচ্ছেন হয়তো বাংলাদেশের রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু সরে দাঁড়ালে পরবর্তী রাষ্ট্রপতি মুহাম্মদ ইউনূসের স্থান পাকা। কিন্তু ফের সঠিক সময়ে সঠিক চাল দিলেন বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭১ সালের ৯ এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার ছিলেন, সাংবাদিকতায় অবদানের জন্য পাবনা জেলা প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত হয়েছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল সাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

আবার মোহম্মদ সাহাবুদ্দিন ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এমনকি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছিলেন। তিনি একাই বড় দায়িত্ব নিয়ে গ্রামীণ ব্যাংক দুর্নীতি ও পদ্মা সেতুর বিষয়ে আগেও ইউনুস ও আমেরিকার আন্তর্জাতিক চক্রান্তকে প্রতিহত করেছেন। ঘটনা হল, তাঁর রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনা ঘটেছে। সেটা হল গণঅভ্যুত্থান। শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসা। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি সব ঘটনার সাক্ষী। এখন ইউনূসের সরকার গিয়েছে, বাংলাদেশের ক্ষমতায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও বাংলাদেশের রাষ্ট্রপতি মুখ খুললেন, তবে এবার অন্যভাবে, অন্য আঙ্গিকে।

গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে সাহাবুদ্দিন চুপ্পু একান্ত সাক্ষাৎকার দিয়েছেনকালের কণ্ঠের নির্বাহী সম্পাদককে। সেই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে উঠে এসেছে গত দেড় বছরে তাঁর বন্দিদশার গল্প। ওই সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে বলেছেন, সপ্তাহখানেক ধরে খুব ভালো আছেন। তারপরই একটি দীর্ঘস্বাস ফেলে তিনি বলেছেন, বিগত দেড় বছর আমি কোনও আলোচনায় নেই অথচ আমাকে নিয়ে চলেছে নানা চক্রান্ত। অর্থাৎ বিস্ফোরক কিছু দাবি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। যেমন তিনি কালের কণ্ঠকে এবার নিঃসংকোচে বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে। যেমন ইউনূসের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বেআইনিভাবে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিচারপতির সততা ও সাংবিধানিক বিধিনিষেধের কারণে সরকারের সেই অসাংবিধানিক উদ্যোগ ব্যর্থ হয়। আবার সাহাবুদ্দিন সাবেহ বলেছেন, সংবিধানে বলা আছে, সরকারপ্রধান বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। কিন্তু ড. ইউনূস গত দেড় বছরে ১৪-১৫ বার বিদেশ গেলেও একবারের জন্যও বঙ্গভবনে এসে রাষ্ট্রপতিকে কিছু জানানোর সৌজন্যটুকু দেখাননি। এতটাই স্বৈরাচারি ছিলেন মুহাম্মদ ইউনূস।

এখানেই শেষ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁকে উৎখাৎ করা বা অপসারণের বিভিন্ন প্রচেষ্টার খবর নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি জানান, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে! কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে। রক্ত ঝরে ঝরুক। আরেক ইতিহাসে আমি যোগ হব। কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গ তোলেন। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গ তোলেন। সেই রাতের কথা বলতে গিয়ে সাহাবুদ্দিন চুপ্পু এক রোমহর্ষক পরিস্থিতির কথা শুনিয়েছেন। তাঁর দাবি, রাতারাতি সৃষ্টি হওয়া বিভিন্ন ফোরাম তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। একদিন বঙ্গভবন ঘেরাও হয়। ওই দিন রাতে যখন ঘেরাও করা হয়, তখন সেনাবাহিনীর নবম ডিভিশন থেকে ফোর্স এসে তিন স্তরে নিরাপত্তা দিয়েছিল। সে সময় একটি মেয়ে লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপরে উঠে ঝাঁপ দেয়। সেখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার হয়েছিল। কিন্তু ওই মেয়েটি কাঁটাতারের এপারে পড়েই ছিল। হয়তো পরিকল্পনা ছিল, তাঁর ছবি তোলা হবে, ভিডিও করা হবে। তারপর সেই ছবি ও ভিডিও দিয়ে সে বা তাঁর দলবল ব্ল্যাকমেইল করবে। কিন্তু কিন্তু মহিলা পুলিশ আর মহিলা আর্মি এসে টেনেহিঁচড়ে তুলে তাঁকে আর্মির জিপে করে নিয়ে যায়। রাষ্ট্রপতির দাবি, ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে, ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম। আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাব না, তাই না? কিন্তু সেদিন সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাষ্ট্রপতি এও দাবি করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তাঁরা তখনো সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল। কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম, তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল! আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। অর্থাৎ, সাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকার অনেক তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, মুহাম্মদ ইউনূস যে তাঁকে অপসারণের নানা পরিকল্পনা করেছিলেন, তা যেমন খোলসা করলেন রাষ্ট্রপতি, তেমনই বিএনপির সাহায্যের কথা বলে তিনি বুঝিয়ে দিলেন বাস্তব পরিস্থিতি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

Next Post

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
11
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
7
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
6
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
41
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
2
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
4
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

by Rupendu Das
February 23, 2026
0
9
জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

জামাতে ইসলামিকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার সিংহভাগ কাজ করছে বিএনপি। প্রশ্ন উঠতেই...

Read more
Next Post
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি