• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

Raja Majumder by Raja Majumder
3 hours ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত সরকার আওয়ামী লীগকে হটিয়ে বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছিলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এরপর দেড় বছরের একটু বেশি সময় তিনি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। যে কোনও রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ও সামরিক রদবদল হয়েই থাকে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারও বেশ কিছু ক্ষেত্রে রদবদল করছে। এরমধ্যে সামরিক রদবদলও হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভবিষ্যৎ কি অনিশ্চিত? তাকে কি সরিয়ে দেওয়া হতে পারে?

এর উত্তর খোঁজার আগে আমরা বরং একটু ফিরে যাই ফ্ল্যাসব্যাকে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ রাজনৈতিক পালা বদল ঘটে গিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তখন তাঁর দুই পাশে উপস্থিত ছিলেন নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। সেদিন জেনারেল ওয়াকার বলেছিলেন আজ থেকে বাংলাদেশের সমস্ত জনগণের জান মালের দায়িত্ব তার কাঁধে। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখনও তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান। এরপর থেকে বিগত দেড় বছরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় যতবারই এই পরিস্থিতির সামনে এসেছে ততবারই আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একসাথে প্রকাশ্যে এসেছেন। এমনকি তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এই তিনজন একসাথেই গিয়েছিলেন। সেটা ছিল ১৯ তারিখ। কিন্তু তাল কাটলো দুদিন পরেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা আলাদা করে বৈঠক করলেন বাংলাদেশ নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে বাদ গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এই ঘটনা রাজনৈতিক ওয়াকিবহাল মহলে যথেষ্ট শোরগোল ফেলেছে।

এর মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ব্যাপক রদবদল করা হয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রবিবার বিকেলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশি সেনার সদর দফতর। তাতে দেখা যাচ্ছে বেশ কিছু পদে রদবদল হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদলি হল, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কোনও দেশে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার জন্য তাঁকে বিদেশ মন্ত্রকে বদলি করা হয়েছে। ঘটনাচক্রে এই সেনা আধিকারিক মুহাম্মদ ইউনূসের জামানায় বিশেষ সুবিধা ভোগ করছিলেন। বাংলাদেশ সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি এত দিন পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। জানা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের “অপেক্ষারত রাষ্ট্রদূত” হিসেবে বিদায় জানানো হয়েছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ এক সিদ্ধান্ত। কারণ, পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অনুগত বলেই পরিচিত। যাকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের স্থলাভিসিক্ত করা হল। জানা যায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তথা বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ট। ফলে তাকে বিদেশ মন্ত্রকে সরিয়ে দেওয়া খলিলুর রহমানের জন্য বাড়তি চাপ বলেই মনে করা হচ্ছে। আরও একটি বিষয় সামনে আসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান মিয়ানমারের রাখাইন রাজ্যে “মানবিক করিডোর” এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ফলে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বাংলাদেশ সেনাবাহিনী থেকে অপসারণ খলিলুর রহমানের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। অন্যদিকে বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এত দিন বাংলাদেশি সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। অপরদিকে পদোন্নতি পেয়েছেন দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তাও। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান এত দিন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি পদে রদবদল হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে যেভাবে পাকিস্তান ও চিনের উপস্থিতি সামনে আনা হচ্ছিল তা তারেক রহমানের সরকার পাল্টে ফেলতে চাইছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন বা রাশিয়া থেকে যাতে কোন প্রতিরক্ষা চুক্তি না হয়। সাম্প্রতিক এই রদবদল সেই দিকেই ইঙ্গিত করছে। এখানেই প্রশ্ন উঠছে এতদিন চোখ বন্ধ করে বসে থাকা সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে কি ছাড় দেওয়া হবে? বাংলাদেশ রাজনৈতিক মহলে জেনারেল ওয়াকারকে জামাতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই শেষ বেলায় তারেক রহমান বাংলাদেশের নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করলেও জেনারেল ওয়াকার কে ডাকেননি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি জেনারেল ওয়াকার উজ জামানের জন্য বিপদঘন্টি বাজছে?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

Next Post

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
11
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
7
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
6
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
41
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
2
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
4
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

by Rupendu Das
February 23, 2026
0
9
জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

জামাতে ইসলামিকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার সিংহভাগ কাজ করছে বিএনপি। প্রশ্ন উঠতেই...

Read more
Next Post
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি