ভারত শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত আসন্ন টি২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান আজ অর্থাৎ এই সোমবারের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবারই নিজেদের সিদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার।পাকিস্তান সরকার জানিয়েছে, সরকার পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মঞ্জুর করেছে। কিন্তু এই পর্যন্ত ঠিক থাকলেও বড় চমক রয়েছে পাকিস্তানের সিদ্ধান্তে।সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে অংশ নেবে না পাকিস্তান এমনটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।ভারত ছাড়াও পাকিস্তানের গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ড, আমেরিকা। তাই ভারতের ম্যাচে না খেললেও পরের পর্বে যেতে পারবে পাকিস্তান আইসিসির নিয়ম অনুযায়ী।অন্য দিকে আবার বাংলাদেশ আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে এই প্রতিযোগিতা না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেই পর্যায়ে পাকিস্তান ছাড়া কেউই বাংলাদেশের পাশে থাকেনি।
বাংলাদেশের হয়ে অনেক লাফালাফি করেও শেষ পর্যন্ত পাকিস্তান বুঝে গেছে এবার তাদের সিদ্ধান্ত না জানালে তাদেরও আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে হতে পারে। আর সেই কারণেই পাকিস্তান তড়িঘড়ি জানিয়ে দিলো তারা বিশ্বকাপ খেলবে। শনিবার এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেটা প্রত্যাহার করে নেয় পাক বোর্ড। তবে পাক অধিনায়ক সলমন আলি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপে তাঁরা খেলবেন।প্রশ্ন উঠছে, তাহলে কি ক্রিকেটারদের গুরুত্ব না দিয়েই বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিচ্ছে পাক বোর্ড? টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ খেলছে পাকিস্তান। তিন ম্যাচের মধ্যে প্রথম দুটোতেই জিতেছেন সলমনরা। ২০১৮র পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল পাকিস্তান। শুধু তাই নয়, পাক দলের টি-২০ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজিরও এই সিরিজে তৈরি হয়েছে। ভালো ফর্মে রয়েছেন পাক অধিনায়ক নিজেও। দ্বিতীয় টি-২০তে ৪০ বলে ৭৬ রান করেন তিনি।শনিবার ম্যাচের পরেই সাক্ষাৎকার দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন পাক অধিনায়ক। তিনি সরাসরি জানান-আমরা দারুণ খেলেছি। ব্যাট-বল দুটোই অনবদ্য করেছি। ফিল্ডিংটাও খুব ভালো করেছি। ২-০ ফলে এগিয়ে থাকাটাকে গুরুত্ব দিতে চাইছি না। কিন্তু আমরা এই একইভাবে খেলাটা চালিয়ে যেতে চাই। এইভাবেই নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যাব। বিশ্বকাপেও এই একইভাবে খেলব।” পাক অধিনায়কের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, পাক বোর্ড যেখানে বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি সেখানে অধিনায়ক কী করে খেলা নিয়ে নিশ্চিত হয়ে গেলেন? কী করে বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করলেন? ক্রিকেটমহলের একাংশের মত, আসলে পাক বোর্ড ইচ্ছাকৃতভাবে সকলকে বিভ্রান্ত করতে চাইছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে নিয়ে বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের খেলার সিদ্ধান্ত বাংলাদেশকে নিয়ে ছেলে খেলার সমান বলে মত বিশেষজ্ঞদের।
২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...
Read more











Discussion about this post