• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তারেকের মন্ত্রিসভা কি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়েছে?  আতসকাঁচে তিন মন্ত্রী

তারেকের মন্ত্রিসভা কি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়েছে? আতসকাঁচে তিন মন্ত্রী

Raja Majumder by Raja Majumder
4 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সে দেশে একটি স্থায়ী মন্ত্রিসভা গঠিত হয়েছে। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকারের প্রধান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তাঁর সঙ্গেই ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বাংলাদেশে। এরমধ্যে একজন এমন মন্ত্রী আছেন, যিনি সদ্য সমাপ্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি, আবার আগের ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন। যাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে চলছে নানান বিতর্ক। তবে, শুধু খলিলুর রহমান নয়, বিতর্কের মধ্যে রয়েছেন বিএনপির আরও দুই মন্ত্রী। রাজনৈতিক মহলের চর্চা, এই তিনজনই নাকি ভারতের প্রেসক্রিপশনে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বা এরা প্রত্যেকেই নাকি ভারতের অত্যন্ত ঘনিষ্ট। আসুন একটু এই তিনজনের বিষয়ে একটু আলোচনা করা যাক।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান. তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যদিও সে সময় খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, বিএনপির নেতারাও সে সময় এই অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি ছিল, খলিলুর দুই যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেকারণে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এমনকি অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার কয়েকদিন আগে ওই সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা তাদের সম্পদের যে হিসাব প্রকাশ করেছেন, তাতে দেখা যায়, খলিলুর রহমানের সম্পদের বেশিরভাগই বিদেশে। তাহলে কেন খলিলুরকে মন্ত্রিসভায় ঠাঁই দিলেন তারেক রহমান। এরমধ্যেই কেউ কেউ দাবি করছেন, নাগরিকত্ব না নিয়ে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড নিয়েছেন। আর তার মাধ্যমেই খলিলুর যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। উল্লেখ্য, গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন আয়ের স্তরের অভিবাসীদের সে দেশে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। বিএনপি তাঁকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়ায় নানা প্রশ্ন উঠছে। যদিও তাঁর দাবি, আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আমীর খসরু দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি তিনি ঘনঘন ভারতে আসেন এমনকি কিছু নামী ভারতীয় থিঙ্ক-ট্যাঙ্ক আয়োজিত ইন্টারেক্টিভ সেশনে যোগ দিতে দেখা যায় তাঁকে। এর আগে ২০১৮ সালের জুন মাসে তিনি তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারত সফর করেছিলেন। আবার কয়েকমাস আগেই আমীর খসরুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ওই শীর্ষ বিএনপি নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলের অনেকেরেই দাবি, ভারতের সঙ্গে বিএনপির সেতুবন্ধনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন এই আমীর খসরু। তাঁকেই দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু হল অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। যদিও আমীর খসরু এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেই জানা যায়।

এরপরেই আসছে সালাহউদ্দিন আহমেদের নাম। তিনি কয়েকদিন আগেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটা দাবি করেছিলেন। কিন্তু দিন দুয়েকের মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে তিনি পাল্টা দাবি করেন। এই শালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁকে উঠিয়ে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করেছিল সে সময়। কিন্তু দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সালাহউদ্দিনকে পাওয়া যায়। তারপর থেকে দীর্ঘ ৯ বছর তিনি ভারতের শিলংয়ে ছিলেন। এরপর বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। তারপর বিগত দেড় বছরে তিনিই বিএনপির অন্যমত শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর তারেক রমহানের মন্ত্রিসভায় সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর হাতেই এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার গুরু দায়িত্ব।

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই তিনজনই ভারতের সঙ্গে সংশ্লিষ্টা রয়েছে। এর আগেও তাঁরা ভারতের হয়ে বক্তব্য রেখেছেন বা ভারতের সঙ্গে তাঁদের কোনও না কোনও ভাবে যোগাযোগ ছিল। যেমন খলিলুর রহমান গত বছর নয়া দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একান্ত বৈঠকও করে গিয়েছেন। আমীর খসরু বা সালাউদ্দিন আহমেদও ভারতের সঙ্গে সংশ্লিষ্টতা রেখে চলেছেন। তাৎপর্যপূর্ণভাবে এই তিনজনই তারেক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ তিনটি পদে জায়গা পেলেন। এটা কি রাজনৈতিক পুনর্বাসন নাকি এর পিছনে রয়েছে আন্তর্জাতিক কোনও কৌশলগত সমীকরণ। যেখানে দীর্ঘ ১৭ বছর কারাবাসে থাকার পর বিএনপি জমানার স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবার ভোটে জিতেও মন্ত্রীত্ব পাননি। আবার বিএনপির সিনিয়র নেতা রুহুল কবীর রিজভীও মন্ত্রীত্ব পাননি। এই দুজনই ঘোষিতভাবে ভারতবিরোধী বলে পরিচিত। সবমিলিয়ে এটাই মনে করা হচ্ছে, এবারে তারেকের মন্ত্রিসভা গঠিত হয়েছে ভারতের প্রেসক্রিপশনেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

তারেক বাংলাদেশের ‘লক্ষ্মী’! হু হু করে ঢুকছে বিদেশী টাকা

Next Post

ভারত-হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে? তারেকের ভাবনায় অন্য মাত্রা…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
ভারত-হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে?  তারেকের ভাবনায় অন্য মাত্রা…

ভারত-হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে? তারেকের ভাবনায় অন্য মাত্রা...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি