• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সাংবিধানিক সংকট! বাংলাদেশে পদত্যাগ নির্বাচন কমিশনারের

সাংবিধানিক সংকট! বাংলাদেশে পদত্যাগ নির্বাচন কমিশনারের

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে। দেশত্যাগী পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের বেশিরভাগ প্রশাসনিক শীর্ষকর্তাদের সরানো হচ্ছে। প্রবল চাপের মুখে সম্প্রতি পদত্যাগ করেছিলেন হাসিনা জমানার প্রধান বিচারপতি। এবার সেই চাপের মুখেই পদত্যাগ করলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করার আগে এদিন এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান আগামীতে আমাদের দেশকে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সবাই আশাবাদী, সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আগামী দিনের বাংলাদেশে প্রশাসন, বিচার, নির্বাচন সব কিছু অনেক সুন্দর হবে।

ADVERTISEMENT

সূত্রের খবর, বাংলাদেশে তদারকি সরকার গঠনের পরই প্রশাসনের সর্বস্তরে সংস্কার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রিসভা সেই সংস্কার তদারকি করছে। হাসিনা জমানায় নিয়োযিত প্রশাসনের শীর্ষকর্তাদের সরিয়ে দেওয়া, তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্যাচন কমিশনের কি করণীয় তা জানতে চেয়ে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসকে। কিন্তু কোনও সাড়া পাননি। ফলে বাধ্য হয়েই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নেন। মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, সাংবিধানিক সংকট এড়াতেই তাঁরা সরে দাঁড়ালেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে ভোট করাতে হয়। শেখ হাসিনার প্রস্থানের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর কেটে গিয়েছে একমাস। এখনও যা পরিস্থিতি এত জলদি ভোট করানো সম্ভব নয়। বাংলাদেশের নতুন তদারকি সরকারের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাঁরা এখনই ভোটের রাস্তায় হাঁটবেন না। ফলে তিনমাসের মধ্যে ভোট করাতে না পারলে সাংবিধানিক সংকট তৈরি হবে। যে হেতু ভোট করানোর দায় নির্বাচন কমিশনের। তাই এই দায় এড়াতেই পদত্যাগ করলেন পাঁচ নির্বাচন কমিশনার। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে বিএনপিসহ অনেক দল অংশগ্রহণ করেনি। যা হয়েছিল ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও। কিন্তু ২০১৮ সালের নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে বিএনপি আসন পেয়েছিল মাত্র ৬টি আর হাসিনার আওয়ামী লিগ পেয়েছিল ২৫৮টি আসন। ফলে বোঝাই যাচ্ছে, বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলি হারের ভয়েই নির্বাচনে অংশগ্রহন করেনি। কিন্তু ২০২৪ সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে অভিযোগ উঠেছিল শেখ হাসিনা একতরফা নির্বাচন করাচ্ছে। কিন্তু এদিন পদত্যাগের আগে মুখ্য নির্বাচন কমিশনার জানান, এবার ২৯৯টি আসনে মোট ৯৬৯ জন প্রার্থী অংশগ্রুহন করেছিলেন। ফলে একতরফা নির্বাচন হয়েছে এ কথা বলা যাবে না।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিয়েছিলেন ইন্দিরা গান্ধি, দিলেন না নগরপাল

Next Post

বিএনপি-র পর ইউনুস! হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
11
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি