আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটি গোপন চুক্তি হয়েছে। যেটা স্বাভাবিকভাবেই জনসম্মুখে আনছে না বাংলাদেশ, না আমেরিকা। মুখে কুলুপ এঁটেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এবং তার উপদেষ্টামণ্ডলী। কিন্তু কেন? কি এমন চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে? জানা যাচ্ছে, এমন চুক্তি হয়েছে যেটা জানে ভারত। এমনকি ধীরে ধীরে গোটা দেশটিকে আমেরিকার কাছে বেঁচতে চাইছেন মহম্মদ ইউনূস। অন্য সরকার ক্ষমতায় এলেও সেটা রক্ষা করা যাবে না।
এমনিতেই বন্দর ও করিডোর ইস্যুতে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। যেখানে চট্টগ্রাম বন্দরকে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার। এমনকি বাংলাদেশকে মানবিক করিডোর করে আরাকান আর্মির হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা প্রস্তাব এনেছিল জাতিসংঘ। যার পিছনে রয়েছে আমেরিকা। অন্যদিকে আমেরিকার নজর দীর্ঘদিন ধরে রয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর। যেটা বারবার শেখ হাসিনা বলে থাকেন, তিনি সেটা তুলে দেননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সেগুলি সবই করতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলির চাপে পড়ে খানিকটা শিথিলতা এসেছে। তবে গোপন সূত্রে খবর, বেশ কিছু গোপন চুক্তি করেছে আমেরিকার সঙ্গে বাংলাদেশ।
জানা যাচ্ছে, ওই চুক্তিতে রয়েছে, চিন, রাশিয়া, তুর্কি থেকে যে যে অস্ত্র এসেছিল বাংলাদেশে, সেগুলি সবই রিপ্লেস করে আমেরিকা থেকে কিনতে হবে। এমনকি যে মূল্য চাইবে আমেরিকা, সেটাই দিতে হবে। আর এটা হবে ৫ বছরের মধ্যে।
অন্যদিকে আমেরিকা ছাড়া অন্য কোনও দেশ থেকে তেল, গ্যাস কিনতে পারবে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে।
এমনকি বাংলাদেশ যে সমস্ত দেশ থেকে আমদানি, রফতানিতে চুক্তি করবে, তাতে আমেরিকাকে দেখিয়ে, আলোচনা করে চুক্তি করতে হবে। তার জন্য একজন বিশেষজ্ঞ দেশে পৌঁছবেন।
এমনকি একটি ভয়ঙ্কর বিষয় জানা যাচ্ছে। চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে নাকি কোনও চুক্তি করতে পারবে না।
অর্থাৎ মহম্মদ ইউনূস নিজের দায়িত্ব নিয়ে দেশটিকে ডোবাচ্ছেন। শুধু তাই নয়, তিনি দেশের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর অন্য সরকার এলে, তারাও দেশটিকে বাঁচাতে পারবে না। বিশেষজ্ঞ মহল বলছে, আমেরিকা বাংলাদেশের পড়শী রাষ্ট্র নয়। এটা বোঝা উচিত বাংলাদেশের। কূটনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্যা ছাড়াও অন্যক্ষেত্রে ভারত সাহায্য করে। প্রত্যেকবছর বর্ষার সময় প্রায় অর্ধেক বাংলাদেশের এলাকা বন্যায় ভাসে। সেখানে ভারত প্রতিবছর ত্রাণ থেকে আর্থিক অনুদান পাঠায়। এছাড়াও যেকোনও সংকট তৈরি হলে ভারত পাশে থাকে। এদিকে আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। বাংলাদেশ থেকে কোনও আয় না হলে, যুক্তরাষ্ট্র কোনভাবেই সাহায্য করবে না ইউনুসের দেশকে। ফলে পড়শী দেশকে চটিয়ে চরম ক্ষতি করছে দেশের। মত ওয়াকিবহাল মহলের।












Discussion about this post