• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে বিপন্ন দুর্গাপুজো, বহু মণ্ডপে হামলা ও ভাঙচুর

বাংলাদেশে বিপন্ন দুর্গাপুজো, বহু মণ্ডপে হামলা ও ভাঙচুর

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এবারে বাংলাদেশে দুর্গাপুজোর আবহ একেবারে আলাদা। কারণ এবার রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর বাংলাদেশে মৌলবাদী কট্টরপন্থীদের রমরমা বেড়েছে। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসছে হুমকি, হামলা এবং নির্যাতনের খাঁড়া। আবার দুর্গাপুজো উদ্যোক্তাদের নানা হুমকি, মোটা টাকার দাবি এবং ১৬ দফা ফতোয়া জারি করার মতো ঘটনাও খবরের শিরোনামে উঠে এসেছে। তবুও এবারের দুর্গাপুজোয় তদারকি সরকার তিনদিন ছুটি ঘোষণা করেছে। যা কোনও ভাবেই মেনে নিতে পারেনি কট্টরপন্থীরা। ফলে পুজোর আগেই পুজো মণ্ডপে ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশের দুর্গাপুজোর বহু মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসছে। যা শুরু হয়েছিল মহালয়ার আগের রাত থেকেই। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সে দেশের হিন্দুরা প্রবল আতঙ্কে রয়েছেন।

ADVERTISEMENT

 

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, কিশোরগঞ্জের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় মা দুর্গার প্রতিমা ভাঙচুর চালানো হয়েছে। এমনকি আরও ৬টি মূর্তিতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই আখড়ায় এবারই প্রথম দুর্গাপুজো হচ্ছিল। এছাড়া নড়াইলের মিরাপাড়া বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। পাশাপাশি পাবনার সুজাপুরে গত চারদিনের ব্যবধানে দুটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। রংপুর সদরের লাহিড়ীর হাট এলাকায় একটি মন্দিরেও হামলা হয়েছে বলে খবর। সবমিলিয়ে এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

 

প্রসঙ্গত, শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন তদারকি সরকার গঠিত হয়েছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের তদারকি সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, দুর্গাপুজোয় বাংলাদেশে কড়া সুরক্ষা প্রদান করা হবে। কিন্তু এই নির্দেশিকা জারি হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। ফলে ইউনূসের নেতৃত্বে তদারকি সরকারের উদ্যোগ যে কোনও ভাবেই বাস্তবায়িত হয়নি সেটা দিনের আলোর মতো পরিস্কার। এই আবহে এবার ঢাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছে এবার তাঁরা কুমারী পুজো করবে না। যদিও দুর্গাপুজোর বাকি আয়োজন হবে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা রামকৃষ্ণ মিশন। তবে ঢাকায় না হলেও নারায়ণগঞ্জ. কুমিল্লা, বাগেরাহাট-সহ বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশনের যে শাখা রয়েছে, সেখানে কুমারী পুজো হতে পারে আগের মতোই।

 

জানা যাচ্ছে, গত বছর বাংলাদেশে প্রায় ৩৩ হাজার দুর্গাপুজো হয়েছিল। এবার এই সংখ্যা অনেকটাই কমেছে। কারণ তদারকি সরকার ক্ষমতায় আসার পরই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়েছিল। যা নিয়ে ভারত সরকার বারবার বাংলাদেশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু সেই হামলার ঘটনা কমেনি। এবার হিন্দুদের বড় উৎসব দুর্গাপুজোর আগে নতুন করে মন্দিরে বা পুজো মণ্ডপে আক্রমণ শুরু হয়েছে। যদিও দুর্গাপুজো নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গাপুজো হতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে যাতে পুজো হয় সেদিকেও নজর দেওয়া হবে। এমনকি বিভিন্ন পুজো কমিটিকে তদারকি সরকার ৪ কোটি টাকা অনুদান দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। কিন্তু হামলার ঘটনা থামানো নিয়ে কোনও সদর্থক প্রয়াস দেখা যাচ্ছে না বলেই দাবি করছেন বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH DURGA PUJA
Previous Post

আবারও ট্রেন দুর্ঘটনা! এবার লাইন থেকে ছিটকে গেল ট্যাঙ্কার

Next Post

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি