• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“হাসিনাকে আগলে রাখতে পারবে না ভারত”, হুঁশিয়ারি বাংলাদেশের

“হাসিনাকে আগলে রাখতে পারবে না ভারত”, হুঁশিয়ারি বাংলাদেশের

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি অডিও ক্লিপ নিয়ে দাবি করেছে সেটি শেখ হাসিনারই।  ১৮ সেকেন্ডের ওই অডিও ক্লিপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানো হয়েছে এবং তাতে তাঁকে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিতে শোনা গিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিবিসির দাবি, ওই অডিওটি যুক্তরাজ্য-ভিত্তিক ফরেনসিক ফার্ম ইয়ারশট দ্বারা যাচাই করা হয়েছে, এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ক্লিপটি সম্পাদনা বা বিকৃত করা হয়নি। লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ওই প্রতিবেদন প্রকাশ করার পরই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিবিসির ওই প্রতিবেদন কে সামনে রেখে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নতুন করে উদ্যোগী হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকি ভারতও নাকি আর শেখ হাসিনাকে আটকে রাখতে পারবে না বলে দাবি করছে ঢাকা। অপরদিকে আওয়ামী লীগ সহ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছে বিবিসির ওই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, প্রতিবেদনটি একটি সংক্ষিপ্ত অডিও অংশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার স্থায়িত্ব মাত্র ১৮ সেকেন্ডের।

বিবিসির প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর সত্যতা, উৎস এবং সময়কাল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, একটি পুরোনো ও খণ্ডিত অডিওকে কেন্দ্র করে নির্ভরযোগ্য ফরেনসিক প্রমাণ এবং স্বচ্ছ উৎস ছাড়াই তৈরি এই প্রতিবেদন।  প্রশ্ন উঠছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাদের সঙ্গে কথা বলছিলেন তা যেমন উল্লেখ করা হয়নি, তেমনি কোন প্রসঙ্গে তিনি এই নির্দেশ দিচ্ছেন সেটাও স্পষ্ট নয়। মাত্র 18 সেকেন্ডের একটি খন্ডিত অংশ নিয়ে কারোর বিরুদ্ধে এত বড় দাবি করা যে কোনও সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা বাধ্য। বিশেষ করে তিনি যদি কোন রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন তবে তো আরও সাবধানতা অবলম্বন ও প্রামাণ্য দলিল দাখিল করা উচিত ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সে সবের কোনও উল্লেখ নেই। যেখানে একটি দীর্ঘ রেকর্ডিং থাকা আবশ্যক, সেখানে শুধুমাত্র ওই নির্দিষ্ট অংশটিই জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এটা বস্তুনিষ্ট সাংবাদিকতার বিরুদ্ধে।

অথচ বিবিসির এই প্রতিবেদন সামনে আসতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সরব হল ঢাকা! প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা। তার আগেই রীতিমতো বিবৃতি দিয়ে শেখ হাসিনার প্রসঙ্গে ভারতের ‘নৈতিক স্বচ্ছতা’ দাবি করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত”। তাঁর এই ফেসবুক পোস্টের পরই হইচই পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে।

মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব ওই পোস্টে আরও লিখেছেন, আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার অনেক দিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু ভারত তা মানছে না। এটা আর চলবে না। যাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না। কোনও আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাবনিকেশ বা কোনও রাজনৈতিক উত্তরাধিকার— কোনও কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত ভাবে হত্যাকে আড়াল করতে পারে না”। ওয়াকিবহাল মহলের মতে, যত সময় এগোচ্ছে, ততই যেন হাসিনা ইস্যুতে মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ। তাই ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসির অন্তর্তদন্তে হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগকেও হাতিয়ার করতে ছাড়ছে না বাংলাদেশ।

ইউনূসের প্রেসসচিব তাই লিখেছেন, ভারত এবং বাংলাদেশ উভয়েরই দীর্ঘদিনের বন্ধু ব্রিটেন। সেখানকার সংবাদমাধ্যমগুলিও এই নৃশংসতার কথা প্রকাশ করেছে। এই মুহূর্তের গুরুত্ব বিবেচনা করে ভারত যেন ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখায়, এটাই আমরা চাই।  কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, একটা বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশ এক বিন্দুতে দাঁড়িয়ে। পাকিস্তান যেমন অপারেশন সিঁদুরের সময়ে সোশ্যাল মিডিয়ার তথ্য দিয়ে ভারতের রাফাল ধ্বংসের দাবি করেছিল, তেমনই মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশ ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে। কিন্তু তাঁরা জানে না যে কোনও মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে কূটনৈতিক বোঝাপড়া হয় না। ফলে বাংলাদেশের এই বিবৃতির পর ভারত কী প্রতিক্রিয়া দেয়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সার্বভৌমত্বের জলাঞ্জলি? ইউনূসের হাত থেকে চট্টগ্রাম বন্দর বাঁচানো যাবে না!

Next Post

ইন্ডিয়ান নেভির হুঁশিয়ারি, ওয়াকার-চুপ্পুর জোট! ইউনূসের রাতের ঘুম উড়ছে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইন্ডিয়ান নেভির হুঁশিয়ারি, ওয়াকার-চুপ্পুর জোট! ইউনূসের রাতের ঘুম উড়ছে

ইন্ডিয়ান নেভির হুঁশিয়ারি, ওয়াকার-চুপ্পুর জোট! ইউনূসের রাতের ঘুম উড়ছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি