• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার আইনজীবীর তোলা মৌলিক প্রশ্নের সুরাহা কী হবে? ‘দেশে ফিরে মামলা লড়ব’ মত বদল বঙ্গবন্ধু কন্যার

হাসিনার আইনজীবীর তোলা মৌলিক প্রশ্নের সুরাহা কী হবে? ‘দেশে ফিরে মামলা লড়ব’ মত বদল বঙ্গবন্ধু কন্যার

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে মামলার শুনানি শেষ। জানা গিয়েছে, ১০ জুলাই তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। সোমবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ঢাকার ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আদালতে হাজিরা না দিলে তাঁকে ছাড়াই চার্জ গঠন করা হবে এবং শুনানি চলবে। উল্লেখ্য, শেখ হাসিনা তাঁর পক্ষে কোনও আইনজীবীকে নিয়োগ করেননি। তাই তাঁর হয়ে মামলা লড়ার জন্য রাষ্ট্রকর্তৃক একজন আইনজীবীকে নিয়োজিত হয়েছে। তাঁর নাম আমির হোসেন। সোমবার তিনি প্রথমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর হয়ে সাওয়াল করেন। আর তাতেই তিনি যে যুক্তি-জাল সাজিয়েছেন, তাতে মনে করা হচ্ছে, ঠিকঠাক এগোলে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা কঠিন হয়ে যাবে সরকার পক্ষের।

ADVERTISEMENT

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নিয়োগ করেছিল। তিনি আদালতে দাবি করেন, গত বছরের জুলাই – অগাস্ট মাসে বাংলাদেশে কোনও যুদ্ধ সংঘটিত হয়নি, যা হয়েছিল সেটা ছিল রাজনৈতিক বিরোধ। শেখ হাসিনা সে সময় দেশ পরিচালনায় শীর্ষপদে ছিলেন। তাঁর যুক্তি, যদি যুদ্ধই না হয়ে থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধোপরাধী হিসেবে বিচার হয় কিভাবে? পাশাপাশি তাঁর আরও দাবি, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল-সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। তাই সেই সব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না। এমনকি ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট প্রত‍্যক্ষ বা পরোক্ষভাবে তিনি কোনও হত‍্যার নির্দেশ দেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে সাওয়াল করার সময় আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কোনও দালিলিক প্রমাণ নেই। প্রসিকিউশন কোনও রূপ প্রমাণ দাখিলেও ব‍্যর্থ হয়েছে। আইনজীবী মহলের একাংশ বলছেন, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংগঠিত অপরাধগুলির বিচার করার জন্য। এর আওতায় পড়ে, যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং শান্তির বিরুদ্ধে হওয়া সংগঠিত অপরাধ। এই ট্রাইবুনাল ২০১০ সালের ২৫ মার্চ তৈরি করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের সময়, যে বা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি সেনার হয়ে কাজ করেছিলেন, যারা ২ লক্ষ মহিলার মান-সম্মান নষ্ট করে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিলেন সেই রাজাকার, আল বদর ও আল সামস বাহিনীর সদস্যদের বিচার হচ্ছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। অথচ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ট্রাইবুনালে বিচারের জন্য হাজির করেছে শেখ হাসিনা এবং তাঁর সরকারের মন্ত্রী-আমলাদের। যা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলেই মনে করছিলেন আইনজীবী মহলের একাংশ। যদিও এতদিন একতরফাভাবে মামলার শুনানি চলছিল। কারণ, হাসিনার হয়ে কেউ মামলা লড়তে রাজি হচ্ছিলেন না, আর হাসিনাও কাউকে নিয়োগ করেননি। আরও দুই আসামীর হয়ে কেউ লড়তে রাজি হননি। এর কারণ, বাংলাদেশের বর্তমান শাসকদের ভয়প্রদর্শন।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

আইনজীবী আমির হোসেন প্রথমদিনই যেভাবে যুক্তির জাল বুনেছেন। তাতে মনে করা হচ্ছে, যদি তিনি নির্ভয়ে তাঁর সাওয়াল চালিয়ে যেতে পারেন, তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে মুহাম্মদ ইউনূস সরকার বিপদে পড়বেন। কারণ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকটি মামলা এবং সামান্য কয়েকটি তথ্যের ভিত্তিতে তাঁকে গণহত্যা, হত্যা, গুম, অপহরণের মতো মারাত্মক সব ধারায় অভিযুক্ত করা হয়েছে। সেভাবে কোনও দালিলিক ও ফরেন্সিক প্রমান দাখিল করতে পারেনি সরকারপক্ষ। অপরদিকে, এই মামলার শুনানির ক্ষেত্রে যে তাড়াহুড়ো করা হচ্ছে, তাতেই পরিস্কার অন্তর্বর্তীকালীন সরকার যেনতেন প্রকারেণ শেখ হাসিনাকে দোষী সাব্যস্থ করে আন্তর্জাতিক মঞ্চে অপদস্থ করতে চাইছে। কিন্তু হাসিনাও পাকা রাজনীতিবিদ। তিনিও প্রথমদিনের সাওয়াল-জবাব শেষে এক অডিও বার্তায় জানিয়ে দেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হব। মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবীই যদি তাঁকে নির্দোষ প্রমাণ করতে এতটা যুক্তির জাল বুনতে পারেন, তাহলে তিনি দেশে ফিরে আরও বাঘা বাঘা আইনজীবী নিয়োগ করলে মামলা জেতার সম্ভাবনা আরও বেড়ে যাবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশে তুরস্কের ডিফেন্স সেক্রেটারি ওয়াকার ও ইউনূসের সঙ্গে বৈঠকে কি চুক্তি হল?

Next Post

৮ দিন, ৫ দেশ, ১ মিশন! নরেন্দ্র মোদির এক সফরই থামিয়ে দিল চিন-আমেরিকাকে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
৮ দিন, ৫ দেশ, ১ মিশন!  নরেন্দ্র মোদির এক সফরই থামিয়ে দিল চিন-আমেরিকাকে

৮ দিন, ৫ দেশ, ১ মিশন! নরেন্দ্র মোদির এক সফরই থামিয়ে দিল চিন-আমেরিকাকে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি